কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

আজকের ব্লগ: ২৪ এপ্রিল ২০০৯ অথবা সেইসব মোড়লেরা

২৪ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:০০

শেয়ারঃ
0 0 0

১.
আমাদের মাঝে এসে দাঁড়ায় মোড়লীপনা...মোড়লেরা যেরম আসন গেড়ে বসে থাকে সেন্ট্রির মতোন, সেরকম বসিবার অবকাশ খোঁজে। তুমি আর আমি পরস্পর কাছাকাছি, একেবারে চুমু খাইবার দূরত্ব চাইলেও মোড়লের ঠ্যাটামিতে এইবার দূরে দূরে থাকি...আমাদের ভালোবাসা ভঙ্গীমাতে ব্যাকরন ভুল আছে বলে তারা হাঁক ছাড়ে,

আরামে দাঁড়াও! সোজা হও!

২.
গরমে-ঘামে আর শীতে আমার নিদ্রা কাতরতা জাগে। ঢুলু ঢুলু চোখে আহা...উলু লুলু নিদ্রার পরীরা কোমল কোমল সন্নিবেশে ওড়া উড়ি করে...শুভ্রতার এইসব চিত্ররে পুঁজি করে এইবার মোড়লেরা আসে, বসে পূনর্বার আমাদের বিছানায়...পরীদের সঙ্গতে তারাও ঘুম পাড়ানি লালাবাই গায়, গেয়ে ওঠে...

অনিদ্রার কঠিনতায় যেসব কবিতা আছে...আছে সঙ্গমের ইতিহাস...মোড়লেরা তারে অশালীন কয়...

৩.
অনিদ্রায় কবি আন্দালীব যেই কবিতা অঙ্কন করে...তারে ভালোবেসে আমি গরম-ঘাম আর শীতের সাথে লড়াইয়ে নেমেছি...

 

সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৩
আমি ও আমরা বলেছেন: অনিদ্রায় কবি আন্দালীব যেই কবিতা অঙ্কন করে...তারে ভালোবেসে আমি গরম-ঘাম আর শীতের সাথে লড়াইয়ে নেমেছি...

ভালো কইছেন।
২৪ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ...

২৪ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: আপনেরেও ধন্যবাদ...

২৪ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: ভাইগ্না...তোমারে আর ধন্যবাদ দিলাম না...মোড়লীপনার বিরুদ্ধে তুমি আছো জানি...

২৪ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: না বুঝতে পারনের লেইগা আমি দুঃখ প্রকাশ করলাম...

৫. ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৪
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: মোড়লীপনা দেখে পড়তে ঢুকলাম। চমৎকার লাগলো লেখাটা! আজকের ব্লগ ২৪ এপ্রিল মনে থাকবে।
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ...

২৫ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: হ...

৭. ২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৯
নুরুজ্জামান মানিক বলেছেন: "আমাদের ভালোবাসা ভঙ্গীমাতে ব্যাকরন ভুল আছে বলে তারা হাঁক ছাড়ে, আরামে দাঁড়াও! সোজা হও! "


শানে নুযুল জানি বলেই + দিলাম ।

 

মোট সময় লেগেছে ০.৯৩৩৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
না পাওয়ার সম্ভাবনায় শৈশবে কোন চাওয়া ছিলো না আমার...মধ্যবয়সে এসে অনেক পাল্টে গেছি...এখন আমি চাইতে শিখেছি...কেবল না পাওয়ার সম্ভাবনাটা গেছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ