বড় মাছ আর ছোট মাছ বিষয়ক নিরীক্ষা
১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বড় মাছ নাকি প্রায়শঃ'ই গিলে খায় ক্ষুদ্রকায়া মাছেরে...আহারে! আহারে!
আমি বড় মাছের হিংস্রতা দেখে অবাক হয়েছি এতোকাল...তার হিংস্রতায় ভয়াবহতা রয়েছে অপার, রয়েছে ধ্বংসের হাতছানি,
পঁচে যাবে-গলে যাবে সম্ভাবনা...আর আছে
গেরিলা কৌশল...যতোই চেয়েছি বড় মাছের নাগাল থেকে কয়েকশ হাত দূরে চলবো নিয়তঃ, জানি না কিরূপে বড় মাছ রয়ে গেছে কাছাকাছি...
বড় মাছেরে খুনের নীল নকশা প্রনয়ন করেছি যখন, জানিনা তখন কে বা কাহারা তাহারে পৌছে দিয়েছে খবর। বড়মাছ কেবল বঙ্কিম চোখে তাকিয়েছে...এতোকাছ থেকে তার দৃষ্টির ক্রুঢ়তা আমারেও কাঁপিয়েছে...
অতএব বড় মাছের ছায়াতলেই থাকি...শৈবালে শৈবালে খুঁজে বেড়াই বিষের সম্ভাবনা...তাহার নিকট বেচি নাই ভালোবাসা ঠিক...কিন্তু বড়মাছেরা ভালোবাসা চায় না জেনেছি...অনুগত নতমাথায় সুখের হাতছানি তার...
ভালোবাসা বোঝে কেবল ছোট মাছেরা...ভালোবাসার স্বল্পমূল্যেই তাহাদের সুখ...
আহারে! আহারে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই...
...বাকিটুকু পড়ুনLaptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত...
...বাকিটুকু পড়ুনকয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন

সম্প্রতি আদ্ব দ্বীন হাসপাতালের ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ফেসবুক বিচারকগণ রায় দিয়েছেন “আদ্ব দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল করা যাবে না”।
...বাকিটুকু পড়ুন
ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক...
...বাকিটুকু পড়ুন