মনটা ভয়াবহ খারাপ হয়ে আছে । মেজাজ ও তুঙ্গে । এতটাই খারাপ আর বিরক্ত যে সেইটা মোটামুটি আত্মবিধ্বংসী পর্যায়ে চলে গেছে । বাকি সব কাজ ও বিশ্রাম বাদ দিয়ে বসে আছি স্রেফ জেদ করে । কাজও শেষ করতে পারছি না আর বিশ্রাম ও নেব না কাজ শেষ না হলে । এখন মাথা টাথা ধরে বমিটাই করা বাকি ।
তাও কম্পিউটারের সামনে গ্যাট হয়ে বসেই আছি আর পড়ে যাচ্ছি , লেখার চেষ্টা করছি , কিন্তু হচ্ছে না।
এমন ছেলেমানুষি জেদ এ পায় কেন আমাকে ?
বার বার মনে হচ্ছে হেরে যাচ্ছি ।
আর আমার হেরে যাওয়া মানে একজন বিদেশীর কাছে একজন বাংলাদেশীর হেরে যাওয়া !
এই জন্যই কি মাথায় আগুন জ্বলছে ?
বিজয়ের মাসে নিজের দেশকে কি করে ছোট হতে দেই, আপনারাই বলেন?
[ মাথা ঠান্ডা করার সর্ব প্রকার পদ্ধতি ফেল করার পরে আমার পাগলামির একমাত্র জায়গা ব্লগেই এলাম । তাও যদি আগায়, তাও যদি শেষ করতে পারি!]
[ পোস্ট যে কোন মুহুর্তে ইন্তেকাল করিলেও করিতে পারে আবার থাকিতেও পারে, জানি না মন মুনিয়া কখন কি করে !!!!]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




