বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকে!
০২ রা জুন, ২০০৭ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিরহ আসলে খুব আপেক্ষিক একটা এক্সপ্রেশন। মৌসুম আইজকা যখন এয়ারপোর্টে ঢুইকা গেলো তার দশাশই দুই লাগেজ নিয়া, আমার তখন কেমন ডুকরাইয়া কানতে ইচ্ছা করলো...আমারে ঐ টাইমে দেখলে নিশ্চিত অনেক মানুষেরই হাসি পাইতো...চেনা মানুষেরা ভাবতো বেকুব, আধাচেনা মানুষেরা ইমম্যাচ্যূর্ড...অচেনারা পাগল-ছাগল অথবা ইমোশনাল।
বিরহ আসলে এইরমই...মাত্রতো ২৩টা দিন! কি আর এমন! কিন্তু আমার কাছে এই ২৩টা দিনের কথা ভাবতেই মনে হয় আদিগন্ত...(এরমধ্যে আবার বছরের দীর্ঘতম দিনটাও আছে!)। তখন হয়তো অনেকের কাছেই মনে হইবো আদেখলা! বালখিল্য রোমান্টিকতা! এর আগে এতো দীর্ঘসময় আমরা বিচ্ছিন্ন ছিলাম না, হয়তো আর কখনো হওনের সম্ভাবনাও নাই...হয়তো দেখতে দেখতেই কাইটা যাইবো এই কয়দিন...কিন্তু আমার যেই শুণ্যতা সেইটাতো মৌসুমের উপস্থিতি ছাড়া কাটনের কোন সম্ভাবনাই নাই!
বিরহ হয়তো অনেক অহেতুক! কিন্তু অহেতুক এই অনুভূতি খুব আরামদায়ক না...
ছোটবেলায় প্রিয়বন্ধুর জন্য বেঞ্চিতে পাশের জায়গাটা দখল করতাম...সেইখানেও একটা অন্যরম ভালোলাগা ছিলো...মৌসুম আর আমিতো কেবল পাশাপাশি বাইচা থাকা দুইটা মানুষ না...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন