ডাইরী ৪৯
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতিদিন কেবল ডাইরী লেখায় একটা বাজে দিক আছে, এইখানে পুনরুক্তিমূলক বক্তব্য উল্লেখ হইতে থাকে। আমি যেরম দুইটা বিষয় নিয়া পইড়া আছি গতো বেশ কিছুদিন ধইরা। কিছু করার নাই। হৃৎপিন্ডে চাপ চাপ ব্যথা অনুভূত হয়। সত্যিকারের ব্যথা। আবেগের, রোমান্টিকতার উপজীব্য,
কেবল মেটাফোর নয়। সম্ভবতঃ সেই বায়ূ গুলি আমার পাকস্থলিময় ঘোরাফেরা করে। আর প্রায়শঃ হৃৎপিন্ডের বহিস্থভাগে চাপ দ্যায়। আমি ব্যথা অনুভব করি।
ঘুমতো গিয়েছে ঘুমের বাড়িতে...আমার চারপাশে তারা tip toe করে হাটে। কোনভাবেই তার পদশব্দ শুনি না রাত হলে। ধরতে গেলে বাউলি কেটে সরে যায় অন্যকোনখানে। কিন্তু আজকে আমার ঘুমানোর রাত হওনের কথা। কাল সকালে উইঠা আবার সেই হাতিরপুল যাইতে হইবো। তারপর যাইতে হইবো অফিসে...চারটা স্ক্রিপ্টের কাজ পইড়া আছে দুই সপ্তা ধইরা। কোন গল্পই জুইত মতো ফেলতে পারতেছিনা ব্র্যান্ড সেটআপে।
উইন্যাম্পে এখনই বাজতেছে শৈশব-কৈশোরের প্রিয় একটা গান। কাকতালীয়ভাবে গতোদিন বিমার লগে এই গান নিয়া গল্প হইতেছিলো। UB40-র এই গানে মাথার চুল দুলাইয়া নাঁচতাম আমরা। বয়সের লগে সেই উৎসাহ কই গেছে...বেশ কিছুদিন হয় Led Zepplin শোনা বাদ দিছি...দুঃখবোধের গান শুইনা আরো অস্থিরতা ভীর করে। এখন শুনি টানা Beatles আর আজকে থেইকা Bob Marley শুনতেছি। লগে কেমনে জানি একটা আক্ষেপের গান ঢুইকা গেছে play list-e...
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের...
...বাকিটুকু পড়ুন
৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি
ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়...
...বাকিটুকু পড়ুনতখন
সাইফুল ইসলাম সাঈফ
তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি...
...বাকিটুকু পড়ুন

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা...
...বাকিটুকু পড়ুন