আমাদের নৌকা তখন দিগ্বিদিকে যায়...
আহারে বাতাস ওড়ায় তোমার চুল
আমরাও চলি নিরুদ্দেশের দেশে
এলোপাতারি চলেছে তবু
থামলে পড়েই ভুল।
খোলা নৌকায় রোদ আর জল একসাথে ঠিকরায়,
আহা জলে আর রোদে তোমার এলার্জি
জেনেও ভুলের ভেতরেই আছি আজো...
ছইহীনতার হীনতায় আছি...
তবুওতো তোমার ভাসতে ভালো লাগে বলে
এখনো চোখ বুজে পড়ে আছো
একই নৌকায়...
আর আমি ভালো লাগাতেও ভাসতে শিখিনি বলে
নিজেরে ধিক্কার দেই...
বুজে থাকা চোখ ছুঁয়ে দিতে তর্জনী বাড়াই
যদি তাতে অপরাধ কিছু কমে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

