somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যবিত্তের গালি বিষয়ক রোমাঞ্চ!

০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় ডাংগুটি খেলতে খেলতে খেলার সাথীগো কাছ থেইকা কখন যে চ্যুৎমারানি গালি শিখছিলাম সেইটা মনে নাই, তয় মেজকাক্কুরে ঐ গালি দিয়া মায়ের কাছে যখন হালকা ঝারি খাইলাম তখন বুঝলাম এই গালি নিষিদ্ধ আমাগো মতোন মানুষের কাছে। ঐ গালির পর আমার মাস্তান টাইপ মেজো চাচাও বাড়িতে এই সব গালি দেওন বন্ধ করছিলো...এরপর থেইকা সে গালি দিতো হরিপদ, ভোদাই প্রভৃতি...তয় মধ্যবিত্তের অ্যাডভেঞ্চার মাইনা আমার পরানে বিদ্রোহ জমা হইছে সেই তখন থেইকাই...এইসব গালির বিরোধীতাও মধ্যবিত্তের মজ্জাগত এইরম একটা বিশ্বাস আমার তৈরী হইয়া গেলো প্রায়।

কিন্তু দীর্ঘসময়ের প্রবহমানতায় আমার জীবনের শেষ তের বছর যখন কাটলো ঝাউচরে...আমার বাপের একমাত্র আয়ের উৎস ২০টা ভাড়া দেওয়া বেড়ার ঘরের নিম্নবর্গের ২০টা পরিবারের জীবন যাপন দেখতে দেখতে...তখন আমার অনেকগুলি রিয়েলাইজেশন পাল্টাইলো...সেই রিয়েলাইজেশন আরো পোক্ত হইলো বর্তমান ডিজুস জমানার আল্ট্রা বিদ্রোহী সব প্রাণের ঘনিষ্ঠতা পাইয়া। মধ্যবিত্তই আসলে গালির শ্লীলতা আর অশ্লীলতা নিয়া ভাবে বেশী! মধ্যবিত্ত তার শ্রেণী পাল্টানের ক্ষেত্রে আর অন্য কিছু নিয়া যাই মনে করুক, যাই বিশ্বাস করুক...গালির ক্ষেত্রে সে প্রতিবাদী হয়...একদল শুদ্ধতার আবরনে, আরেকদল হুদাই একধরনের জায়েজকরণে। বাস্তবিক কোন দলেরই তার শ্রেণীরে উৎরাইয়া যাওনের অ্যাম্বিশন থাকে না।

মানব সভ্যতার সকল শ্রেণীর মধ্যে মধ্যবিত্ত হইলো সবচেয়ে চিন্তক গোছের, আবার এই মধ্যবিত্তেরই প্যাটার্নের বাইরে গিয়া ভাবনের সমস্যা থাকে...সে আহত হয়...আর আহত হইলেই প্রতিবাদী হয়...ব্যক্তি আক্রমণে আর যেই শ্রেণীরই যাই লাগুক না ক্যান মধ্যবিত্ত খেপে...মধ্যবিত্ত ঘুরপথে যায়...তখনই গালির নির্ভরতা বাড়ে তার। গালির অশ্লীলতা বিষয়ক বিতর্কে মধ্যবিত্তেরই অংশগ্রহণ বেশি থাকে, হোক সে বিরোধী কিম্বা পক্ষের...গালি বিষয়ক অধিক চিন্তার প্যাটার্নটাই মধ্যবিত্তীয় একটা এক্সপ্রেশান।

গালির পরিবেশ নিয়ন্ত্রনের চিন্তাটাই মধ্যবিত্তীয় চিন্তা। মধ্যবিত্ত এমনেই স্বপ্ন দেখে বইলাই জানি। সে ক্ষমতার নিয়ন্ত্রনে থাকতে চায় নিজের রুচীবোধরে নিয়া। গালি এইখানে উপলক্ষ্য মাত্র। নিম্নবর্গের মানুষের এক্কেরে কাছে থাইকা আমার যেই উপলব্ধি তৈরী হইছে জীবনের বড় একটা সময়ে...তারা গালির অশ্লীলতা বিবেচনা নিয়া ভাবে না, আবার একইসাথে তারা ঐটারে জায়েজ করনের যুক্তিতেও যায় না অশ্লীলতা-শ্লীলতা বিতর্ক দিয়া, ঐটা তারা করে এক্সপ্রেশন হিসাবেই...মুখে আইয়া পরলে আটকায়না...

ভাবনা যা ভাবনের সেইটা আসলেই মধ্যবিত্তীয় রিয়েলাইজেশন। গালির শ্লীলতা অশ্লীলত বিবেচনা যারা করে তারা সব মধ্যবিত্ত চেতনার...হোক সে শুদ্ধ হোক সে গালির পক্ষে...
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×