অনেক কিছু লেখার চেষ্টা করেও কিছুই লিখতে পারছি না আজকে । ক্লান্ত , বিষন্ন এবং বিরক্ত । থাকে না কিছু সময় ? নিজের বুকের ভিতর থেকে দুটো হাত বেরিয়ে এসে গলা টিপে ধরতে চায়? চেপে ধরে মেরে ফেললে অবশ্য আপত্তি ছিলো না । কিন্তু মারে না, স্রেফ দম বন্ধ করিয়ে বসে থাকে ।
বিশ্ব মা দিবস আজকে । গতকাল গেলো প্যানজিয়া দিবস । সারা পৃথিবীকে ফিল্মের মাধ্যমে কাছাকাছি আনা , যুদ্ধ বিগ্রহের পথ সরিয়ে শান্তি আনার , একে অপরকে বোঝার মাধ্যমে "কল্পিত পার্থক্য"র কাঁটা সরানোর একটা প্রয়াস দেখা গেলো ।
আজকাল কি যে হয়েছে , সব কিছুর ভিতরেই শোষনের , ষড়যন্ত্রের রাজনীতি খুঁজি। তাই প্যানজিয়া এবং বিশ্ব মা দিবসের পেছনেও খুঁজছি । মানুষের নোংরামো দেখতে দেখতে এখন শ্বাশত ভালোবাসার পিছনের স্বার্থ গুলো খুব দ্রুতই স্পষ্ট হয়ে ওঠে । হতে পারে আমার নিজের মন খারাপ। হতে পারে আমার চোখ খারাপ "নয়" । কারনটা যাই থাক , আজকে শুধু এই মা দিবসে একটা মাত্র ছোট্ট বিষয়ের দিকে দৃষ্টি দিতে বলবো ।
একটা জাতির মন মানসিকতার পরিচয় পাওয়া যায় তার দৈনন্দিন জীবন যাপনে , কথায়, পোশাকে , সাহিত্যে , প্রেমে , শাস্তিতে, বিপ্লবে ও প্রশ্রয়ে । অনেক আগে থেকেই আমি ঠাট্টা রসিকতার ভক্ত । কৌতুকের বই, ছবি , ছড়া কবিতা পেলেই গপাগপ গেলার অভ্যাস । তারই সূত্র ধরে জনকন্ঠ কিংবা বিভিন্ন দৈনিকের প্রতিদিনের কৌতুক গুলো অনুসরণ করা হয়। ভয়াবহ খারাপ লেগেছে বার বার এই দেখে যে , কৌতুকের পাত্র পাত্রী যখনই প্রেমিকা , স্ত্রী , শ্বাশুড়ি অথবা ক্ষেত্রবিশেষে "মা" -- মানে পরিবারের কর্ত্রী -- তার রুপ সেখানে সদা সর্বদাই "দজ্জাল , ঝগড়াটে, কুটিল , প্রতারক, লোভী , বস্তুবাদী , এবং প্রায়শই "বেচারা স্বামীটির উপর ভীষন অত্যাচারী" ।
রাগে , দুঃখে , কষ্টে মাঝে মাঝে ঘর ফাটিয়ে হাসতে ইচ্ছে করে অসহায় আক্রোশে । কি প্রচন্ড অপমান করা হয় নারীকে বার বার এবং এটা "ঠিক আছে" যেহেতু ব্যাপারটা কৌতুক । "ঠিক আছে" কারন এই সব বলে বলে সবাই অভ্যস্ত । এতটাই অভ্যস্ত যে নারী পাঠকদেরও ব্যাপারটা একেবারেই সয়ে গেছে । অতিরিক্ত সংবেদনশীলতা বলবেন ? হ্যাঁ , তাও বলতে পারেন ।
কেউ কেউ প্রতিবাদ শুরু করার আগে "চিতায় বউকে জ্যান্ত পুড়িয়ে মারা , মন্দিরে মন্দিরে সেবাদাসীর নামে অবাধ ধর্ষণ , পূণ্য লাভের নামে ৮ বছর বয়সী বালিকা বিবাহ , নারী শিশু বলি " এই সব কিছুই কিন্তু একটা সময় পর্যন্ত ঠিকই ছিলো ।
ব্যাপার্স না , কারন গায়ে তো আর আমার লাগে না । ব্যাপার্স না কারন প্রেমিকা আর স্ত্রী তো আর মা না । "মা" খাওয়ার , পরায় কষ্ট করে --- তাকে একটু আধটু শ্রদ্ধা করলেই চলে । বাকি "নরকের দ্বারগুলাকে " লাথি আর চোখ রাঙানির উপরেই রাখো । আফটার অল, তাদের বেহেস্ত আমার পায়ের তলায় , তাই না?
একটা অনুরোধ থাকবে , আপনার প্রেমিকা , ভবিষ্যত স্ত্রী এবং আপনার সন্তানের মা ---- হ্যাঁ --- "মা" যে আসলে কি জিনিস , তার সাথে কি আচরন করা উচিত --- সেইটা বুঝার জন্য স্রেফ একটা "বাচ্চার জন্ম" দেখবেন ।
কোন একটা হাসপাতালে গিয়ে নিজের চোখে বাচ্চা কি ভাবে জন্মায় , সেইটা একটু দেখবেন । গর্ভকালীন সময়ে একটা মেয়ে কি সহ্য করে দেখবেন । নাহ , অফিস থেকে ফিরে রাত নয়টায় নয় । ২৪ ঘন্টা । এবং বাচ্চা হওয়ার সময় প্রসূতির হাতটা ধরে পুরো প্রক্রিয়াটা কাছে থেকে দেখবেন ।
তাহলে হয়ত , কোন মেয়েকে অপমান করার আগে একটু হলেও আপনার বুকটা কাঁপবে । যন্ত্রনাটা কোনদিনই অনুভব করতে পারবেন না । অন্তত সামান্য কল্পনাটা তো করতে পারবেন ।
একটা দুর্বল আশা নিয়ে অপেক্ষায় রইলাম।
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।