কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

ডাইরী ৪৩
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৬
এক.
অর্থহীনতারে আমি হৃদয় মিশিয়ে চিনি...আমার অর্থহীনতা আসে অর্থের অভাবে...অতএব খুঁজে পাই সকল কিছুতে বেনিয়মের মজা।
দুই.
যে তুমি আছো অর্থের সঙ্কটে তারে আমি নতশিরে সেলাম জানাই। অর্থ মানে, নিশ্চয়তারে, এড়িয়ে গিয়েছি এইবার...অথচ তারেই জানি জীবনের নিয়মমাফিক।
তিন.
এইবার তবে চলো অর্থহীনতারে খেলি। একীভূত করি উভয়ের বেঁচে থাকা। ভবিষ্যতের সকল প্রতিশ্রুতি আর প্রত্যাশারে......
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭বার পঠিত
ডাইরী ৪২
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৫
১.
অর্থহীনতা বেদম বাঁজো তুমি...অর্থহীনতা এই প্রহরে শোনাও তবে গান...অর্থহীনতায় তবে সপে দেবো আমার পরান...আহা!
২.
আমার মতোই তুমিও কী তবে
অর্থহীনতায় আছো...আহা, আমার প্রবেশ দ্বার
তবে কেবল তোমার জন্য দিবারাত্র খোলা......
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯বার পঠিত
ডাইরী ৪১
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৪
মাঝে মাঝে কিছু দিন এমন হয়। পুরা দিনের প্রত্যেকটা মুহুর্ত কেরম numb হইয়া থাকে। কোন স্মৃতি নয়, কোন বিষন্নতা নয় কেবল অলস পড়ে থাকি। আর মনে রাখতে চেষ্টা করি কি জানি একটা করার ছিলো? কিন্তু কিছুতেই মনে করতে পারি নাই। গতোকাল এমন গেছে আমার। একেবারে রাত বারটার দিকে হঠাৎ মনে...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫বার পঠিত
ডাইরী ৪০
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫২
কালকের রাতটা আমার কেরম উদ্ভট গেছে। বহুবছর বাদে কোন স্বপ্ন দেইখা আমি এক্কেরে আক্ষরিক অর্থে ভয় পাইছি। কেরম অদ্ভুত সব মুখোশ পরা ভুতের মতোন চরিত্র গুলি আসছে আর ভয় দেখাইছে। আর যারা বন্ধুবৎ ছিলো তারাও কেরম আচরণ করতেছিলো...আমি টের পাইতেছিলাম স্বপ্নের গতিধারা কোন পথে প্রবাহিত...কিন্তু কিছুতেই পাল্টাইতে পারতেছিলাম না। আর...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮বার পঠিত
ডাইরী ৩৯
৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩০
চোখের ডাক্তার দেখাইয়া বিপদেই পড়লাম। নতুন চশমা দিছে। বাল্যকালের সকল সমস্যা নাকি আবার ফিরা আসছে। এক্সিসে সমস্যা। মাইওপিয়া হইছে দ্বিগুণের বেশী। চশমার সিলিন্ড্রিক্যাল কাঁচের অনভ্যস্ততায় পড়ছি। তয় চশমার দোকানে গিয়া ছোটকালের সেই শিয়াল পন্ডিত ফ্রেমটা কিনতে ইচ্ছা করতেছিলো বহুত। কিন্তু কি ভাইবা জানি কিনি নাই।
আগে এইরম সিদ্ধান্ত নেওনের ক্ষেত্রে...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯বার পঠিত
ডাইরী ৩৮
৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৯
তিনি চাইলেন আকাশটারে ছুঁয়ে কাটাবেন বাকীটা জীবন
আর উনি আকাশের চাইতে ভালোবাসেন সবুজ বন
অথবা পাহাড়।
তিনি পায়ে হাটা পথটারে চান মসৃণতার নির্মাণ,
আর উনি খানিকটা এলোমেলো ছন্দবিহীন চলেন
তাঁর দায়িত্ববোধে সচেতনা
উনি স্বপ্নে থাকেন বিলাসী......
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০বার পঠিত
ডাইরী ৩৭
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৫৩
উপলব্ধিগুলি যদি সাথে সাথে হইতো তাইলে তো পৃথিবীর সকল আবিস্কারক পাল্টাইয়া যাইতো। ধরেন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করতো নগুগি ইমাদো নামের কেউ, স্টিম ইঞ্জিন আবিষ্কারে ভূমিকা রাখতো হয়তো পিটার ক্যানেস্তারা, পুথিবী সুর্যের চতুর্পাশে ঘোরে এই খবর জানা যাইতো থিওটনিয়াস অনোনি নামক কারো মারফত। তাইলে মানুষের দোষটা কোথায়? লেনিন সাহেবরে এই কারণেই...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২বার পঠিত
ডাইরী ৩৬
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৬
আমাগো কৈশোরে বিপ্লব চক্রবর্তী নামে এক গায়ক নেত্রকোনা থেইকা আইসা রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর লেখা গান গাইতেন। অন্তর বাজাও নামে একটা গানের দলও মনে হয় তৈরী হইছিলো ঐ সময়টায়। তার কিছু গান মনে পড়তেছে হঠাৎ আজকে।
করিতে না পারি দড়াদড়ি
সহিতে না পারি দড়াদড়ি
সমাজের শেকলে আটকা পড়েছে পা
সোহাগে নাম রেখেছো নারী...
...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭বার পঠিত
ডাইরী ৩৫
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:০৩
ঘুম বিষয়টা উদ্ভট হইয়া উঠতেছে। গতোরাইতে ঘুমাইছি প্রায় ১১ ঘন্টা আর আইজকা সাড়ে তিনটায় চোখ বুঝছি কিন্তু সাড়ে সাতটার মধ্যে মনে হইতেছে কতো কিছু করনের আছে এখন। হয়তো সিনেমা বিষয়ক উত্তেজনাতেই। বা না'ও হইতে পারে...হয়তো কোন কারণই নাই এই ঘুম ভাইঙ্গা যাওনের। আমি এখন অপেক্ষাওতো করি না কোন কিছুর লেইগা।...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫বার পঠিত
ডাইরী ৩৪
২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৬
ফিরে আসবার কিম্বা ফিরে যাওয়াতে আমি কোন নেতিবাচক সম্ভাবনা দেখতে পারতেছি না...মানুষ কি কখনো ফিরে তাকায় না তার পেছনের দিকে...নাকি কেবল ভবিষ্যতেই থাকে? আচরণগত মনোবিদ্যা পঠনের দৌড়ে যদ্দূর জানি, মানুষ ফিরে আসতে জানে...ফিরে যায়...তাইলে এতো নিয়মের বালাই কীসের!?
আড়ষ্টতা মানুষরে ঠেকায়। মানুষরে ঠেকায় তখন অসততা। এইসবতো তুড়ি মারলেই পাল্টায়। মনোবিদেরা নাইলে...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৬বার পঠিত




