তখন
সাইফুল ইসলাম সাঈফ
তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি ছিলো
ছিলো রঙিন টিভি রনি ভাইদের।
দেখতে যেতাম তাদের বাসায়
কারণ তাদের ছিলো ডিসের লাইন।
হিন্দি মুভি, হিন্দি গান দেখতাম।
কিন্তু দেখে চোখ স্থির রাখতে পারতাম না
একটু পরপর চ্যানেল পাল্টাতো।
অনেক পরে আমাদের ঘরেও
টিভি ক্রয় করা হয়।
দেখতাম বিটিভিতে সফলতার গল্প
সেরকম আমারও ইচ্ছে হতো হতে।
কল্পনা করতাম, স্বপ্ন দেখতাম
সেরা মানুষ হবো, শ্রেষ্ঠ হবো।
তখন আম-জাম ফলের সিজন
শুক্রবার হলে সবাই টিভির ঘরে
তখন গাছে উঠে পেড়ে খেতাম
পাকা জাম, কচি কচি আম চুরি করে।
উত্তরা, ঢাকা।
৩০.১০.২৬
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




