somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা দিবসের ঘ্রাণে খুঁজে পাই ম্রিয়মান মায়েদের...(উৎসর্গ পৃথিবীর তাবৎ মাতৃকূল)

১৬ ই জুন, ২০০৮ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ছত্রিশ বছর গেলো...আজ পর্যন্ত কোন বাবা দিবসে আমার মনে হয় নাই বাপেরে শুভেচ্ছা জানাই...আজ পর্যন্ত কোনদিন মনে হয় নাই বাবা দিবসে বাপেরে স্মরণ কইরা আবেগ উথলাইয়া পরুক...আজতক কোন বাবা দিবসে ফুল কিনবার বাসনা হয় নাই আমার বা এককলম লিখনের...বাবা দিবস গুলি আমার যেমন যাওনের তেমনই যায়...আমি বিশ্বের তাবৎ মায়েগো প্রতি empathy অনুভব করি। মনে হয় পৃথিবীর পুরুষ বাপেরা যদি আমার বাপের মতোন হয় তাইলে তারা বেশ কষ্টেই আছে নিশ্চিত।

তরকারীতে লবন কম দেওয়া হইলে সেই দিন আমার শিক্ষয়িত্রী মায়ের খাওনের ইচ্ছা থাকতো না আর...ভাত সিদ্ধ বেশি বা কম হইলে মায়ের চোখের সকল বাষ্প জলবৎ নামতো ওষ্ঠ বাইয়া। আমি একবার এক কবিতার লাইন লেখছিলাম মনে পড়ে...

সাদা ভাত আর আমার মায়ের দ্রোহ
একসাথে ফুটে ওঠে জলে...


আমার মায়ের সময় কাটতো আমাগো মাঝেই...ব্যবসাজীবি বাপের বন্ধু বাৎসল্যের দায় মিটাইতে তারে অপেক্ষা করতে হইতো ভয়ে ভয়ে মাঝরাত অব্দি...আমার বাপের জিহ্বার স্বাদে যদি সেইদিন ভিন্নতা আসে!? শৈশব-কৈশোরে কোনদিন তারে দেখি নাই পারিবারিক কোন ক্রাইসিসে কোনরম ভূমিকা রাখতে সংসার সামলানের মতোন তুচ্ছ অ্যাকটিভিটি কেবল নারীগো কাম...পুরুষের উপার্জনই ব্রত...মায়ের শিক্ষয়িত্রি পেশা বিসর্জন দিতে হইছে তাই অকালে, বাপের আভিজাত্যের দায় মিটাইতে...ঘরের বউ চাকরী করলে নাকি তার আঁতে লাগে!

বাড়িতে যতো বই ছিলো সব মায়ের বিশ্ববিদ্যালয় আর কলেজজীবনে কেনা...আমরা একটা বই কিনা দিতে কইলে বাপের চোখ এড়াইয়া জমানো টাকা বাইর করতেন লুকানো জায়গা থেইকা...সারাদিনের ক্লান্ত সময়ের পর সবাইরে খাওয়ানো শেষ হইলে যখন আমার মা জীবনানন্দের কাব্যসংগ্রহ নিয়া বসতে চাইতেন...তখন আমার বাপের তৃষ্ণা পাইতো...জীবন দাসের চাইতে যে মুহাম্মদের জীবনী পড়নটা বেশি প্রয়োজনীয় তার ব্যখ্যা বিস্তৃতিতে যেনো মায়ের চোখ ধুসর পান্ডুলিপির মতোন ভাষা হারাইতো...নিস্পৃহতারে সেইথেকে আমি ভালোবাসিয়াছি...

বাবা দিবস গেলো গতো কাল, বাবা বিষয়ক রচনার সম্ভার দেইখা...পরিপার্শ্বে বাবাদের প্রতি ভালোবাসার বিচ্ছুরণ দেইখা আমার রীতিমতো ঈর্ষা হইতেছিলো...এইসব বাবা'রা কি অন্যরকম!? তারা কি নারী হিসাবে মায়েগো কখনো অবমাননা করে নাই? কে জানে আমার বাপের পুরুষত্ব চর্চার ইতিবৃত্তে যা থাকে তা হয়তো একান্ত তার...পৃথিবীর অন্য বাপেরা কি পুরুষ হয় না মায়েগো সাথে সম্পর্কের ধারণায়? কেবল আমার পুরুষ বাপ নারীত্বরে অধঃস্তন ভাবে হয়তো...নারী সন্তান তার চোখে সকল সময় একমাত্র পুরুষ সন্তানের চাইতে অধম বিনিয়োগ!

সমাজের আর কোথাও এই বৈষম্যের উদ্গীরণ নাই এইরম ভাবতেই মনে হয় বেশী ভালো লাগে...যদিও ভালো লাগার এই অহেতুক প্রবণতারে যুক্তিবোধের জালে এক্কেরেই ফেলতে পারি না...বাবা দিবসে তাই তাবৎ মায়েগো আবারো শ্রদ্ধা জানাই...ভালো থাকুন মায়েরা...

১৭টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×