কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

ডাইরী ১০১
২৯ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৩৮
এক.
মুখোমুখি আমি আর কারো সাথে
কথা কইবো না। মুখ আর মুখ,
মুখোমুখি হলে মূখর সময় কেটেছে
এককালে...এখন আমি মুখেরে বিশ্রামে
রাখি। ক্লান্ত মুখ অপরাধে নত থাকে...
তাকায় না কোন মুখপানে...
কেবল প্রায়শঃ পানে পানে...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৩বার পঠিত
ডাইরী ১০০
২৭ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪৭
এক.
একদিন তোমার কন্ঠস্বরে ভেসে যাবো এমন ইচ্ছের স্রোত আমারে আলুথালু স্থিতু রাখে। যদিওবা আমি আজকাল বেশ সৃজনশীল হয়েছি, তোমার ফেলে দেয়া অক্ষরগুলোরে স্বর বানিয়ে শুনেছি কিছুক্ষণ। দুধের সোয়াদ যদি মিটে যেতো ঘোলে তবে আর কোন উদ্বেগ ছিলো না, কেবল সবেগে ছোটাছুটি হতো।
দুই.
অনেক ভাবার পর বুঝে গেছি বাংলা ভেঙেছিলো আভিজাত্যের...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮বার পঠিত
ডাইরী ৯৯
২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:৫৭
এক.
আভিজাত্য আর স্বতন্ত্র হওয়ার আকাঙ্খায় থেকেছে তাহারা, তাই আমি আর কোন অঞ্চলে যাবো না কখনোই। এর চেয়ে ভালো নিজের গভীরে অন্তর্গত থাকা। মানুষের সাথে আর আজকাল কথা কওয়া হয় না...আমার চারপাশে সব অভিজাত পোশাকেরা ঘোরাফেরা করে। তাদের সুতায় সুতায় রয়েছে লেখা বুননের নীতিমালা। যারে ভুল করে নতুন বুনোট দিলে পাল্টে...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭বার পঠিত
ডাইরী ৫০
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৩
এক.
নাম নিয়া ভালোই প্যাচ লাগে এই দেশে। নবজাতকের নাম রাখা নিয়া রীতিমতো পারিবারিক সম্পর্কের টানাপোড়েন দেখা দ্যায়। নানা বাড়ি থেইকা দেওয়া নাম আর দাবা বাড়ির নামের পছন্দ এক না হওনে মুখ দেখাদেখি বন্ধ হয়। আমার নিজের নাম নিয়াই এমন ক্যাচাল লাগছিলো...নানা স্বদেশী আন্দোলনে গেছিলেন তার বাবার পিস্তল চুরি কইরা। তখন...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৬বার পঠিত
ডাইরী ৪৯
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৬
প্রতিদিন কেবল ডাইরী লেখায় একটা বাজে দিক আছে, এইখানে পুনরুক্তিমূলক বক্তব্য উল্লেখ হইতে থাকে। আমি যেরম দুইটা বিষয় নিয়া পইড়া আছি গতো বেশ কিছুদিন ধইরা। কিছু করার নাই। হৃৎপিন্ডে চাপ চাপ ব্যথা অনুভূত হয়। সত্যিকারের ব্যথা। আবেগের, রোমান্টিকতার উপজীব্য, কেবল মেটাফোর নয়। সম্ভবতঃ সেই বায়ূ গুলি আমার পাকস্থলিময় ঘোরাফেরা করে।...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫১বার পঠিত
ডাইরী ৪৮
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪০
এক.
প্রায় ৩৭ বসন্ত দেখনের ভাগ্য হইলো আমার। ভ্যালেন্টাইন দিবস আমার জীবনে খুব বেশী সময় গুরুত্ববহ হইছে কীনা তা মনে করতে পারতেছিনা। তয় এইবারের ভ্যালেন্টাইন দিবসের আগেই আমি কেরম সংকুচিত হইয়া যাই। কেরম অন্যরম সব উপলব্ধি তৈরী হইতে শুরু করে। যেই কারণে বিকাল থেইকাই শরীর খারাপ বুঝতে পারলেও গা করি নাই।...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৩বার পঠিত
ডাইরী ৪৭
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৭
এক.
ফাগুনের মাতাল হাওয়া মন উতলা করে দেয়।
উতলা আমি রঙের সরোবরে ভেসে যাই...
কিন্তু কেরম প্লাস্টিক মানব-মানবীদের স্রোতে
ফিরে আসি তীরে...নাক ঢেকে মাটির ঘেরান নেই,
আহা! আমার প্লাস্টিক গন্ধী ভোর।
দুই....
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৫বার পঠিত
ডাইরী ৪৬
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৬
বড়পুকুরিয়া যাওনটা বাতিল করতে হইলো বড় বোনের জামাই অসুস্থ হওয়াতে। তবে রবিবারে যাওয়ার চেষ্টা করুম আবার। কিন্তু আজকে মনটা ভালো ছিলো অনেক্ষণ। সন্ধ্যেটা কাটিয়ে দিলাম ফ্লিকার ফটোগ্রাফারদের আড্ডায়। যদিও রাত যতোই বাড়ে আমার অস্থিরতাও সমানুপাতিক হয়। আমি ক্রমশঃ আবারো ঘরের আয়তক্ষেত্রে বন্দি হই। মেঝেতে কান পেতে শুনি শো শো শব্দ।...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৩বার পঠিত
ডাইরী ৪৫
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২১
আমার ছিলো ইচ্ছাঘুম। যখন ইচ্ছা তখন চাইলেই ঘুমাইতে পারতাম। আর এখন আমি চাইলেই ঘুমানের সেই ক্ষমতা হারাইয়া ফেলছি। ঠিক যেনো টাইফয়েড রোগীর মতোন অবস্থা। জ্বর শেষে তার একটা দাঁগ রাইখা যাবে রোগীর শরীরে। কেউ কানে খাটো হয়, কারো কোন একটা অঙ্গ শক্তিহীন হইয়া পড়ে। স্পৃহা নষ্ট হয় কারো। আর আমার...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫০বার পঠিত
ডাইরী ৪৪
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৩
আসলেই খুব মুষরাইয়া পড়াতে কোন লাভ নাই? কে জানে...এইটাতে লাভ নাই জাইনাও পৃথিবীর একটা বড় অঙশের মানুষ মুষরাইয়া পড়ে। তারা কি কোন প্রাপ্তির আশা মনের কোনে গোপন রাখে? নাকি মুষরানোতে কোন উদ্দেশ্য নাই? আমার নিজের ক্ষেত্রে বিষয়টা কনফিউজিং...আমি কোন উদ্দেশ্যমূলক মুষরানোতে নাই...তবে মনে হয় এই স্মৃতি কাতরতা অনেক সুমধুর...একই সাথে...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৪বার পঠিত




