somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগের সাম্প্রতিক পরিস্থিতি নিয়া কিছু ভাবনা...

১৭ ই মার্চ, ২০০৮ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশের বেশীরভাগ মানুষ যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের তাগীদ অনুভব করছে...আরো খোলাশা কইরা কইলে কওন যায় যখন দেশের বেশীর ভাগ মানুষ যখন ঔপনিবেশিক শোষণমূলক শাসন থেইকা মুক্তির আস্বাদ পাইতে চাইছে...তখন একদল সুবিধাভোগী ধর্মরে ব্যবহার কইরা আত্মপরিচয়রে অস্বীকার করছে...দালালীর কৌশল হিসাবে যারা নিজের শেকড় থেইকা বিচ্যূত হইয়া পরগাছা হইতে দ্বিধা করে না...তারা কি মনুষ্যজাতির প্রতিনিধি হইবার পারে!? আমি কোনই সম্ভাবনা দেখি না...

মুক্তিযুদ্ধে যারা সম্মুখ সমরে গেছে, যারা সমর্থন জাগ্রত রাখছে অন্তরে, যারা প্রাণ ভয় বিসর্জন দিয়া সহযোগিতা করছে প্রতিরোধের শক্তিরে, তারা সকলেই একটা বিন্দুতে এক হয়। এই সব মানুষেরা কোন না কোন ভাবে সমষ্টির কথা ভাবছে...তারা নিজের ভাষার কথা ভাবছে, সংস্কৃতির কথা ভাবছে, রাষ্ট্রীয় ধর্মনিরপেক্ষতার কথা ভাবছে। বিপরীতে যারা বিরোধীতা করছে তারা সকলেও একটা বিন্দুতে এক...তারা সকলেই ব্যক্তিকেন্দ্রীক...তারা দালালীর নিরীখে ব্যক্তিক সুবিধাভোগের কথা মাথায় নিয়া বদর হইছে...দালালরা এককাট্টা হইতে পারে কিন্তু সেইটারে সংগঠিত সামষ্টিকের আচরন কওন যায় না কখনোই...শ্রেণী বিভাজনের সকল ইতিহাসেই দেখা যায় শাসকেরা সবসময় ব্যক্তিক সুবিধাভোগী (সেইটা তাগো এককাট্টা আন্দোলনেও) শোষিতেরা সবসময় সমষ্টি...

ওয়ামি যখন মুক্তিযুদ্ধের অবমাননাকর পোস্ট দিয়া ব্যান খাইলো, তার অব্যবহিত পর না হইলেও কিছুকাল পর দেখি কিছু পুরানা চিন্হিত দেশদ্রোহীতামূলক, স্বাধীনতার চেতনাবিরোধী ব্লগার সংগঠিত হওনের ছদ্মাবরণে প্রতিবাদ শুরু করলো, আর প্রতিবাদের কৌশল হিসাবে তারা কওনের চেষ্টা করলো ওয়ামি মুক্তিযোদ্ধাগো কুত্তা কয় নাই, সে কেবল একজন কবির লিখিত কবিতার লাইন ব্যবহার করছে যেইখানে কুত্তার রূপক ব্যবহার করা হইছে...কিন্তু গালিবাজেরা তারে আসলেই গালি দিছে...এই গালিবাজেরাই আসলে অনাসৃষ্টি...

আমি আমার এর আগের পোস্টেই এই ইঙ্গিত দিছি...ওয়ামির সমর্থক এইসব স্বাধীনতার চেতনা বিরোধী ব্লগারগো এই কৌশলটা আমি ধরতে পারছি আগেই...ওয়ামি এই উদ্দেশ্যেই তার পোস্টে মুক্তিযোদ্ধাগো নিয়া কুত্তা রূপক ব্যবহার করছিলো...যাতে গালিবাজেরা সক্রিয় হয়...আর গালিবাজেরা সক্রিয় হইলে ব্লগ কর্তৃপক্ষ বিভ্রান্ত হওনের অবকাশ থাকে...কর্তৃপক্ষ বিভ্রান্ত হইলে ওয়ামি'র বাপের মুক্তির চেতনা বিরোধী আদর্শ এই ব্লগে কোনরম প্রতিরোধ ছাড়া চলবো...কিন্তু ইতিহাস তো কখনো তার নিয়মের বাইরে চলে না। ওয়ামির মতো সুবিধাভোগীরা কোনদিন সংগঠিত হইতে পারে না। তারা সমষ্টির কথা ভাবে না...অতএব ভুল পদক্ষেপ অবশ্যম্ভাবী...

নোটিশবোর্ডের সময়োপযোগী সিদ্ধান্তের পর যখন এই প্রথম টানা পঞ্চাশোর্ধ্ব ভালো লাগা রেটিং পাইলো, তখন সেইখানে ভালো না লাগা দলের সুবিধাভোগীরা হাজির হইলেও তাগো যে সেইরম পাত্তা থাকলো না, এইখান থেইকা স্পষ্ট বুঝন যায় যে তারা অসংগঠিত...কারন সমষ্টির চেতনায় তাগো আস্থা নাই...তারা চাপাইয়া দেওয়া, মনগড়া আদর্শের পক্ষের লোক যারা আবার সুবিধাভোগী...শোষিতের আর্তনাদ তাগো কানে পৌছায় না কখনো...তারা কোন এক অজানা পরকালে ব্যক্তিক সুখ স্বাচ্ছন্দের লোভে মশগুল...

সবশেষে কই, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে প্রতিবাদের সামষ্টিক কৌশল ছিলো বইলাই ব্লগ কর্তৃপক্ষ এইরম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হইছে তাগো ফ্রিডম অফ এক্সপ্রেশন নামক বিভ্রান্তি থাকনের পরেও...এইরম সামষ্টিক প্রতিবাদ-প্রতিরোধই সকল মানুষের অধিকার আদায়ের আন্দোলনরে সফল কইরা তুলতে পারে...
১৭টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×