আমার বাম হাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো
তোমরা যাকে মুক্তি সেনা ডাকো
আমি তাঁরই কন্যা ডাকে জাগি
তোমরা যাকে প্রৌঢ় বলে ভোলো
আমি তাতেই দেখি অসীম আগুন
তোমরা যে হাত বৃদ্ধ বলে জানো
সেই দু হাতে আজও গ্রেনেড ওড়ে
শ্বাপদ শকুন রাজাকারের দেশে
নিত্য দু চোখ গর্জে উঠে রাগে
তোমরা যাকে গল্প ভেবে পড়ো
যুদ্ধাহত সে জন আমার পিতা
নব্য রাজাকারের এ সব হানা
রুখবো বলে পণ করেছি শেষে ।
( মূল কবিতা ঃ হনলুলু )
( আবৃত্তি ঃ রাগ ইমন )
(প্রথম প্রকাশ ঃ ফেস বুক)
( আব্বুর প্রতি শ্রদ্ধা জানাতে তালা কিছুক্ষনের জন্য খোলা হলো । মা দিবসে কিছু লিখি নাই। তাঁকে নিয়ে কিছু লেখার সাহস এখনো হয় না । বার বার লিখে মুছে ফেলি, আমার লেখা তোমার যোগ্য এখনো হয়নি মা, ক্ষমা কোরো)
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৯ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



