somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ দিবস পালনের ঘোষণা একটা বালখিল্য প্রয়াস...

১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক কলিগের শুভ বিবাহের দাওয়াত, অন্য আরেক বাংলা ব্লগের পিকনিক পার্টির আওয়াজ পাইলাম। দুইটাই ১৬ ডিসেম্বরে ঘটতেছে। বিজয় দিবসের প্রাক্কালে দুইজন পর্যাপ্ত সচেতন মানুষের ১৬ ডিসেম্বরের দাওয়াত পাইয়াও আমি খুব বেশি ভরকাইনাই, যতোটা ভরকাইলাম বাংলা ব্লগ দিবসের দাওয়াতি কার্যক্রমে।

বিজয় দিবসের দিনে সামহোয়্যার ইন ব্লগের যাত্রা শুরু হইছিলো এই তথ্যে আমি আনন্দিত হই। বুঝি এই ব্লগের মানুষেরা উপলক্ষ্যটা ভালোই ঠিক করছিলেন...বিজয়ের প্রাক্কালে বাংলা কম্প‌্যুটিঙের নতুন যাত্রার পরিকল্পনা...একেবারেই সঠিক দিনক্ষণ বাছাই। এই দিন সামহোয়্যার ইন ব্লগের জন্মদিন পালনে আমার কোন অনাগ্রহ নাই...বিজয় দিবসের দিনে আমার কোন বন্ধুর জন্ম হইতেই পারে, তার জন্মদিন উপলক্ষ্যে আমরা মদ খাইতেই পারি...শ্রদ্ধাবোধের লগে পবিত্রতারে মিশানের মতোন মৌলবাদী হওনের কোন ইচ্ছা আমার নাই। কিন্তু গ্যাঞ্জামটা অন্যখানে লাগে...

একটা দিবস পালনের আগ্রহ হইলেই সেইমতোন নামাঙ্কন খুব বালখিল্য আচরন...যেমত আমাগো দেশের বিভিন্ন রাজনৈতিক দল করে...ক্ষমতায় গেলেই নেতৃবৃন্দের নামে রাস্তাথাট দোকান পাট...যেনো জনগণ তাগো মালিকানা দিছে যচ্ছেতাই করনের। আমি যদি বলি ২৬ জুলাই আমার জন্মদিবস বইলা ঐদিনটারে আমি ভাস্কর দিবস হিসাবে ঘোষণা দিবার চাই, তাতে কয়জন সাড়া দিবো!? একটা দিবস স্মরণীয় হইলেও তারে পালনের ঘোষণা দেওন যায় না সকল সময়, এই উদাহরনওতো এই ভূখন্ডে আছে...বাংলা ব্লগ ঐদিনই প্রথম শুরু হইছিলো এইরম দাবী কইরা তারে বাংলা ব্লগ দিবস ঘোষণা কইরা সামহোয়্যার ইন বেয়াকুফগীরি করা ছাড়া অন্য কোন কিছু করছে বইলা আমার মনে হয় না।

সামাজিক উপলক্ষ্যগুলি আসলে চর্চার বিষয়। বিজয় দিবস যেরম চর্চার মধ্য দিয়া আমাগো রক্তে এখন উৎসবের স্মারক...২১ ফেব্রুয়ারির মর্তবায় শোক ভারাক্রান্ত হওনের নির্দেশ থাকলেও আমরা শোকের নামাবলীতে শক্তির মন্ত্রই দেখি। এই সবই চর্চার মধ্য দিয়াই প্রতিষ্ঠিত...মিলিত মানুষের শক্তি এইরম স্মরণীয় দিবস তৈরী করে। সামহোয়ার ইন যদি বিজয়ের চেতনায় তাগো যাত্রা শুরু করে সেইটারে পালনের লেইগা নোটিশ বোর্ডের ঘোষণা না, সাধারন মানুষের উদ্দীপ্ত ভূমিকাও থাকতে পারে ভবিষ্যতে...আর সেইটা বিজয় দিবসের দিনে হওনের সম্ভাবনাও আমি নাকচ করবার পারি না। বাঙালি জাতি যেই দিন পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেইকা মুক্ত হইছিলো সেই দিনেই তো বাংলা কম্পিউটিঙের মুক্তির বা বিজয়ের দিন হইবার সবচাইতে উৎকৃষ্ট সময়...এই ভাবে দেখতে তো খুব একটা খারাপ লাগে না আমার...

কিন্তু নোটিশ বোর্ডের ঘোষণাটা আমার চোখে লাগে-কানে লাগে। বাংলা ব্লগ দিবস পালনের শোভাযাত্রা হইবো বিজয় মিছিলের সমান্তরালে এইটা তো আজগুবি আত্ম অহমিকা বৈ অন্য কিছু নয়। দেশের মানুষ আসলে বিদেশীগো মতোন কইরা ভাবতেছে মনে হয়...মানুষের স্পর্শকাতরতা নিয়া তাগো ভাবনের সময় কই...বিজয় দিবসের আবেগ নিয়া যখন প্রতিবাদের ঢেউ উঠতেছে, আমি নিশ্চিত কইতে পারি ব্লগ দিবসের পক্ষচারণকারীরা বা অনেক সংগঠকও এই আবেগরে বাড়াবাড়ি ভাবতেছে...

বিজয়ের মাসে দেশের মুক্তিযুদ্ধ নিয়া যেই আবেগ প্রকাশিত হয়, তারে আমি শ্রদ্ধা করি...আর এই শ্রদ্ধায় নত হ্ওয়ার কাহিনী নাই, আছে মাথা উচু কইরা দাঁড়ানের অঙ্গীকার...
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×