আমার প্রিয় পোস্ট

পরিবর্তনের জন্য লেখালেখি

ব্যাচেলর স্যুপ

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০১

শেয়ারঃ
0 0 0

স্যুপ খাইতে খুব ভালোবাসি । সালাদের চেয়েও স্যুপ জিনিসটা আমার খুবই পছন্দের । স্বাস্থ্যকর তো বটেই , ঠিক মত রান্না করলে এর চেয়ে স্বাদের আর কিছু হয় না । রোযায় আমি ভাজা পোড়া খেতে পারি না । এমনি সময়েও বাসায় রান্না হয় তেল, মসল্লা, ঝাল কম দিয়ে । তাই, ভাজা পোড়ায় তেমন অভ্যস্ত নই । তার উপর এসিডিটি হয়ে যায় বিশেষ কিছু জিনিস খেলে। রোযা রাখায় সেই প্রবনতা বাড়ে । এবার রোযায় তাই আমার ইফতারি হয়েছে সব সময় স্যুপ দিয়ে শুরু । তার সাথে দুই একটা মুখরোচক জিনিস। কোন দিন বেগুনি তো অন্যদিন ডালের বড়া । একদিন চিকেন ফ্রাই তো আরেক দিন চপ বা সমুচা । পরিমাণে কম। কারণ একটু পরেই ডিনার করে ফেলি ।

তো , রোযা রেখে খুব বেশি কাটা কুটি করতে মন চায় না । সময় ও বেশি নিতে মন চায় না । এইখানে সহজ রেসিপি দিলাম । সরল, দ্রুত ও কাজের বলে এইটা ব্যাচেলর রেসিপি ।

১। সবজি ঃ

গাজর - এক কাপ
ফুল কপি- এক কাপ
ক্যাপ্সিকাম - এক কাপ
অন্য যে কোন সবজি - এক কাপ

এইটা শীতের দিনে ঠিক আছে । কিন্তু , এই সবজি গুলা মজার হইলেও সব সময় পাওয়া মুশকিল । বরং স্যুপে খেতে ভালো লাগে এই রকম ৫/৬ রকমের সবজি মিলিয়ে নিলেই হলো । সবজির পরিমান হবে ৫০০ গ্রাম । আগে থেকে কেটে পলিথিনের প্যাকেটে ফ্রিজে রাখা যায় কয়েক দিন। তাই প্রতিদিন কাটার দরকার নাই। তবে স্যুপটা ফ্রেশ বানালে ভালো লাগবে।

২। মাংস ঃ

এবার , মুরগীর বুকের মাংস ৩০০ থেকে ৪০০ গ্রাম চার কোনা ব্লক করে কেটে রাখুন । সবজির মতই এক সাথে বেশি করে কেটে ভাগে ভাগে রেখে দিতে পারেন। হাড্ডি সহমাংস নিলে সময় বেশি লাগবে তাই বুকের মাংস।

৩। স্টক ঃ

মাংস অনেক্ষণ জ্বাল দিয়ে ঘন করে যেই সুরুয়া হয় সেইটারে বলে স্টক। এখন প্রায় সব দোকানেই স্টক বানানোর জন্য কিউব পাওয়া যায়। ম্যাগি কিউব নিতে পারেন এক প্যাকেট । ম্যাগির চিকেন স্যুপ এর প্যাকেট ও নিতে পারেন । ৫০০ গ্রামের ।

প্রণালী ঃ

স্যুপের প্যাকেটের গায়ে যেই পানির পরিমাণ লেখা আছে সেইটা ফলো করুন। অথবা এক থেকে দেড় লিটার পানি নিন একটা গভীর হাড়িতে । স্টক এর কিউব দিন। পানি ফুটে উঠলে মাংস যোগ করুন। মিনিট পাঁচেক গেলে সবজি যোগ করুন। ৫ মিনিট পরে প্যাকেটের স্যুপ ঢালতে ঢালতে নাড়তে থাকুন। স্যুপের গুড়ার সাথে নুডুলস থাকলেও সমস্যা নাই । সব এক সাথে করে ঢেকে দিন । ৫-১০ মিনিট জ্বাল হবে । হয়ে এলে লবণ , স্বাদ লবণ যোগ করুন , চাইলে গোল মরিচের গুড়া । এ গুলোর পরিমাণ ইচ্ছে মত । কাঁচা মরিচ দিলে সুন্দর গন্ধ হয়। দিতে পারেন পালং শাক, ধনে পাতা কিংবা স্যুপের পাতা, ঘাস । এই গুলা অপশনাল। সব শেষে টেস্ট করে নামিয়ে নিন।

টিপ্সঃ

১। হাড়িতে ঢাকনা দিয়ে রাখুন প্রথম থেকেই যদি পানি কমাতে না চান ।
২। সবজি , মাংস যত ফ্রেশ স্যুপ তত মজা।
৩। গাজর বেশি দিলে স্যুপ মিষ্টি হয়ে যাবে।
৪। সয়া সস , মরিচ - ভিনেগার ইত্যাদি আলাদা করে দেওয়াই ভালো , যার লাগবে সে নিবে।
৫। একটা ডিম ভেঙ্গে যোগ করে দিতে পারেন।
৬। এই স্যুপে কোন মসল্লা নাই, তাই মাংস, সবজি ও স্টকের অনুপাত ঠিক থাকলে স্বাদ ভালো হবে ।
৭। কিসের সাথে কি সবজি মেলালেন, তার উপর নির্ভর করবে স্বাদ।
৮। পেয়াজ না দিলেও সমস্যা নাই ।
৯। এক সাথে দেড় লিটার বানিয়ে দুই তিন দিন ধরে খেতে পারেন। মুখ বন্ধ কন্টেইনারে রেখে দিন।
১০। মাইক্রো ওয়েভে গরম করলে প্লাস্টিকের জিনিসে না করাই ভালো। প্লাস্টিক জিনিসটা লিচিং করে নানা পদার্থ। সিরামিক / কাঁচ বেস্ট।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): স্যুপরান্নাসহজ রেসিপি ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৫
অপ্‌সরা বলেছেন: বাহ!! মজার হবে মনে হচ্ছে! কাল বানাবো।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪১

লেখক বলেছেন: আলহামদুলিল্লাহ ।

২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৯
অক্টোপাস বলেছেন: ভালো। ঈদে বাসায় গিয়ে ট্রাই দিতে হবে!

ধন্যবাদ।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪১

লেখক বলেছেন: ঈদে স্যুপ খাবেন !!!!!!!

৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৩
অনন্ত দিগন্ত বলেছেন: ব্যাস ? এ্যত্ত ইজি ? ... দেখি ট্রাই করে একদিন ...

ইফতারিতে ভাজা পোড়া না খেলে আমার আবার মন ভরে না, যদিও পরে এসিডিটির সমস্যা হয়, এ জন্য প্রতিদিন সেহরির পরে ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা দুধ ডাইরেক্ট খেয়ে ব্রাশ করে ফেলি ... ব্যাস, সারা দিনের জন্য চিন্তামুক্ত !!!
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: হা হা , দুধের প্রোটিন পেপ্সিন/ ক্যাসিন ক্ষরণ বাড়ায় , এসিডিটি কমায় নারে ভাইয়া !

ভাজা পোড়া দুই একটা খাইলে কোনই সমস্যা নাই। একটা সহজ নীতি বলি। যতটুকু ভাজা পোড়া , ঠিক ততটুকু সিদ্ধ বা কাঁচা সবজি -- এই অনুপাতে খাইলে কিচ্ছু হবে না ।

৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৭
থেসাস বলেছেন: মনে হচ্ছে মজার হবে।ছবি টা খুব সুন্দর হয়েছে
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: খাইতে খুবই মজার ।

ধন্যবাদ

৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আমিও স্যুপ পছন্দ করি। কিন্তু ভেজাল দেইখা মা বানায় না/:) আর আমার রেসিপি পড়া আর রিকশাওয়ালার টেকি পোস্ট পড়া সমার্থক।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: হা হা হা হা হা হা , মা লাগবে না , আপনিই পারবেন । মামনিকে বলেন এই রেসিপি , তাও হবে।

সমস্যা হইলো , স্টক বানাইতে হইলে সাধারন নিয়মে মুরগীর হাড়, মাংস দুই তিন ঘন্টা জ্বাল দিতে হয় । আর সবজি ধুয়ে , কেটে টুকরা টুকরা করা অনেক ঝামেলার ব্যাপার ।

দোকানে কাটা সবজির (মিক্সড) প্যাকেট আছে না ? বুকের মাংস (ফিইলে) ও পাওয়া যায় আলাদা আগোরা , মাগোরায় । মান খারাপ না হইলে চেষ্টা করে দেখেন ।

আর মাকে যদি বলেন ধুয়ে, কেটে , টুকরা করার কাজটা আপনি করবেন, মা কি আর আপত্তি করবে?

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: গুড ।

ছুটির দিন বইসা মাংস আর সবজি রেডি করিস । তারপর কয়েক ভাগা দিয়া ফ্রিজে ।

এরপর খালি বাইর করবি আর থ হয়ে গেলে রানবি । ব্যাস!

৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৩
নুরুন্নবী হাছিব বলেছেন: ওয়াই...ব্যাপক হইচে..:)..কবে খামু../:)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: সেহরীতে ট্রাই মারেন।

৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৪
শ।মসীর বলেছেন: ম্যাগি ইন্সট্যান্ট ই বেটার ব্যাচেলরদের জন্য :)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: নারে ভাই, বুক জ্বলে ।

৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৬
লাড্ডু  বলেছেন:
তাউস্রে কি শেষতক চড়টা মারছিলেন আফামনি?
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: আপনি আছেন না ?

১০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৭
দেশীসাইকো বলেছেন: অনেক কঠিন মনে হইতাছে ,
পারুম না :(
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: একবার করলেই সহজ ।

খাড়ান, ভিডু করতে পারলে আপ্লোডামুনে ।

১১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৬
লীনা দিলরূবা বলেছেন: অনেক থ্যাঙ্কস............স্যুপের উপরে জিনিস নাই।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: আপনার বানী সত্য না হইয়াই যায় না !

১২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৭
অলস ছেলে বলেছেন: খাইসে, পড়তে গিয়েই তো মাথার চুল ছিড়ার অবস্থা। মানুষ রান্না করে কেন কে জানে। আমার মা বউ মেয়ে সহ দুনিয়ার যত যত মানুষ রান্নাবান্না করে তাদের চরণে সশ্রদ্ধ সালাম দিলাম। টাকা থাকলে দুকানে গিয়া খামু, নাইলে কাথামুড়ি দিয়া ঘুম।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: হা হা হা হা হা , দোকানেরটাও তো কেউ না কেউ রাধে , নাইলে খাইতেন ক্যাম্নে ?

১৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪১
মুনশিয়ানা বলেছেন: স্যুপ বানাতে বহুত কষ্ট রে ভাই...
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: নাত

১৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৪
বহুরূপী মহাজন বলেছেন: দিলেন তো সবনার্শ কইরা। অখন ছ্যুপ খাইবার মন চাইতেছে........
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: বানাই ফেলেন ।

আমি খাইতাছি ।

১৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫২
আলী প্রাণ বলেছেন: স্যুপ ভালোবাসি, খেতে, বানাতে পারিনা তেমন।

গাজর+থানকুনি ভালো লাগে?

ভালো থাকবেন।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: গাজর আর থাঙ্কুনি ! এই রকম কম্বিনেশন তো জীবনে শুনিনাই!

কেমনে কি ?

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: খাইসে ! তোর হ্যাডম আছে । রোজ রোজ রান্না করা পোষায়?

১৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৮
দূরন্ত বলেছেন: খুবই মজার হবে মনে হচ্ছে। দেখি রোজা শেষ হলে অবশ্যই বানাবো।
ভাল থাকবেন।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১০

লেখক বলেছেন: নিশ্চয়ই, নিশ্চয়ই।
আপনার জন্য আরো সহজ হওয়ার কথা । সব তো কাটা , বাছা , প্যাকেটেই পাওয়া যায় । খালি গরম করবেন। ঢালবেন আর মারবেন ঘুটা ।

১৮. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৫
শূন্য আরণ্যক বলেছেন: স্যুপ ভালো পাই । +
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১১

লেখক বলেছেন: ধন্যবাদ

১৯. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১০
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: কত দিন খাইনা ,কাজ থেকে বাসায় আসার পর আর কিছু কড়তে মন চায় না ।

মজার ব্যাপার হল আমি স্পনিশ রেষ্টুরেন্ট এর শেফ/বাবুর্চি ,

কিন্ত বাংলাদেশী খাবার রান্না করতে পারি না ।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৩

লেখক বলেছেন: ওয়াওওওওওওও।

দেন না কিছু সহজ স্প্যানিশ রেসিপি , প্লিইইইইইইইইজ !

বাইরে তো সহজ হওয়ার কথা । সব তো প্যাকেটেই পাওয়া যায় । মিক্সড সব আর মাংস সাথে প্যাকেট স্যুপ। এইটা আসলে সবজি খাওয়ার ভালো পন্থা আমার জন্য । শুরুতেই এক বাটি স্যুপ খেলে ডায়েট ও হয় ।

২০. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১০
পল্লী বাউল বলেছেন: বানাইতে আলসেমী লাগতাছে

বানাইয়া পরিবেশন করা হোক।
++
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: আহারে ! তাইলে তো খাইতেও ক্লান্তি লাগবে । আচ্ছা , আমি বানিয়ে , পরিবেশন করে , খেয়ে নিলাম ।

আপনি আরাম করেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ

২২. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০০
দাউদ বলেছেন: একনই কাইতে মন্চায়
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৯

লেখক বলেছেন: বানায় খেয়ে ফেলেন।

২৩. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০৪
ফারহান দাউদ বলেছেন: ব্যাপক কাজের রেসিপি মনে হইলো, বেশি বিপদে পড়লে কোনদিন ট্রাই দেয়া যাবে।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০০

লেখক বলেছেন: িয়ে দেখেন, আশাহত হইলে গাইল পাঈড়েন ।

২৪. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১০
চিটি (হামিদা রহমান) বলেছেন: স্যুপ খুব ভালো লাগে। ঝামেলা কম। রুচিকর খাবার

শেয়ার করার জন্য ধন্যবাদ আপু
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০০

লেখক বলেছেন: আপনার নামটা দেখে খুব ভালো লাগলো । অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য ।

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০১

লেখক বলেছেন: নট রিয়েলি ।

২৬. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৭
নকীবুল বারী বলেছেন: প্রিয়তে। ট্রাই করুম একদিন...
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০১

লেখক বলেছেন: আচ্ছা । বুয়েটিয়ান স্যুপ কেমন হলো , জানতে চাই ।

২৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩১
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: আপু আমি এখন ও শিখতেছি , আমি আর একটু শিখে নেই তারপর দিব ।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০২

লেখক বলেছেন: অপেক্ষায় রইলাম

২৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৭
বাগসবানি বলেছেন: ভাবতেছি এই ঈদে নিউ এই রেসিপি দিয়ে আইটেমটা বানাবু নাকি ? কতকিছু বানাইতে মন্চায় !!!!! উফ
যাই বানাই বাসার সবাই সব শেষ কইরে দেয় । আমার জন্যে কিচ্ছু রাখে না :| :|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০২

লেখক বলেছেন: বানানোর সময়ই খেয়ে নিবেন, তালেই হলো

২৯. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪১
আইরিন সুলতানা বলেছেন: ঈদের দিনেও কি স্যুপ-পথ্য খাওয়াইবা নাকি !!!!!!!!!!!!! :|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৩

লেখক বলেছেন: সে সুযোগ আর হলো কই? পরিবারের দাবী মেনে একশ একটা রান্না করতেই হয়েছে ।

৩০. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৩
হঠাৎ বলেছেন: দোকানে খাওয়াডা বেধ হয় কম ঝামেলার...... বউ থাকলে দুইজন মিল্যা ট্রাই করণ যাইত। এহন আপাতত অফ।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৪

লেখক বলেছেন: পরের ঈদ বউ সহ হোক !

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৪

লেখক বলেছেন: আপনি সব সময় মনে করে ঈদের শুভেচ্ছা জানান, খুব ভালো লাগে আপনার এই আন্তরিকতাটুকু।

খুব ভালো থাকুন।

৩২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৩
নুভান বলেছেন: ভেজাইল্যা বানানো, সব সব্জি কাইট্যা রাইস কুকারে বসায়া দিলে হৈবোনা? স্টক বিদেশে হাতের কাছে পামু কৈ? :(

 

মোট সময় লেগেছে ১.০০০৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রাগ ইমন। আপাতত রাত জাগা পাখি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা, নীতি প্রনয়ন (পলিসি মেকিং) এবং নাগরিক জীবন উন্নয়ন নিয়ে লিখছি। এক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ