আমার প্রিয় পোস্ট

পরিবর্তনের জন্য লেখালেখি

মন ভালো করা রান্না

৩০ শে জুন, ২০০৯ রাত ১:৫৭

শেয়ারঃ
0 0 0

খেতে পছন্দ করেন? রান্না করতে হবে এই ভয়ে মুখরোচক খাদ্য গত বছরে খেয়েছিলেন? কিংবা , তেল চর্বির ভয়ে খানা দানা বাদ দিয়ে ঘাসজীবী হয়েছেন ? তাহলে এই পোস্টটা আপনার এবং অবশ্যই আমার জন্য। উপরের সব কটি প্রশ্নের উত্তরে আমাকে হ্যাঁ দাগাতে হয় :-/:((/:):((

কিন্তু, এর মধ্যে আবার গোঁদের উপর বিষ ফোঁড়া হলো রান্নার শখ।:|:|:|:| খুউউউউউউব যে পিঁয়াজ কাটতে আর বাটনা বাটতে ভালোবাসি তা নয়, তবে মনটা খারাপ হলে টুকিটাকি রান্না করে আপন মানুষ গুলোর সাথে একাট্টা বসে হা হা হি হি করতে খুব ভালো লাগে। B-):D:)

তো বেশি কথা না বলে , এই রকম মন ভালো করা, তেল কম, ক্যালরি কম, ঝামেলা কম , মসল্লা কম, স্বাদ কম থুক্কু বেশি একটা রান্না হয়ে যাক। দুনিয়ায় যাবতীয় সিরিয়াস বিষয় নিয়ে পড়তে পড়তে আর ভাবতে ভাবতে যাদের বেঁচে থাকার ইচ্ছেটা রোজ একটু কম পড়ে , তারাও চলে আসুন। এই হালকা পোস্টে কিছু ভারি মজা নেওয়া যাক।

বিষয় ঃ মোরগ পোলাউ খাওয়া ( রান্নার জন্য রহিমারে ডাক দে)
উপকরণঃ
মোরগ -- ৪০০ গ্রাম। ( আমি রান্না করলে দুইটা)
বাসমতি চাল -- দুই কাপ ( চায়ের কাপ) ।মুরগী বাড়লে , চাল বাড়বে।
আদা-- ১ চা চামচ উচু করে ( আপনাকে না , চামচটা উচু করে)
রসুন-- আদার অর্ধেক পরিমাণ ( একটু বেশি হইলেও ক্ষতি নাই)
গরম মসল্লা --- সামান্য ( গালি দিয়েন না , ব্যাখ্যা নিচে)
ধনিয়া -- আস্ত , ১ চা চামচ
জিরা-- আস্ত ।১ চা চামচ। গুড়া হইলেও সমস্যা নাই ।
তেজপাতা -- দুইটা , বড়
পিঁয়াজ -- ভীম সাইজ হলে একটা আর দেশী হইলে ৪/৫টা
কাঁচামরিচ , লবণ, হলুদ, আলু --- ইচ্ছা মত ।


প্রথমে একটু ব্যাখ্যায় যাই । গরম মসল্লা বলতে আসলে তেমন নির্দিষ্ট কোন ব্যাপার স্যাপার নেই। অঞ্চল ভেদে এতে নানা জিনিস মিশ্রিত হতে পারে। তবে আমার আম্মাজানের রান্না ঘরে আমি সাধারনত গোল মরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ , সাথে তেজপাতা পেয়েছি । বিস্তারিত জানতে , উইকি মামুর শরণাপন্ন হউন । পরিমাণ ব্যাপারটা আসলেই আন্দাজের । মোরগের জন্য মসল্লা সবচেয়ে কম লাগে । সুতরাং , ৮টা এলাচ, দুই ইঞ্চি দারচিনি, ৮/১০ টা গোল মরিচ আর ৫/৬ টা লবঙ্গ হলেই চলবে। দুই বারে ব্যবহার করবেন ।
দ্বিতীয় ঘটনা হইলো , এইটা কম মাংস আর চাল দিয়ে দুইজনের জন্য রান্না করা যায়, আবার আমার মত যারা ভীষন ব্যস্ত তারা বেশি মাংস, বেশি চাল , মসলার পরিমাণ প্রয়োজন মত সামান্য এডিট করে নিয়ে দুই তিন দিনের জন্যও রান্না করতে পারেন। সেক্ষেত্রে ২ টা মাঝারি ধরনের মোরগ আর ৭/৮ কাপ চাল দিলেও সমস্যা নাই। আলুবাজ ভাইয়েরা সাথে আলু দিতে পারেন। বিরানীর মত খোসাসহ ধুয়ে নিয়ে মাঝখান থেকে দুই টুকরা করতে হবে। বেশি বড় হলে চার টুকরা। তবে, খেয়াল রাখবেন , যাই করেন, আলু যেন গলে না যায় । কাঁচামরিচ বা হলুদ না দিলেও চলে , দিলেও ক্ষতি নাই ।
এখন শেষ দুর্ঘটনা হইলো , আসল রেসিপিতে সওফ বা সুইট ফেনেল সিড বলে একখান জিনিস ছিলো । বহু খুঁজে পেতে বের করলাম , ঐটা হলো মৌরি। সাথে সাথে বুঝলাম, আমার জিহবার সাথে মারামারি ঠেকানোর জন্য এইটার একটা বিকল্প দরকার । তো নিচে বিকল্পসহ বর্ননা

প্রথমেই ল্যাপ্টপ খুলুন। খুঁজে পেতে সামহোয়ার ইন ব্লগ থেকে ইশঠার, মেগা ইশঠার , ইন্ঠার গ্যালাক্টিক মিছাইল গায়ক ওয়েস্টার্ণ মিলনের " মৌরি" গানটা বের করে তা ফুল ভলিউমে চালিয়ে দিন।রান্নায় এইটুক মৌরিই যথেষ্ঠ।
মাংসের জন্য যাকে ক্রয় করেছেন তাকে প্যাকেট থেকে বের করে গভীর মনযোগের সাথে প্রেমময় দৃষ্টিতে পর্যবেক্ষণ করুন। নিজে না পারলে লিঙ্গ নির্ণয়ের জন্য কোন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
এইবার গানের ছন্দে ছন্দে কোমর দুলিয়ে নাচুন আর নাচতে নাচতে মোরগ কেটে ফানা করে ফেলুন। টুকরো বড় ছোটতে তেমন কিছু যায় আসে না , আল্লাহর চোখে সবাই সমান! ( আলহামদুলিল্লাহ) । পিয়াজের অর্ধেকটা কুচি করুন। বাকি অর্ধেক চাকা চাকা করে চার পাচ টুকরা হইলেই হবে। দেশী ছোট পিয়াজ হলে দুই ফালি করুন।
এইবার আপনার বাড়িতে কোন ঘরে একটা চুলা আছে সেইটা খুঁজে বের করুন। এই ব্যাপারে ব্লগার নরাধমের " ফোন এ ফ্রেন্ড" সাহায্য নিতে পারেন। একই সাথে একটা পানির কলও খুঁজে বের করতে পারলে খুব ভালো হয়।

এবার একটা বড় পাত্রে মাংসের টুকরো নিয়ে তাতে আদা, রসুন, অর্ধেক গরম মসল্লা সহ আস্ত ধনিয়া দিয়ে দিন। বড় চাকা করে কাটা পিয়াজ দিন।( হলুদ, কাচামরিচ যদি দিতে চান) লবণ দেবেন যেন মাংস আর আলুতে ঢুকে কিন্তু একটু কম করে । লাগলে পরে এডিট করার সুযোগ পাবেন।মাংস ডুবিয়ে পানি দিন। পাত্রের মুখ নতুন জামাই এর মত ঢেকে দিয়ে ৩০ থেকে চল্লিশ মিনিট জ্বাল দিয়ে ঝোল বানান। মাংস নামানোর ১৫ মিনিট আগে , একটা বাটিতে চাল নিয়ে ঠান্ডাপানিতে ভিজতে দিন। যারা আলুবাজ, তারা এই সময় হাড়িতে আলুর টুকরো যোগ করুন। বেশি আগে দিলে আলু গলে ডাল হয়ে যাবে। মাংস যদি ফার্মের মুরগী হয়, গন্ধ যাতে না থাকে এজন্য একটু বেশি আদা রসুন দিয়ে অনেক্ষণ জ্বাল দিতে পারেন। মাংস রান্না এই পর্বেই শেষ। সুতরাং যাবতীয় ক্যারিকেচার, এডিটিং এখানেই করে নিন। এরপর একটা ঝাঝরিতে ছেঁকে পানিটা বের করে নিন। এই ঝোলটাই হইলো আসল। ভিজানো চালের পানি ঝরায় নেন ।

এখন আরেক পাত্রে বউ থুক্কু তেল চাপান।বেশি মাখামাখি ভালো না লাগলে আগের পাত্রটিকেই পানিয়ে ধুয়ে তাতে দুই চা চামচ তেল গরম হয়ে উঠলে প্রথমে তেজপাতা দিন। তারপর বাকি গরম মসল্লা আর চা চামচের এক চামচ জিরা দিন , ফুটতে থাকুক। কিড়মিড় করে কিছুক্ষণ ফুটলে তাতে ঝোল ঢালুন। এইখানে খেয়াল করবেন, বাসমতি যতটুক তার দ্বিগুন ঝোল হবে। চাল যদি বাসমতি না হয় এবং আপনি বাঁশ খান, ( চিনিগুড়া , বালাম, ইত্যাদি ) তাহলে পানির পরিমাণের গন্ডগোল হইলে রাগ ইমন দায়ী থাকবে না । তবে চিন্তা কইরেন না , ঝোল কম পড়লে পানি মিশায় নেন। লবণ চেখে দেখেন আরো লাগবে কিনা । এরপর ঝাঝ্রি থেকে শুধু মাংসের টুকরা গুলা ঝোলে দেন। (মসলা ফেলে দিবেন) । তারপর পানি ফুটে উঠলে প্রি সোকড চাল দিবেন । মুখ ঢেকে মাঝারি আঁচে সিদ্ধ হতে দিন। পানি শুকিয়ে আসলে খুব সাবধানে নাড়ুন যাতে চাল না ভাঙে। হয়ে গেলো মোরগ পোলাউ । রহিমার রান্না শেষ । আপনি এখন খুন্তি হাতে মাতবরি বাদ দিয়ে খেতে বসুন।

রহিমার জন্য টিপ্সঃ চাল সিদ্ধ হলো কিনা খেয়াল রাখতে হবে । পানি বেশি হয়ে গেলে ঢাকনা খুলে শুকিয়ে নেওয়া যায়। আর সিদ্ধ না হতেই শুকিয়ে এলে জ্বাল একেবারে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দমে রাখতে হবে । মিনিট দশেক রেখে দিলেই হলো ।

আপনার জন্য টিপ্সঃ এই রেসিপি অক্ষরে অক্ষরে অনুসরণ করার দরকার নাই । মাংস , মসল্লা আর চাল, আলু যেভাবেই রান্না করেন, সুস্বাদু হইতে বাধ্য। সুতরাং, ( চিৎকার করে) রহিমা আ আ আ আ , কোকের বোতল এইদিকে ...

[ পরিশেষ ঃ মসল্লা ফেলে দেওয়ার ব্যাপারটা আমার কাছে ভালো লাগে নাই। এই জন্য ভাবছি , আস্ত মসল্লা গুলোকে একটা কাপড়ে বেধে ( জিরা , ধনিয়া ইত্যাদি) দেওয়া যায়। তারপর কাপড় উঠিয়ে নিলেই দাঁতের নিচে পড়বে না । বাকি সব তো একই । প্রথম পর্বের গরম মসল্লা ফেলে দিয়ে দ্বিতীয় পর্বে কেন আবার ঐ গরম মসল্লা দিয়েই বাগাড় দিতে হবে , আমি নিজেই বুঝিনি। পরীক্ষা করে জানাবো নে পরে। ]

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রান্নাপোলাওমোরগ পোলাও ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে জুন, ২০০৯ রাত ২:০৫
মমমম১২ বলেছেন: পরীক্ষা করে জানান,তারপর আমি পরীক্ষা করতে বসবো।
৩০ শে জুন, ২০০৯ রাত ২:০৯

লেখক বলেছেন: আস্ত মসল্লা কাপড়ে বাধার পরীক্ষা ? সেই জন্য বসে থাকতে হবে কেন? পূর্ব পদ্ধতিতে রান্না অতি সুস্বাদু হইয়াছে । নির্ভয়ে রাধুন এবং উপভোগ করুন।

আর বলাই তো আছে , মাংস আর চাল , মজা নির্ভেজাল।

২. ৩০ শে জুন, ২০০৯ রাত ২:০৮
সাইফুর বলেছেন: একবার ইমন আপুর রান্না খিচুরী মিস হইছিলো :(
৩০ শে জুন, ২০০৯ রাত ২:১০

লেখক বলেছেন: চিন্তা করিস না , তোর জন্য ইস্পেশাল খিচুড়ি রান্ধুম ।

৩. ৩০ শে জুন, ২০০৯ রাত ২:১০
সাইফুর বলেছেন: ওয়েষ্টার্ন মিলন গুরুর নাম নেবার জন্য প্লাস দিলাম :)
জয় গুরু ওয়েষ্টার্ন মিলন :)
৩০ শে জুন, ২০০৯ রাত ২:২৪

লেখক বলেছেন: আমি তার " ফেন"

৪. ৩০ শে জুন, ২০০৯ রাত ২:১১
সাইফুর বলেছেন: লেখক বলেছেন: চিন্তা করিস না , তোর জন্য ইস্পেশাল খিচুড়ি রান্ধুম ।
_____________
আলহামদুল্লিলাহ.. :) জাতি খুশি হইছে :)
৩০ শে জুন, ২০০৯ রাত ২:২৫

লেখক বলেছেন: আম্মো খুশি

৫. ৩০ শে জুন, ২০০৯ রাত ২:১৭
অনন্ত দিগন্ত বলেছেন: ডিনারের সময় এমন রান্নাবান্নার পোষ্ট দিলে কি আর ফাষ্টফুড দিয়ে ডিনার করতে মন চায় ? ... সব দোষ ইমন আপির :(
৩০ শে জুন, ২০০৯ রাত ২:২৬

লেখক বলেছেন: আমি বড়ই দুঃখ পাইলাম ! কেন রে ভাই? ফাস্ট ফুড আমাকে দিয়ে তুমি এইটা রান্না করে ফেলো

৬. ৩০ শে জুন, ২০০৯ রাত ২:২০
অন্যরকম বলেছেন: মাইনাস!

রান্না করতে এতকিছু শিখাইতে হয় নাকি? বুয়ার অত্যাচার থেকে বাঁচার জন্য নিজেই তো কত কিছু রান্না কইরা ফেললাম Click This Link
কই, কেউ তো কিছু শেখাই নাই! সব নিজের আন্দাজ! ;)
৩০ শে জুন, ২০০৯ রাত ২:৩২

লেখক বলেছেন: মুরগী রান্না একটা ব্যাপার হইলো ? ইটা তো আমার জামাই ও রানতে পারে । ( জীবনেও রান্নাঘরে ঢুকে নাই) এবং প্রথম চেষ্টাতেই ।

অষ্টাদশী রান্নায় পটেছিলো ?

৭. ৩০ শে জুন, ২০০৯ রাত ২:২৯
অনন্ত দিগন্ত বলেছেন: দেখস কান্ড, তাও বলে না যে আস আমার বাসায়, রান্না করে খাওয়াই ... বলে নিজে রান্না করো ... মাঝখান দিয়ে আবার আমার ফাস্টফুডে ভাগ বসাইসে :((
৩০ শে জুন, ২০০৯ রাত ২:৩৩

লেখক বলেছেন: যেন আসতে বললেই রওনা দিবা । যাও, বাইরে দেখো রিকশা পাঠিয়েছি ।

৮. ৩০ শে জুন, ২০০৯ রাত ২:৩৮
অরুনাভ বলেছেন: মোরগ পোলাউ খাইতে ইচ্ছা হইতেছে.......:(:(:(
৩০ শে জুন, ২০০৯ রাত ২:৪৫

লেখক বলেছেন: রান্না করো , খেয়ে ফেলো ! কি আছে জীবনে !

৯. ৩০ শে জুন, ২০০৯ রাত ২:৪১
অন্যরকম বলেছেন: আমি জীবনে পানি গরম করা ছাড়া আর কিছুই করি নাই! :(

আর সেদিন রুইমাছও রান্না করলাম! :(
আজকে অল্পের জন্য বেঁচে গেছি, তাজা কাঁচকি মাছ এনে দেখি বুয়া আসছে না! আর ঐদিকে আমি ঘামাতে শুরু করলাম.... এই মাছ কেমনে কি করমু???? অবশ্য এটা দ্য ইলাভেন্থ আওয়ার বুয়া আসল! /:)
৩০ শে জুন, ২০০৯ রাত ২:৪৭

লেখক বলেছেন: কাঁচকি মাছ রান্না করা তো সবচেয়ে সোজা!

হায় রে পাগল। মুরগির চেয়ে সোজা। স্রেফ পিয়াজ, লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে নেড়ে নিলেই হয়ে গেলো ।

১০. ৩০ শে জুন, ২০০৯ রাত ২:৪৬
অনন্ত দিগন্ত বলেছেন: রিক্সা কার জন্য পাঠাইস আপি, আমার জন্য নাকি রহিমার জন্য ? ... আমার জন্য প্লেন চাই, নাইলে যাব কিভাবে ? :((

তুমি বলেই দেখ আসি কিনা... আপির বাসায় দাওয়াত, তাও জোর করে নেয়া লাগে
৩০ শে জুন, ২০০৯ রাত ২:৪৯

লেখক বলেছেন: তুমি তো আচ্ছা বেয়াদব ছেলে!!! আপুর বাসায় আসতে দাওয়াত লাগে কবে থেকে?

সোজা চলে আসবা !!!!

১১. ৩০ শে জুন, ২০০৯ রাত ২:৫৭
অনন্ত দিগন্ত বলেছেন: দেখস অবস্হা, মোরগ পোলাও যেন কম খেতে পারি এ জন্য আগে এত্ত এত্ত বকা খাওয়ায়ে পেট ভরিয়ে দিচ্ছে :-P
৩০ শে জুন, ২০০৯ রাত ৩:২২

লেখক বলেছেন: হজম শক্তি বাড়ুক!

পোলাও বেশি খেতে পারবা

১২. ৩০ শে জুন, ২০০৯ রাত ২:৫৭
অন্যরকম বলেছেন: হ! বুয়া না আসলে মনে হয় নিজেরেই কোন একটা আবিষ্কার কইরা ফেলতে হইত! :|

তবে যাই হোক... রান্নারে এখন আর ডরাই না! তবে...... দুঃসংবাদ হইতাছে আমার ছুডু বোন যে কিনা ক্লাস সিক্সে পড়ে, (গত মাসে বাড়ি গেছিলঅম) সে সব শুইনা বলে,"তাহলে ভাইয়া যখন রানতেই পারে, আস্তে ধীরে বিয়া করলেও চলবে!!!" X(
৩০ শে জুন, ২০০৯ রাত ৩:৪৮

লেখক বলেছেন: হা হা হা , বোনরে প্লাস

১৩. ৩০ শে জুন, ২০০৯ রাত ২:৫৮
অন্যরকম বলেছেন: @ অনন্ত, কোঁকড়াওয়ালীকে নিয়ে গেলে চলবে, ;) সে থাকলে রাগুদির বাসায় খাওয়অ দাওয়অ করতে আর সমস্যা হইব না! ;)
৩০ শে জুন, ২০০৯ রাত ৩:৪৯

লেখক বলেছেন: পরাজয়ে ডরে না বীর

১৪. ৩০ শে জুন, ২০০৯ রাত ৩:৪২
অনন্ত দিগন্ত বলেছেন: রাগ আপি, তোমার এই ভাইটা কিন্তু অত্ত সহযে কোন খাওয়া দাওয়া মিস করে না পরে আবার কান্না কাটি করলে কিন্তু লাভ হবে না :P

@ অন্যরকম - এ যাত্রায় আমারে তো আগে সামলাক আপি, এর পরে না হয় কোকড়াচুলওয়ালীরে সহ হামলা করা যাবে ;)
৩০ শে জুন, ২০০৯ রাত ৩:৪৯

লেখক বলেছেন: মু হা হা হা , সবাইরে নিয়েই আসিয়ো ।

১৫. ৩০ শে জুন, ২০০৯ ভোর ৫:৪৬
দূরন্ত বলেছেন: মোরগের বদলে মুরগি রান্না করলে চলবে না?
১৬. ৩০ শে জুন, ২০০৯ ভোর ৬:৫৪
শান্তির দেবদূত বলেছেন: লোভ হচ্ছে .....
কতদিন মোগর পোলাও, কাচ্ছি বা তেহারী খাই না :( !
১৮. ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:১৫
জেরী বলেছেন: রান্না করতে কাহিল লাগে.......মেয়েদের উচিত কোন বাবুর্চির সাথে বিয়ে হওয়া....বেশী প্যায়ার করে বাবুর্চি রান্না ঘরে যেতেই দিবেনা:P
১৯. ৩০ শে জুন, ২০০৯ বিকাল ৩:১০
মাহবুব সুমন বলেছেন: কম কইরা খাইয়েন ;) ওজনের তেরটা বাইজা যাইবো ;) এমনিতেই .......
২০. ০১ লা জুলাই, ২০০৯ রাত ১২:১৬
বৈকুনঠ বলেছেন: হায়রে কফাল, মনে করলাম দৌড়ের উপ্রে একটা রান্দা শিক্ষা লই। মাউস টিপ্পা ভিতরে ঢুইকা দেখিকি ... এত বড় রিসিপি ব্লগ!!!!
আপনে রেসিপি ব্লগের রেকড কইরালাইছেন
২১. ০১ লা জুলাই, ২০০৯ রাত ১২:২৯
নাজিম উদদীন বলেছেন: এত বড় রেসিপি, দেখেই রান্নার চিন্তা মাথা থেকে নামাইছি।

আর তেল ছাড়া পোলাও, শুনলে লোকে হাসব।:)
২২. ১৬ ই জুলাই, ২০১০ রাত ৮:২৯
মাহী ফ্লোরা বলেছেন: খুব মজা পায়সি।খাইয়া না পইড়া...

 

মোট সময় লেগেছে ০.৯৭৭৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রাগ ইমন। আপাতত রাত জাগা পাখি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা, নীতি প্রনয়ন (পলিসি মেকিং) এবং নাগরিক জীবন উন্নয়ন নিয়ে লিখছি। এক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ