somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাফ নদীর মতোই প্রবহমান -চার

২২ শে মে, ২০০৭ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে যেই ইমাম সাহেবরে ডাইকা নিয়া আসা হইলো, ক্যামেরা ওপেন হইতে তার মনে পইড়া গেলো কি কাজ তার বাকী আছে তাই এই মুহুর্তে তারে যাইতে হইবো। আর তাই নতুন একজন ইমাম আসলেন...আমরা তার অবয়ব দেইখা একটু ভয় খাইয়া গেলাম, সে টি-শার্টের উপর আচকান আর মাথায় টুপি চাপাইতে চাপাইতে আসলেন...তার চেহারায় বরং অনেক আধুনিকতার ছাপ।

তারে প্রথম প্রশ্ন করলাম রোহিঙ্গা তরুণগো জীবন যাপন নিয়া, সেও অন্য সবাইর মতোই দারিদ্রের উপাখ্যাণ গাওয়া শুরু করলো। শ্যুটিং টিম ভালোই বিলা খাইতে থাকলো...কারণ খালি অভাব অনটনে বৈচিত্র নাই...এই অর্ডারি প্রামাণ্য চিত্রে (!) দারিদ্রের চাইতে ইম্পর্ট্যান্ট এইডস রোগ বিষয়ে সচেতনতা। প্রশ্নকর্তা হিসাবে আমার নিজেরো বিরক্তি ছিলো...দারিদ্র খুব ক্লীশে(?) শব্দ আমাগো দ্যাশে, এর লেইগা খুব বেশি হার্দ্যতায় না গিয়া সরাসরি প্রশ্ন করনের সিদ্ধান্ত নিলাম।

আপনে কি কনডম ব্যবহার বিষয়ে কিছু জানেন?

হাজী খালেদ সুলতান বললেন,"জানি।" আমরা খুশি তার জবাবে! সম্পূরক প্রশ্ন করলাম, তাইলে বলেন এর প্রয়োজনীয়তা নিয়া কিছু কথা...রোহিঙ্গাগো সন্তান উৎপাদন হয় অনেক ঘনঘন...দারিদ্রের কারণে এই সন্তানেরা অযত্নে বাড়ে, এই বিষয়ে তার মত কি? ইমাম সাবে তার বিপ্লবী ডায়ালগ ঝাড়লেন একটু গলা খাকড়ানি দিয়া।
"সহীহ হাদিসে আছে, নবীজি একবার এক সমস্যা সমাধানে কোরআনের এক আয়াতের রেফারেন্স টানছিলেন, তিনি বলছিলেন আল্লাহ ইরশাদ করছেন, নবীজির উম্মত বৃদ্ধি করনটা ইসলাম প্রসারের একটা প্রয়োজনীয়তা...আল্লাহ নিজেই বলছেন তিনি এই উম্মতগণের রিজিকের দায়িত্ব নিবেন!" আমরা এই সংলাপে ইউএনএফপিএ'র প্রয়োজনীয় ইগনোরেন্স পাইয়া যাওনে শুরু করলাম, বললাম নবীজির নিজেরতো বেশী সন্তান ছিলোনা, তাইলে সেইটারে ক্যান অনুসরণ করবেন না? সে কয়, নবীজির পিছুটান কম ছিলো বইলাই আল্লাহ তারে রাসুল হিসাবে মনোনয়ন দিছিলো। আমরা কইলাম কিন্তু নবীজিতো এক্কেরে পিছুটান মুক্ত, মানে এক্কেরে সন্তানহীন ছিলেন না! তিনিতো সন্তান উৎপাদনে অক্ষম ছিলেন না। মৌলভী কন, আল্লাহ তারে আর দেন নাই কারণ দিলে তার নবুয়তে সমস্যা হইতো!

জৈবনিক আর ব্লগীয় অভিজ্ঞতা থেইকা জানি এরপর আর আগাইতে নাই। তালগাছ নিয়া কাড়াকাড়িতে পর্যবসিত হইবো সব...তাই কইলাম মাইয়াপোলাগো নিয়া কিছু কন...সে কইলো মাইয়াপোগো আল্লাহ সৃষ্টি করছেন ঘরের কাজ করনের লেইগা, তারা রান্নাবান্না করবো, তারা ফুল তুলবো(!)। আমি এই বিষয়েই গার্জিয়ানগীরিতে গেলাম না তার।

ইমাম সাবে জানাইলেন শয়তানের প্রভাব রোহিঙ্গাগো মধ্যেও আছে তাই মাঝে মাঝে বেপথু হইয়া রোহিঙ্গা পোলাপাইন অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। এরজন্য শয়তানই দায়ী! আল্লাহ যদি চান এই সম্পর্কজাত সন্তান আসবো নাইলে আসবো না। কিন্তু কনডম ব্যবহার আসলে খোদকারীর সামিল!

এরমধ্যে সরকারী গোয়েন্দা বিভাগের লোক আইসা আমাগো মোহনের ভাইয়ের কান্ধের উপর বইসা থাকতে শুরু করছে। তিনি ভয় পাইয়া আমার কানে কানে কইলেন, ভাস্কর ভাই চলেন যাই...
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×