আমার প্রিয় পোস্ট
- লাইলাতুল মিরাজের বিষ্ময়যাত্রা: বোঝার চেষ্টা করছি... - বিবেক সত্যি
- ভারতের জন্য ট্রানজিটঃ বাংলাদেশের জন্য কেন আত্মঘাতী? - মুক্তমনা
- যেকোন Webpage থেকে বিজ্ঞাপন অপসারন করুন, বিজ্ঞাপনহীন ওয়েবের জগতে আপনাকে স্বাগতম! - নাফিস ইফতেখার
- আমি বন্দী কারাগারে,আছি মা গো বিপদে - ফারহান দাউদ
- ফরহাদ মজহারঃ প্রতিকূলতা চিরে চিরে সুদূরের দিকে ছুটে চলা এক আলোকিত অভিযাত্রী -১ - সারওয়ারচৌধুরী
- অফলাইন বাংলা ইউনিকোড টাইপিং টুল - ত্রিভুজ
- নিভৃতের ক্রন্দন ঢেকে রেখে যুদ্ধই অনিবার্য কিংবা আমার কিঞ্চিত কৈফিয়ত / সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- আদম আ: থেকে মুহাম্মদ সা: এর বংশধারা - বিবেক সত্যি
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- '৭১ এর বুড়ি : সাধারণ কিছু মানুষের গল্প - ফারহান দাউদ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- যারা কথা বলার সময় বাংলার সাথে ইংরেজী মিশায় - তাদের কেন যেন বাটপার ধরনের মানুষ মনে হয়! - এস্কিমো
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- বঙ্গভঙ্গ বিরোধি আন্দোলনে মুসলমান - নাস্তিকের ধর্মকথা
- কুর'আন, নারী ও শস্যক্ষেত্র, ইসলাম বিদ্বেষ ও আমার বিশেষ জ্ঞানী হওয়া। - আবূসামীহা
- বঙ্গভঙ্গ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট - বিবর্তনবাদী
- আল্লাহ্ কে, তাঁর পরিচয় কি? তিনি দেখতে কেমন, তাঁর লিঙ্গ কি? - আবূসামীহা
- আমি নিজেই যখন ঈশ্বর হয়ে যাই /বিহংগ। - বিহংগ
- ভালোবাসা কিংবা ভেতরে বাহিরে মূর্ত বহু বর্ণিল মায়া (সারওয়ার চৌধুরী) - সারওয়ারচৌধুরী
- একটি ফুল খুনের গল্প। প্লিজ পড়ুন, হয়তোবা আপনার দুমিনিট সময় আমার জন্য দিলেন। - বিহংগ
- তুমি আমার স্বপ্ন হাজার... - মানবী
- ইসলামে নারীদের অমর্যাদার মিথ্যে অভিযোগটি অনেক ব্লগাররা করেন উদ্দ্যশ্যমুলকভাবে - মাহিরাহি
- আমরা সভ্য হয়ে উঠছি কি? - অন্যরকম
- আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহরই শেখানো ভাষায় - এক পশলা বৃষ্টি
- প্রসংগ- হিন্দু ধর্ম - তানভীর
- মুর্তি পুজা এবং বহুখোদাবাদ হিন্দু ধর্মে নিষিদ্ধ। - মাহিরাহি
- তোমার ঘরে বসত করে কয়জনা, মন জানো না! - সাদিক মোহাম্মদ আলম
- আত্মবিস্মৃত আওয়ামী লীগ এবং - মদন
- হায় মুসলিম! আর কতকাল ঘুমিয়ে কাটাবে? (২) - ত্রিভুজ
- ভিনদেশী মানুষ, আমাদের বীরপ্রতিক : : তবু নাগরিক নয় !!! - হাসান মোরশেদ
- রসুল সা. এর চারের অধিক বিয়ে প্রসংগঃ ইউসুফ আল কারদাওয়ী - মাহমুদ রহমান
- হায় মুসলিম! আর কতকাল ঘুমিয়ে কাটাবে? - ত্রিভুজ
- চৌদ্দ কোটি মানুষ আর আঠাশ কোটি হাতের গপ্পো ... - কিংকর্তব্যবিমূঢ়
- একজন ভ্যালেরী টেলর - সাদিক মোহাম্মদ আলম
- জাতীয় কবি ও বিশ্বকবি : একটি পর্যালোচনা - আশরাফ রহমান
- শুভ জন্মদিন হে নজরুল!!! - সমুদ্রের উত্তাল তরঙ্গ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
আমার কথা শুনিতে খারাপ লাগে তাদের..., যারা অন্যের গৌরবে গর্ভবতী আগে থেকেই। সে গর্ভবতী নর নারীদের বমি হইবার সম্ভবনা শত ভাগ। তাই সাবধানে..... :)

নিষিদ্ধ ইতিহাস ! ইতিহাস তুমি কথা বলো তোমার মতো করে....
২১ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪০
আমার প্রথম প্রশ্ন মানুষ কি কোন কিছু নিষিদ্ধ
করে রাখতে পারে?
বিশেষ করে বর্তমান যুগে? আমার মন বলে না।
তবে এক দুই বছরের জন্য হইতে পারে হয়তো।
যুগের জন্য না।
যেমন দেখুন এই ব্লগের অনেক ব্লগার কে
কর্তৃপক্ষে নিষিদ্ধ বা ব্যান করেছে কিন্তু তারা
কি আবার ফিরে আসেনি?
হয়তো একই নামে না ভিন্ন ভিন্ন নামে।
আবার এমন ও হয়েছে কেউ কেউ নিজেই চলে
গিয়েছে ব্লগ ছেড়ে যেখানে তাদের যাওয়ার কথা ছিলো।
এদের মধ্যে ভালো খারাপ দুইটাই আছে।
যে কোন ভালো মত বা পথের বিপরিতে খারাপ
মত পথের ঠিকানা থাকবেই সেটাই স্বাভাবিক।
যা আমাদের সৃষ্টির মাঝেই বর্তমান আছে এবং
থাকবে সে দিন পর্যন্ত। আপনি যদি নিজে কে
ভালো মত বা পথের বিশ্বাসী মনে করেন
তাহলে আপনার পথেই যে ভালো তার প্রমান
মানুষই দিবে।আপনি দেখতে পারবেন সবাই
দেখতে পারবে। এখন কথা হইলো আপনি
এলোমেলো পথের পিছঢালা অংশ আর কাদা
মাটির তৈরি অংশে একই বুদ্ধির গাড়ি চালাবেন!
তার গতি কেমন হবে আর গাড়ি পথের উপর থাকবে?
গত কিছু দিন যাবত নিষিদ্ধ করো নিষিদ্ধ করতে হবে
এমন বাণী শুইনা শুধু হাসি নাই দুঃখে কাদি ও নাই!
মানে ছিলাম আর কি কোন রকম।
এখন সে নিষিদ্ধের তালিকা দিলাম নিচেঃ-
১.বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন নির্বাচন কমিশনের
কাছে জমাতী ইসলাম কে যেন নিবন্ধন করা না হয়!
এত দিন পরে কেন বাঁশি বাজিলো!
সে বাঁশির সুরে কি মুক্তিযুদ্ধের চেতনা ছিলো!
আমার তো মনে হয় না।তাহার ভেতর ছিলো
ক্ষমতার গরম আলু খাওয়ার ধান্দা আর আজকের
সন্ধ্যাকালের মন্দা রাজনীতির তন্দ্রা যাওনের লাইগা?
এই কিছু দিন আগের কথা খালেদা আর নিজামী সরকার থেইকা 'তা' নিয়ে ছিলেন। বড়ই আজব লাগে মানুষের
নীতি কিভাবে আষড় আর শ্রাবনে ভিন্ন ভিন্ন রুপ নেয়।
তবে হাঁ আমি সেই বঙ্গবীর কে সালাম দিই এবং দিবো।
কেউ যদি ভাবে অন্য কিছু আমার কিছুই করার নাই!
আমার বাপ যদি অন্যায় করে আমি তার বিপক্ষে ,
আবার সে অন্যায়ের শাস্তি ভোগ করার পরে সে
আমার আগের বাবা।
২.প্রথম আলোর আলপিন নামক পিনেরে নিষিদ্ধ
করার জন্য কিছু ইসলামী দলের ইসলাম ছাড়া
রাজনীতির ধান্দাবাজির সৈকালিক প্রমান হইলো
এই আ'কাম।তবে আইন অনুযায় যে
আলপিনের প্রকাশনা চলতো তা কিন্তু না।
তাই আইন অনুযায় তা নিষিদ্ধ হতে পারে।
আবার এর মধ্যে কিছু মুক্তমনা নামের
বন্ধমনার কাম দেখলে মনে হয় এ গুলা ও
এক ধরনের মুক্তমনা নামের বন্ধমনা ভন্ডবাদী।
৩. শিবিরের কিশোর কন্ঠে ও আলপিনের মতো
একই কাম করেছে! এই বিষয় নিয়ে আমাদের
এক ব্লগার ভাই লিখেছেন। শিবিরের কিশোর কন্ঠ
যেন সমান শাস্তি পায় যতটুকু আলপিনে পাবে।
হযরত মোহাম্মদ(সাঃ) কে বা তার নাম কে এই
ভাবে উদ্দেশ্য করে ব্যবহার করা উচিত না।
যে নাম বা ব্যাক্তি কে লক্ষ হাজার
মানুষ ভালোবাসে অন্তত তাদের দিকে চেয়ে
হইলো এই সব নোংরামি করা উচিত না।
ধর্ম কে রাজনীতির সাথে গুলিয়ে
দুই পক্ষই ধান্দা করে শুধু ভিন্ন ভিন্ন নামে এই যা।
যে জন ডান হাত আর বাম হাতের কর্ম গুন বড়ই সাবধানে শুনিবে এবং গাইবে সে জনই ধন্য হইবে জগত মানসে।
৪. আওয়ামী লীগের জিল্লুর রহমান বলেছেন>
জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসাবে
নিবন্ধন ও প্রতীক বরাদ্দ না করার জন্য ১৪ দলের
অন্তর্ভূক্ত বামদলগুলো যে দাবী জানিয়েছে তার সঙ্গে
একমত পোষণ করেছে আওয়ামী লীগ।
"তারা(জামায়াতে ইসলামী) সা�প্রদায়িক রাজনীতিতে
বিশ্বাস করে।
এখন আমার প্রশ্ন হইলো এত দিন পরে কেন স্বরনে
আসিলো আপনার বা দলের তাহাদের রাজনীতি
সাম্প্রদায়িক? কেন আপনারা জামাতের সাথে
আন্দোলন করে ছিলেন? আমের স্বাদ জামে কি
খোজেন নাই? আপনাদের রাজনীতি ক্ষমতার জন্য
মুক্তিযুদ্ধের চেতনার জন্য না! শুধু ঋতুর সাথে কাপড় পরিবর্তনের মতো পরিবর্তন করলেন সে নীতি আর
চেতনা! আর আমরা আপনাদের সে নীতির মধু
গিলতেই থাকবো কিভাবে বুঝিলেন ভাই? দেশ
প্রেমের বুলি আর মুক্তিযুদ্ধের চেতনার ব্যান্ড নেম কি
আপনারা রেজি কইরা নিছেন?
যদি আপনারা সেই রক্ত ভেজা চেতনার পক্ষে গান
গাহিতেন তাহলে বহু আগেই তারা নাই হয়ে যেত
নাই মাছির মতো। কিন্তু তা তো করেন নাই!
আর আজকে নিজেদের দূর্বল রাজনীতির চেতনা
স্বীকার করলেন?
কি এমন ভালোবাসা দিলেন যে মানুষ বহিতে পারে নাই।
নিষিদ্ধ করে কোন কিছুই সাধন করা যায় না!
যদি তা হইতো তাহলে আল্লায় সবার আগে
শয়তানরে নিষিদ্ধ করতো। আর মানুষের নিষিদ্ধের
কথা তো আগেই বলেছি শুধু নাম! নাম দিয়ে কি হবে?
পরিচয় ছাড়া।
***আমি জানি আমাকে অনেকে ভিন্ন ভিন্ন নিকে আইসা
গালির বন্যায় ভাসাইবার চাইবেন। কি করুম সত্য যে আমি কমু!হেইড়া থামাইয়বার কেউ যে নাই! একমাত্র তিনি ছাড়া......
তাহার কাছেই মাথা নত করি আর কারো কাছে নয়।
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন:
কাকে কাকে ব্যান করা হল । তা নিয়ে যদি নোটিশ বোর্ড একটা পোষ্ট দিত।এবং কি কারনে ব্যান করা হল তাও বলত।খুব ভাল হত।
সোনার বাংলা বলেছেন:
ভ্রুক্ষেপিত জ্ঞা@সহমত।
ইেলারা বলেছেন:
৫
সোনার বাংলা বলেছেন:
ধন্যবাদ@ইলোরা।
রাজনীতিক বলেছেন:
সোনার বাংলার লেখাটা সত্যিই ভাল লেগেছে। ৫
বন্ধনহীন বলেছেন:
আপনার কাছে একটা প্রশ্ন - ১ ও ৩ নং পয়েন্ট উল্লেখ করার আগে, এ সম্পর্কে ভালভাবে জেনে নিয়েছেন?
বন্ধনহীন বলেছেন:
হ্যাঁ, কারণ আপনাকে আমি দায়িত্বশীল বলেই জানি। তাই, কিছু বলার আগে ভাল ভাবে জেনে নিচ্ছি।কাদের সিদ্দিকী জামাতের নাম উল্লেখ করেনি। তিনি যা বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরা যারা তাদের অবস্থানের জন্য চায়নি, তাদের নির্বাচনে অংশগ্রহনের বিরোধিতা করেছেন। বিএনপির কাছে এই আবেদন অরন্য রোদনই হতো। জামাতের সাথে রাজনীতি করে ফায়দা তুলে আওয়ামীলীগের কাছে ১৯৯৬ এর পর এই আবেদন করা যেত? আমি মনে করি, এখনই সময় এই ধরণের দাবী তোলার।
দিত্বীয়তঃ ৩ নং পয়েন্টে আমার আপত্তি আপনার ভাষা প্রয়োগে। দেখুন, আপনি কি লিখেছেন -
"শিবিরের কিশোর কন্ঠে ও না কি আলপিনের মতো একই কাম করছে!"
"নাকি" বলে আপনি সন্দেহ প্রকাশ করছেন? কেন? ইচ্ছে করলেই তো আপনি নিশ্চিন্ত হতে পারতেন। দিনের আলোর মতো একটা ব্যাপারকে আপনি সন্দেহ প্রকাশ করছেন কেন?
"যদিও এক ব্লগার লিখেছেন।"
এখানেও আপনি ব্যপারটাকে গুরুত্বহীন করার মনোভাব দেখিয়েছেন।
"কোন জাতীয় পত্রিকায় খবর আসেনি।"
জাতীয় পত্রিকায় কি সব খবর আসে? সবাই তো পিঠ বাচাতে ব্যস্ত।
আপনার মতো দায়িত্বশীল মানুষের কাছ থেকে একই দোষে দোষী শিবিরের বিরুদ্ধে জোড়ালো অবস্থান আশা করেছিলাম।
বন্ধনহীন বলেছেন:
...মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরা যারা তাদের অবস্থানের জন্য ক্ষমা চায়নি ...
নাম্বারহীন বলেছেন:
ভোরের কাগজে শিবিরের পত্রিকার মোহাম্মদ কদু খবর আসছে গতকাল
সোনার বাংলা বলেছেন:
বন্ধনহীন@ কাদের সিদ্দিকী সাংবাদিকদের কাছেজামাতের নাম বলেছে।
আর যে হেতু কদুর কতা ভোরের কাগজে আইছে
তাই আপনার মনের মতো করে পরির্বতন করা হলো।
বন্ধনহীন বলেছেন:
ধন্যবাদ সোনার বাংলা।কাদের সিদ্দিকীর ব্যপারে আমাকে শুদ্ধ করে দেয়ার জন্য আবারো ধন্যবাদ।
কিন্তু কাদের সিদ্দিকীর মূল দাবী হচ্ছে, মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরা যারা তাদের অবস্থানের জন্য ক্ষমা চায়নি, তাদের নির্বাচনে অংশগ্রহনে বিরত রাখা। অন্ততঃপক্ষে এইটুকু তো ভালো।
আর জামাত এখন পর্যন্ত জনগনের কাছে ক্ষমা চায়নি। তারা যদি তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতো, তাহলে এতসব কথা উঠতো না। এইসব বেহায়াদের শায়েস্তা করার জন্য আস্তে আস্তে আমাদের এগানো উচিত। আর এই কারণেই এই দাবীর বৈধতা প্রশ্নাতীত।
"আমার বাপ যদি অন্যায় করে আমি তার বিপক্ষে আবার সে অন্যায়ের শাস্তি ভোগ করার পরে সে আমার আগের বাবা।"
এই কথাটার জন্য I SALUTE YOU ।
আবূসামীহা বলেছেন:
৫
সোনার বাংলা বলেছেন:
সারওয়ারচৌধুরী@ ভাই সোনার বাংলা(দেশ)কেভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আশিক হাসান@ ভাই,ধন্যবাদ।ভালো থাকবেন।
কণা@ ধন্যবাদ।
স্বপ্ন ব্যাকরণ@ ধন্যবাদ।
বীর@ ধন্যবাদ।
আবূসামীহা@ভাই ধন্যবাদ।
শাওন বলেছেন:
শান্ত হয়ে থাকতে পারলাম না । একেবারে সত্য কথন ।
দলছুট বলেছেন:
ভাল লাগলো সোনার বাংলা লেখা পড়ে।আমাদের অনেক ব্লগারের হয়তো বয়স কম না হলে জামাত আর আওয়ামি ভালবাসার কথা ভুলে যাবার কথা না। শহিদ জননী জাহান আরা ইমাম আর তার 'ঘাদানি' র সাথে আওয়ামি বিশ্বাস ঘাতকতার কথা অনেকে হয়তো মনে করতে পারবেন না। ৯৬ নির্বাচনের পর কেন জনতার আদালতে শাস্তি পাওয়া জামাতিরা কাদের ভালবাসায় যুদ্ধাপরাধী হিসাবে বিচার এড়িয়ে গেল ....... তা আমাদের অনেকের জানা নাই। 'ঘাদানি'র সাথে একাত্ত আওয়ামি লীগ ক্ষমতায় এসে কেন জামাতিদের বিচার করে নাই.... তা অনেকেই জানে না। সেই বারও শেখ হাসিনা 'কৌশলগত' কারনে জামাতিদের টুপির তলায় আশ্রয় নিয়ে ছিল, এইবার যেমন করেছে অন্য আর এক মৌলবাদী দলের সাথে।
দলছুট বলেছেন:
৫.... (ভুলে গিয়েছিলাম)
সোনার বাংলা বলেছেন:
শাওন@ সত্য বলতে এবং স্বীকার করতে যে ভয়পায় সে ভালো মানুষ হতে পারে না। আমি সে বিশ্বাসে বিশ্বাসী।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
সোনার বাংলা বলেছেন:
দলছুট@ভাইয়ের নাম দলছুট হইলো আমার কেনজানি মনে হয় আপনি আমার দলের।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
কি করবেন ভাই মানুষ অতীত মনে রাখে না।
মোসতাকিম রাহী বলেছেন:
সোনার বাংলা, পোস্টের জন্যে ৫। তবে, নিষিদ্ধ করে কোনো কিছুই সাধন হয় না কথাটা মানতে পারছি না। আপনি শয়তানকে আল্লাহ নিষিদ্ধ করেন নি লিখেছেন, কেন সেটা কিন্তু লেখেন নি। শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাঁর সৃষ্ট আশরাফুল মাখলুকাতকে পরীক্ষা করার জন্যে। আল্লাহ কিন্তু মানুষের জন্যে অনেক কিছু নিষিদ্ধ করেছেন, যা ক্ষতিকর। সেটাও কিন্তু নাম উল্লেখ করেই, বস্তু বা প্রাণীটাকে গায়েব করে দিয়ে নয়।
জামাতের ব্যাপারে কোনো ছাড় নেই। তাঁদের নিষিদ্ধ করা উচিত! আ.লীগ-বিএনপি জামাতের সাথে রাজনীতি করেছে বলেই তাঁদের ছেড়ে দেবো কেন? প্রয়োজনে আ.লীগ-বিএনপিকেও ডলা দিতে হবে।
ধন্যবাদ আপনাকে পোস্টের জন্যে।
সোনার বাংলা বলেছেন:
প্রথমে ধন্যবাদ মো. রাহী ভাই,আল্লাহ যেমন শয়তান দিয়ে তার বান্দাদের পরীক্ষা
করার পর বিচার করবেন।তেমনই রাজাকার দিয়ে
আওয়ামী লীগ আর বি.এন.পি-র পরীক্ষা হয়ে গেছে,
তারা সে পরীক্ষায় ডাব্বা মারছে অতএব সে দুই ফেলু দল কে শুধু বাঁশ ঢলা না পুরাপুরি জবাই
করতে হবে আগামী কোরবানীতে এই আবাল ছাবাল
দিয়ে দেশের কিছুই হবে না।
আর ভাই আমি মানুষের নিষিদ্ধের কথা বলেছি
বুঝলাম জামাত কে নিষিদ্ধ করা আমাদের দেশের
জন্য দরকার কিন্তু শুধু নাম নিষিদ্ধ করে কি হবে!
অন্য নামে আবার তারা আসবে। তা বরং বিপরীত
ফল দিবে। মুক্তিযুদ্ধের পক্ষের দল গুলো কে
রাজনীতিক আদর্শ দিয়ে জামাত কে পরাজিত করতে
হবে।যে ভাবে মুসলীম লীগ কে করা হয়ে ছিলো।
না হলে যে মাথা সে কপালের মতো অবস্হা হবে। আমাদের আজকের রাজনীতিবিদের
জামাত নিষিদ্ধ করার আবেদনের মধ্যে কিন্তু আছে,
আর সে কিন্তু নিয়া কাম করে আরেক কিন্তু সৃষ্টির
বিপক্ষে আমি। কৈ যখন আব্দুর রহমান বিশ্বাস কে
রাষ্টপতি করা হয় তখন তো রাশেদ খান মেননেরা
বলে নাই যে তারে রাষ্টপতি করা যাবে না,কারন
সে রাজাকার। কেন কইবো দুলা ভাইয়ের কতা
শালায় কি করে কয়.....।
আর এখন তারা আইছে নতুন গীত লইয়া.....
কেউ আলু গরম কইরা দিবো আর তারা শুধু ফু
মাইরা খাইবো তা তো হবে না। আদর্শ আর যে নীতির কতা কইয়া ফেনা পালাইলা গত দুই যুগ
তার পরীক্ষা দিতে হইবে। পরীক্ষা ছাড়া পাস করবা
তা তো হবে না। রাহী ভাই কিছু মনে করবেন না
এই ভন্ডদের দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার স্বপ্ন আমি
দেখি না!
সোনার বাংলা বলেছেন:
সারওয়ারচৌধুরী@ ভাই, ভালো আছি। আপনিকেমন আছেন? আমি সব বুঝি ভাই হেরা যে কি
আমি জানি। তারা কই মাছের তেল দিয়ে কই মাছ
বাজে। যে বুঝে না সে .......

















