আমার প্রিয় পোস্ট
- প্রথম লজ্জা - মানুষ
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- বৈশ্বিক খাদ্যসংকট: ভুখা বাঙালির ভাতের কষ্ট বনাম শতাব্দীর বৃহত্তম জোচ্চুরির ইতিহাস - ফারুক ওয়াসিফ
- নবীনদের জন্য - নাদান
- নীলক্ষেত ও নির্বাণ লাভ! (আব্জাব) - (অ)গাণিতিক
- স্যুটকেস চুরির প্রধান প্রধান বিপত্তি এবং ... পরিত্রাণ - মানস চৌধুরী
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- অনুনয় - মানুষ
- আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া - বিষাক্ত মানুষ
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- এসো , বর্নমালা শিখি - আস্তপ্রেমিক
- একটি নিরীহ প্রশ্ন - নাদান
- কাদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'র কবি মাহবুবুল আলম চৌধুরী মারা গেলেন। - শওকত হোসেন মাসুম
- ধান্দাবাতি,বজাসহ সব রাজাকার ছানারা দ্যাখতো সিগনেচারটা চিন্তে পারছ নাকি? - লাল মিয়া
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- ভুলে যাওয়া আকাশ - নাদান
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- প্রিয় কবিতা-১ - মানুষ
- জোড়া দেয়া কবিতা,তোমার জন্য - ফারহান দাউদ
- পথ আগলে থাকা কোন এক নারীকে (সূফীর কবিতাঞ্জাল) - সূফি
- যখন আমি মারা যাই - অন্যমনস্ক শরৎ
- পৃথিবীটা নাকি ছোটো হতে হতে ----- [ মহীনের ঘোড়াগুলি ] - বিষাক্ত মানুষ
- অভিবাসীদের দেশ কানাডা - পর্ব ২.২ (অভিবাসনের বিপক্ষে সিদ্ধান্ত) - এস্কিমো
- খোকাবাবু মূল : আনটোয়ানী ডে সা এক্সউপেরী - পুতুল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- জামাতের আমলনামা: - আড্ডাবাজ
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি,কার তাতে কী ?-(দ্বিতীয় এবং শেষ কিস্তি) - আরিফ জেবতিক
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
- নীরবে কাদে ইতিহাস - ১ - পদ্মা মেঘনা যমুনা
- আরিল,এই সিদ্ধান্তটা আপনাকে নিতেই হবে,এখুনি.. - আরিফ জেবতিক
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- গোপালিও কবিতা - 1 Day in Jungle - গোপাল ভাঁড়
- গোপালের প্রথম কবিতা - তোমাকে নিয়া কি লিখবো ভেবে পাই না. - গোপাল ভাঁড়
- এক টাহার লাইগ্গা ... - মোঃ সাকিব আল মাহমুদ
- আমি তো পঙ্গু, আমি অভিশপ্ত (300 তম পোস্ট) - মোঃ সাকিব আল মাহমুদ
- ::বউ, বাটা, বল সাবান:: - নজমুল আলবাব
- কইন্যা গিরির উপাখ্যান - হযবরল
আমার পিতার খুনি আর আমি এখনো এক দেশে জীবন যাপন করি । তবে পার্থক্যটা হলো , সে আরেকটা হত্যার প্রস্তুতি নেয় , আমি আরেকটা যুদ্ধের !

হ্যারি সেলডন , এই পোস্টে আসো
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:৪৬
রান্না বান্নায় সমস্যা কি হয়েছে , বলো তো !
কমন রেসিপি বলতে আসলে কি বুঝাচ্ছো ?
সব কিছু ( চাল, ডাল , মাছ , মাংস , সবজি ) একসাথে রান্না করতে চাইছো ?
নাকি আলাদা আলাদাই রাঁধবে কিন্তু মোটামুটি কাছাকাছি একটা রেসিপি চাইছো ?
যে কোন স্টাইলেই হবে ? নাকি বাংলাদেশী স্টাইলে চাও ?
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রান্না ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল বিভাগে ।
কৌশিক বলেছেন:
দুইটা ইট, এক কেজি বালু আর ওয়াসার পানি। এ দিয়ে একটা সু-পাদেয় রেসিপি দেয়া যাবে?
লেখক বলেছেন: আপনি যাই গেলেন , তাই সু-পাদেয় হয় । অতএব , রেসিপি ডাজ নট ম্যাটার ।
সমালোচনাকারী বলেছেন:
ওয়েটিং
লেখক বলেছেন: এই খানে কি করতে আইলেন ?
ছাগল রাঁধি না আমি । খুদাপেজ ।
জোনাকি বলেছেন:
খিকজ!
লেখক বলেছেন: কি জুনাক পুকা , হাসো কেন?
সমালোচনাকারী বলেছেন:
রাগুদি এইডা কি তুমার ফটুক? মুখে কাপড় দিচো কেন? কিচুর গনধো পাও নাকি?
লেখক বলেছেন: নাহ । গন্ধ আলা জায়গায় যাই না ।
জোনাকি বলেছেন:
এমনিতে! বেরামে ধরছে! তুমার কি খবর?
লেখক বলেছেন: আমি বেখবর হয়ে গেছি বান্ধবী । তবে তার ভিতরেও ভালো থাকার রেসিপি খুঁজে বের করে ফেলেছি । তাই সমস্যা হয় না ।
তোমার কি অবস্থা ? পাগলামি কেমন চলছে ?
ওহ, একটা খবর । পড়ালখা শুরু করছি আবার ।
হ্যারি সেলডন বলেছেন:
রাগাপু, আলাদা আলাদা কিন্তু হাজার হাজার রেসিপি জানা ত সম্ভব না। তাই একটা কমন রেসিপি যেটা সব কিছুতেই মোটামোটি কাজে দেবে। তরকারী "সোয়াদ" হওয়ার দরকার নেই, যাস্ট খেয়ে বেঁচে থাকার জন্য!! আর মশলাগুলোর নাম জানিনা। মাকে জিজ্ঞেস করলে ধনে, এলাচি, লং এরকম কঠিন কঠিন নাম বলে। কোনটা ধনে কোনটা লং এসব কেমনে বুঝব? মাথা আমার আউলা হয়ে যায়।
লেখক বলেছেন: হইসে কাজ !
তুমি কি কি মসল্লা চিনো ? আগে সেইটা বলো ।
হ্যারি সেলডন বলেছেন:
খাঁটি বাংলাদেশী ইস্টাইল। ঐদিন আপু বেগুন রান্না করছিলাম। ২ ঘন্টা লেগেছে রান্না করতে নেট থেকে রেসিপি দেখে দেখে। রান্না শেষ হওয়ার পর মুখে দিয়ে বমি চলে আসল!!
লেখক বলেছেন: হা হা হা হা হা !
বেগুন হইলো দি মোস্ট মজাদার সবজি । ভাজি , ভর্তা , রান্না --সবটাই ভালো লাগে । আর তুমি কি এমন ঘটাইলা ?
তোমার পেতিভায় মুগ্ধ আমি । এখন তাড়াতাড়ি বল , কি কি মসল্লা চিনো ?
আর ,
সাধারনত কি ধরনের জিনিস পত্র বাজার করো খাওয়ার জন্য ?
সমালোচনাকারী বলেছেন:
বিয়া করো নরু!! লাইভ রেসিপি পাইবা!!
হাবীব ইমন বলেছেন:
দুইটা ইট, এক কেজি বালু আর ওয়াসার পানি। এ দিয়ে একটা সু-পাদেয় রেসিপি দেয়া যাবে? কৌশিক ভাই, সাথে ফরমালিনযুক্ত সার হলে ভালা হইতো না? কি বলেন রাগ ইমন, মানে মিতা . . .
হ্যারি সেলডন বলেছেন:
পিঁয়াজ, মরিচ এসব চিনি!!! লং, শর্ট এসব চিনিনা। তবে ইংরেজী নাম বলে হয়ত স্টোর থেকে কিনতে পারব। কিন্তু এসব কঠিন কঠিন জিনিস ছাড়া খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য শুধু মরিচ, পেঁয়াজ, হলুদ দিয়ে রান্না-বান্না করা যায়না। পেঁয়াজ কাটতে যা কষ্ট। চোখের পানি নাকের পানি সব এক হয়ে যায়।
আমি বাইরে কিছুই খেতে পারিনা হালাল খায় বলে। পিৎজা, বার্গার কিছুই না।
রন্টি চৌধুরী বলেছেন:
একমাসে আমার রান্নার যা পারফরমেন্স, তাতে আমি মুগ্ধ। কোনো রেস্টুরেন্ট এ যেয়ে হেড শেফের চাকরি খুজবো কিনা ভাবছি
হ্যারি সেলডন বলেছেন:
সমালোচনাকরীভাই, মাইয়ারা পাত্তা দেয়না!! বিয়া কেমনে করমু??
সমালোচনাকারী বলেছেন:
তুমার লাইগা লাইন দিয়া মাইয়ারা খাড়া আর তুমি কও!!!!! ভং কৈরো না নরু!!
হ্যারি সেলডন বলেছেন:
ফুলকপি, বাঁধাকপি, মুরগী, খাসী, বিফ। এহুলোতেই সীমাবদ্ধ। ইন্ডিয়ান স্টোরে রাজমা নামে স্বাদ-গন্ধহীন একটা বিন্স পাওয়া যায়। সেটা খেয়ে বেঁচে থাকি। বেশিরভাগ সময় পাউরুটি আর চিজ, নুডলস এসব। এগুলো এখন খেতে হলে বমি চলে আসতে চাই!! মাছ খেতে ইচ্ছে হয়, কিন্তু রান্না জানিনা। একবার তিলাপিয়া রান্না করছিলাম, কেমন যেন কাঁচা মাছের গন্ধ রয়ে গেছিল, তাই খেতে পারিনি!
হ্যারি সেলডন বলেছেন:
সমালোচনাকারী বলেছেন: তুমার লাইগা লাইন দিয়া মাইয়ারা খাড়া আর তুমি কও!!!!! ভং কৈরো না নরু!! ভাইজান, কাটা গায়ে কেন নুনের ছিটা দিচ্ছেন??
রাগ ইমন বলেছেন:
নারু , উপরের লিংকটা "স্পাইস এন্সাইক্লোপিডিয়া " এর। আল্লাহর দুনিয়ায় যত ভাষা আছে , সব ভাষাতে নাম পাবা । বাংলা ছাড়া । ইন্ডিয়ান নাম দিয়ে চালায় নিও । ছবি দেখে চিনবা তো ? দেখে বলো আমাকে ।
হ্যারি সেলডন বলেছেন:
ঐ লিংকে তো দেখি স্পাইসেই এর এনসাইক্লপিডিয়া দিছে!! বুকমার্ক করলাম। কিন্তু ওটাও অনেক কঠিন।"রান্না করার সহজ পদ্ধতি" টাইপ কোন বই নাই? @রাগাপু।
রাগ ইমন বলেছেন:
নেতা , বেশির ভাগ রান্নাই ১০/২০ মিনিটের । কাটা , বাছা , ধোয়াধুয়ি তে ঘন্টা দুই চলে যাবে ।
রানতে লাগবে ১৫ মিনিট ।
হ্যারি সেলডন বলেছেন:
রাগাপু, রেসিপিগুলাতে সমস্যা হচ্ছে সবকিছু নাকি আন্দাজমত দিতে হবে। এই "আন্দাজ"টা কেমনে করি?
রাগ ইমন বলেছেন:
তা তো আছেই । সিদ্দিকা কবীরের বইটা পাও না ?
রাগ ইমন বলেছেন:
হা হা হা হা হা , এই আন্দাজে দেওয়ার রেসিপি যেই ব্যাটা প্রথম লিখেছিলো তারে একটা কড়া মাইনাস । বদমাইশ আমার জীবন পানি করে দিসে । আবার , আরো আছে । এক মুঠ , এক চিমটি ---- ছাতার মাথা --- আমার মুঠ আর আমার মায়ের মুঠ কি সমান? মেজাজ কিরাম লাগে , কও দিনি !
আন্দাজ বলে আসলে কিছু নাই । তুমি রান্না করতে করতে এক সময় বুঝতে পারবা কোন জিনিস কতটুকু দিলে তোমার নিজের জিহবায় সেইটা খাইতে ভালো লাগে । "ঐটাই হলো আন্দাজ" ।
আর জানোই তো , "আন্দাজ আপনা আপনা"
হ্যারি সেলডন বলেছেন:
নাহ্ এখানে নেই। নিউ-ইয়র্কে পাওয়া যাবে হয়ত। দেশে মা অনেক বলেছিল রান্না শিখার জন্য। তখন বলছিলাম রান্না-বান্না এগুলো কোন ব্যাপার না। আমি পারশাল ডিফারেন্শিয়াল ইকুয়েশান আর স্টকেসটিক ক্যালকুলাস করতাছি। রান্না-বান্না আবার কোন কঠিন কিছু হবে নাকি?এখন দেখতেছি রান্না-বান্না রকেট সায়েন্স থিকাও কঠিন।
রাগাপু, পরীক্ষা চলতাছে। দোয়া কর। ঘুমাতে যাচ্ছি। এই পোস্টটা চেক করব। আপনি কোন একটা সমাধান দেন আমার জন্য। খেয়ে পড়ে তো বাঁচতে হবে, নাকি?
হ্যারি সেলডন বলেছেন:
ঐ আন্দাজ না হওয়া পর্যন্ত আমাকে উপুস থাকতে হবে!!
বিষাক্ত মানুষ বলেছেন:
নারু এইসব কিকয় !!!! দুই সপ্তাহ আগে নিজ হাতে চিকেন বিরিয়ানী রাইন্ধা খাইলাম ।
হ্যারি সেলডন বলেছেন:
বিমা, এসব বলে মাথা খারাপ করবানা কইয়া দিলাম। তোমারে নেক্সক দশটা গানে মাইনাস দিমু!
রাগ ইমন বলেছেন:
নেতার জন্য রেসিপি , চিঙড়ি মাছ -- হাতের তর্জনী সাইজের (মাঝারি) ৫০০ গ্রাম ।
পেঁয়াজের কলি -- ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি -- এক কাপ
ফুল কপি -- (ছোট ছোট করে কাটা ) দুই কাপ
মটর শুঁটি -- এক কাপ
গাজর -- (ছোট ছোট টুকরো করে কাটা) ১/দেড় কাপ
বেবি কর্ন -- এক কাপ
চিনি -- এক চা চামচ
সয়াসস -- এক টেবিল চামচ
টেস্টিং সল্ট -- তিন আঙুলের এক চিমটি
তেল -- আধা কাপ ( আরো কম হলেও সমস্যা নাই, সবজি পুড়ে না গেলেই হলো)
তেল ফ্রাইং প্যানে ঢেলে গরম করুন । পেয়াজ হালকা ভেজে নিন ( ১ মিনিট )। চিংড়ি মাছ ধুয়ে , পানি ঝরিয়ে রেখেছিলেন আগেই । এইবার মাছ গুলো তেলে ভাজুন (২ মিনিট ) আধা চা চামচ চিনি এবং আধা টেবিল চামচ সয়াসস দিয়ে । এইবার সবজি গুলো দিতে থাকুন এই ক্রমানুসারে --যেই সবজি ভাজি/সিদ্ধ হতে যত বেশি সময় লাগে , সেইটা তত আগে দিতে হবে --- ফুল কপি , গাজর , মটর শুঁটি । ৫-৭ মিনিট পরে যোগ করুন বেবি কর্ন , পেয়াজের কলি ।
চুলার জ্বাল হবে বেশি । স্টার ফ্রাই এর জন্য যতটা লাগে । জ্বাল কম হলে পানি বেরিয়ে যাবে , আপনি সেইটা চান না । ৫ মিনিট । এবার টেস্টিং সল্ট , বাকি চিনি আর সয়াসস দিয়ে আরেকটু ( ২-৩ মিনিট) নেড়ে নামিয়ে নিন ।
ভাত কিংবা রুটি দিয়ে খেয়ে ফেলুন ।
রাগ ইমন বলেছেন:
উপরের রেসিপিটা রানতে পারলে দুর্দান্ত মজা । মিষ্টি বলে ফ্রায়েড রাইসেথে ভালো যায় । সাদা ভাতের সাথেও খারাপ না । নেতাজি , আপনের "মরিচ , হলুদ " এর ডিমান্ড এখন দেখলাম । আচ্ছা , দিচ্ছি ।
নারু, পোস্ট মনিটর এ রাখো । সমাধা একটা পাইবাই । আমি আছি না ? দরকার হইলে আমেরিকা আইসা রাইন্ধা দিমু । খাস দিলে দোয়া করো শুধু ।
হ্যারি সেলডন বলেছেন:
রাগাপু, আপনার উপর ছাকীনা নাজিল হোক!!
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
হ... একবার এক চিমটি লবন উঠাইতে যাইয়া তো চিমটিতে যতটুকু কুলায় সবটুকু উঠাইছিলাম
এর পর ইতিহাস
লেখক বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা
আইরিন সুলতানা বলেছেন:
আরে, বেগুনের দেখি তেরটা বাজায় দিল ....
@হ্যা.সেল. (হ্যারি সেলডন)-
এত্তো হ্যাসেল না করে , হেঁশেলে গিয়ে দেখেন, লবণ , হলুদ গুড়া চিনতে পারেন কিনা .....বেগুন গোল গোল(বেশী মোটা না, বেশী পাতলা না) করে কেটে নিয়ে, অল্প লবণ, হলুদ গুড়া মেখে নিয়ে হালকা ডুবো তেলে ভেজে নিন( হালকা বাদামী রঙ) .....সাবধান থেকেন...তেল ছিটে আসতে পারে...একটা বড় ঢাকনা ঢাল হিসেবে ব্যবহার করেন ....
সাদা ভাত আর বেগুন ভাজা...অমৃত অমৃত...
কৌশিক বলেছেন:
এইসব পো্সট ব্যান করা উচিত। এসব শুনলেই ওজন বেড়ে যায়।
সমালোচনাকারী বলেছেন:
মামুর কতায় হাসতে হাসতে শেষ
রাগ ইমন বলেছেন:
নোক্স , নিজের গায়ে কাইটা দেখো । ব্যথা না পাইলে হয় নাই ।একটু খানি পাইলে ঠিক আছে
রক্ত বের হয়ে গেলে , বেশি হয়ে গেছে ।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
এখন নাকি মশলা মিক্স পাওয়া যায়? কোন কিছুর আর পরিমান লৈয়া ভাবন লাগে না... হাচা নি? যারা জানেন তাদের অভিজ্ঞতা জান্তে চাই... ধুর খাইয়া আসি... ক্ষুধায়...
লেখক বলেছেন: টেরাই মারি নাই । তুমি রাইন্ধা কইয়ো । তয় এক এক জনের পছন্দ এক এক রকম।
সার্বজনীন মসল্লা ভালো হয় কেমনে ?
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
অনেকগুলান রেসিপি... হ্যারি'র জন্য.. ১. মাহবুব সুমন - Click This Link
২. ভুলু'স রেসিপি - http://www.somewhereinblog.net/blog/recipeblog
৩. বিবর্তনবাদী - Click This Link
৪. মুকুল - Click This Link
৫. দূরন্ত - Click This Link
৬. েজবীন - Click This Link
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
উত্তর প্রাপ্তির আশায় পুষ্ট পর্যভক্ষণ করলাম।
হ্যারি সেলডন বলেছেন:
মুন্না, "পর্যভক্ষণ" করলে তো সমস্যা!আ. সু. (আইরিন সুলতানা), হালকা বাদামী রং চিনিনা। সাদা, কাল, লাল, হলুদ এই চারটা রং চিনি। আমি কালার-ব্লাইন্ড না, কিন্তুক কোনটার কি নাম সেটা মনে রাখতে পারিনা!!
হ্যারি সেলডন বলেছেন:
প্রত্যু'র উপর ছাকীনা নাজিল হোক!
দূরন্ত বলেছেন:
প্রত্যুৎপন্নমতিত্বকে ধন্যবাদ। হ্যারির জন্য আমার একটা রেসিপি দিয়েছেন। কিন্তু লিংকটি ঠিকমতো হয়নি। তাই আমি নিজেই আবার দিচ্ছি---নুডলসের সবচেয়ে সহজ রেসিপি : Click This Link
আমি নিয়মিত এই পদ্ধতিতে খাই। আশা করি কাজে লাগবে।

















