
বড় হয়েছি।
আমি এখন কবিতাকে গলা টিপে মারতে পারি।
খ)

কেউ নেই দরজায় ।
আমি আছি, দরজাটা বড় হয়ে ভার্সিটি চলে গেলো।
গ)

ডাকলেই যাব?
মরণও তো ডাকে, আমি দরখাস্ত লম্বা করে ডাকে ফেলি ।
ঘ)

অশ্রু নয়।
স্বপ্ন মরে গেলে ঝরে যায় ফোটায় ফোটায় ।
ঙ)

ওখানে আছো?
জীবননামক নৌকোটা ফুটো হয়ে পড়ে আছে ।
চ)

গন্তব্য জানা।
সবার টিকিট কাটবার চাকরী নিলে তার আর যাওয়া হয় না।
ছ)

মাস্টারের ঘর বন্ধ।
ইশটিশানে আর কারে কবো আমি লাইন চিনিনে!
জ)

খুব ভারি।
চোখ খোলার আর বন্ধের মাঝখানে, ঐটুকুই ।
ঝ)

মায়া?
হর সন্ধ্যায় পাখা বন্ধ করে খাঁচায় ফেরাই ভালোবাসা ।
ঞ)

একাকীত্ব।
আসা আর যাওয়ার মাঝখানে ভয়টাই প্রেমিক করে রাখে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



