ইউনুস সাহেব আর মূদ্রার অন্য পিঠ
১৪ ই অক্টোবর, ২০০৬ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক বিতর্ক চলতাছে ব্লগে। আমি নিজেও এই বিতর্কে অংশ নিছি চরম। কিন্তু রাইতে ঘুম দিয়া সকালে উইঠা হঠাৎ একটা বিষয় মনে হইলো...ইউনুস সাহেব যদি শান্তিতে নোবেল না পাইয়া অর্থনীতিতে পাইতেন তাইলে কি হইতো? অর্থনীতি বিষয়ে নোবেল প্রাইজ সেই 70 দশক থেইকাই পুরাপুরি পুঁজিবাদীগো মনপসন্দ হইয়া গেছে। আর ইউনুস সাহেব যা করছেন তা তৃতীয় বিশ্বের বাজার কেন্দ্রীক অর্থনীতিতে বিশাল অবদান রাখছে। আগে যারা আছিলো ভাসমান না খাইতে পাওয়া জনগোষ্ঠী তাগো সে কর্পোরেট পুঁজির ছাতার নীচে লইয়া আইছেন, তার গ্রামীণ ব্যাংক আর যাই করুক না করুক কিছু মানুষরে ভোক্তা লেভেলে প্রোমোশন দিছে (যদিও অনেকে নিঃস্ব থেইকা নিঃস্বতর হইছে, পুঁজিবাদে উন্নতির ধাপে এইরম বিপরীত ফলরে ইগনোর করার কথা এমনেই বলা হয়) ।
এখন এইটারে তো নোবেল কমিটি কিম্বা তার মূল নিয়ন্ত্রক মার্কিণীরা স্বীকৃতি দিতে ই পারে। তাতে হয়তো আমি এতো বিরোধীতা কইরা কোন খানেই লিখতাম না,লিখনের সুযোগই পাইতাম না। যদিও আমি জাতীয়তাবাদী হিসাবে খুব নীচুমানের, এক্কেরে প্রতিনিধিত্বশীল না হইলে ঠিক শিহরণ বোধ করি না। কিন্তু আমি প্রবাসী বন্ধুদের অন্তরটা ঠিকই টের পাইতেছি। ইউনুস সাহেব তাগো কয়দিনের লেইগা দেশের আর আত্মপরিচয়ের নতুন খোঁজ দিছে...এইটারে অসম্মান করুম সেই হিম্মত আমার নাই।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৬ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর...
...বাকিটুকু পড়ুনআজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনমৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন