কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

মৌসুম আর আমি মেঘ পান করি মেঘের শহরে

১১ ই জুন, ২০০৯ রাত ৮:৫৫

শেয়ারঃ
0 0 0

১.
মেঘের শহরটারে মাড়িয়েছি ত্রস্ত পায়ে...
সারা শহরে যদিও কোন ধুলা নাই,
তবু তন্নতন্ন খুঁজেছি তাহারে...
ধুলা তুমি কোন পথে আছো!
চারপাশ ঘিরে থাকা মেঘগুলো নিয়েছে উড়ায়ে তাহাদের...একজন শাওলিন সন্ন্যাসী তার মূদ্রায় আচ্ছন্ন থেকে কয়...

আমি আর মৌসুম তবে এইবেলা চিত্রপটে হাটি...

২.
মেঘের শহরে পাহাড় রয়েছে দৃপ্ত দাড়ায়ে
মেঘের আলিঙ্গনেরে ভালোবেসে...
আমাদের বন্ধু একজন চিত্রকর
চামড়াশিল্পে তার নিবেদিত প্রাণ...
পাহাড়ের দৃঢ়তারে ভালোবেসে
সেও সমুদ্র ছেড়েছে শৈশবের কালে...
বাল্যকালে তার সখা পাহাড়ি
আর বন্ধু হয়েছে মেঘের মানুষেরা...

আর একজন চরম কসমোপলিটান মদ্যপ ছেড়েছে হুইস্কি...
তাহার হাতের বেমানান চোলাইয়ের গেলাসে
চুমুক দিচ্ছিলো যে আখু তরুণী
মেঘেরা তাহার চুলের বল্লরীতে খেলে...

হায় পুঁজিবাদ! নিবৃত্ত করেছে
আমাদের মেঘের শহরে বসবাস কাঙ্খা...

৩.
মৌসুম আর আমি উভয়ে মেঘ পান করে একবেলা খরচ বাঁচাই...
স্বাদু মেঘ তুমি আমাদের শহরেও চলো!
সেইখানে নিরন্ন মানুষ, স্বেদসিক্ত...বড় কষ্টে আছে...

 

সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০০৯ রাত ১২:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১১ ই জুন, ২০০৯ রাত ৯:১৪

লেখক বলেছেন: খেপলেন নাকি...দোষ করছি কোন?

২. ১১ ই জুন, ২০০৯ রাত ৯:১৮
কবন্ধ বলেছেন: চমৎকার আকাশ ধরেছেন...

ওসাধারন এক্সপোজার...
১১ ই জুন, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: লেখা নিয়া কিছু কইলেন না?

মেঘের শহরে এক্সপোজার এমনেই চমৎকার হয়...

৩. ১১ ই জুন, ২০০৯ রাত ৯:২৬
মাহবুব সুমন বলেছেন: ;) নাহ বস, রাগের ইমো কপি করবার পর ভুল কইরা এইখানে পেস্ট কইরা ফেলছিলাম :(
১১ ই জুন, ২০০৯ রাত ৯:২৯

লেখক বলেছেন: আইচ্ছা...তাইলেতো কিছু করনের নাই...

৪. ১১ ই জুন, ২০০৯ রাত ৯:৫২
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: অসামান্য কয়েকটা লাইন লিখে ফেলেছেন, আমি পড়ছি আর অনেকদিন পরে মেঘের স্পর্শ পাচ্ছি। এই মর্ত্যে নামিয়ে আনলেন মেঘের ছায়াসহ কায়াটুকুকে!
১১ ই জুন, ২০০৯ রাত ১০:২২

লেখক বলেছেন: চিয়াং রাই ঘুইরা আসেন...মেঘের শহর...

৫. ১১ ই জুন, ২০০৯ রাত ৯:৫৯
কাক ভুষুন্ডি বলেছেন: এক আর তিন মনের ভিতরে ঝমঝম করে বেজে চলেছে
১১ ই জুন, ২০০৯ রাত ১০:২৩

লেখক বলেছেন: ২ নাম্বারে কি বাজে তাইলে?

৬. ১১ ই জুন, ২০০৯ রাত ১০:২৪
আবু সালেহ বলেছেন: সেইখানে নিরন্ন মানুষ, স্বেদসিক্ত...বড় কষ্টে আছে...


সত্যি বড়ই কষ্টে আছে......
১২ ই জুন, ২০০৯ রাত ১২:৪৪

লেখক বলেছেন: এরা যূগ যূগ ধইরাই কষ্টে আছেরে ভাই...আশ্চর্য কোন মেঘদল আসে নাই তাহাদের তরে...

৭. ১১ ই জুন, ২০০৯ রাত ১১:৪৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আমার ভূগোল জ্ঞান নিম্নমানের; চিয়াং রাই কোথায়? :(
১২ ই জুন, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: থাইল্যান্ডের উত্তর প্রান্তে ছোট একটা মফস্বল শহর বিশেষ...

৮. ১২ ই জুন, ২০০৯ রাত ১২:৫০
মগ্নতা বলেছেন: হায় পুঁজিবাদ! নিবৃত্ত করেছে
আমাদের মেঘের শহরে বসবাস কাঙ্খা...

হা-হা-হা।
১২ ই জুন, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: হাসেন ক্যান?

৯. ১২ ই জুন, ২০০৯ রাত ১:০২
মগ্নতা বলেছেন: হাসলাম, পুঁজিবাদরে দোষ দিয়া কি হইবো। আপনে নিজের আকাংখারেই পুঁজিবাদের ঘাড়ে চাপায়া দিয়ে লেজিটিমেট করবার চান।
১২ ই জুন, ২০০৯ রাত ১:০৭

লেখক বলেছেন: ক্যান আমার আকাঙ্খা কি দোষের মনে হইছে আপনের যে তারে আবার বৈধতা দেওনের প্রশ্ন আসে!? পুঁজিবাদ যেই সামর্থ্য-অসামর্থ্যের বৈষম্য তৈরী করে তার নিজের সুবিধার্থে বা নিজের লাভালাভের লেইগা তারে দুষন যাইবো না!?

১০. ১৩ ই জুন, ২০০৯ রাত ১১:১০
কাজী আফসিন সিরাজী বলেছেন: অসাধারন কবিতা... আমার একটা কবিতা পড়ে দেখতে পারেন, ভালো থাকুন।

Click This Link
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:০১

লেখক বলেছেন: ধন্যবাদ বস...

১৮ ই জুন, ২০০৯ সকাল ১০:০০

লেখক বলেছেন: ধন্যবাদ...

১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ...

১৪. ১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:৫৩
বরুণা বলেছেন: এত সুন্দর!!


আমি সারাজীবন ট্রাই করলেও পারবোনা এমন লিখতে।
২৪ শে জুন, ২০০৯ রাত ৮:৪৬

লেখক বলেছেন: ট্রাই করছেন?

১৫. ৩০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৪
আন্দালীব বলেছেন: খুবি ভালো লাগলো ভাস্করদা।

শহরে এখন ঢলায়মান মেঘ।

একজিবিশনিস্ট তরুণীর মতো সে এখন তার সবকিছু দেখাচ্ছে....
৩০ শে জুন, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: শহরের মেঘরাজ্য নিয়াও একটা লেখা ঘুরতাছে মস্তিষ্কের আকাশে...

ধন্যবাদ আন্দালীব...

১৬. ৩০ শে জুন, ২০০৯ রাত ১১:৪৪
কৌশিক বলেছেন: এই কবিতাটা অনেকবার পড়ছি, কিন্তু একবারও মন্তব্য করি নাই দেখতেছি
১৭. ৩০ শে জুন, ২০০৯ রাত ১১:৫২
ফারহান দাউদ বলেছেন: ব্যাপক। আরেকটু বেশি বেশি লেখেন, আপনাদের মিস করি।
০১ লা জুলাই, ২০০৯ দুপুর ২:১৫

লেখক বলেছেন: আমি তো নিয়মিত বিরতিতেই লিখি...মিস করেন ক্যান বুঝতেছি না...

১৮. ০৮ ই জুলাই, ২০০৯ রাত ১২:১৯
ফারুক ওয়াসিফ বলেছেন: ল্যাম্পপোস্ট নিয়া একটা লেখা দিছি, দেইখেন পারলে ভাস্কর দা।

 

মোট সময় লেগেছে ১.০১১৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
না পাওয়ার সম্ভাবনায় শৈশবে কোন চাওয়া ছিলো না আমার...মধ্যবয়সে এসে অনেক পাল্টে গেছি...এখন আমি চাইতে শিখেছি...কেবল না পাওয়ার সম্ভাবনাটা গেছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ