কুকুরের নৃত্য দেখে
মানুষ হয়ে আমি নাচবো?
দেশ প্রেমহীন ধান্ধাবাজের
দলে দেশ চেয়ে গেছে!
রাজাকার ছিলো এখনো আছে!
কম্বল চোর ছিলো এখনো আছে,
স্তর ভেদে উন্নত হয়েছে তারা।
যা বর্তমানের ঊষার আলো।
তাদের নিয়ে আমাদের বসতি .....।
কোথায় যাবো?
কম্বল চোরে কুকুর দৌড়ায়!
কুকুর গেউ গেউ .....
করিতেছে দিবা স্বপ্নে।
মানুষের চোখ দেখানো সত্যে
আজ দেহের চামড়া তিলের তৈলে তৈলাক্ত!
গতকাল কে যারা গভীর নিদ্রায়
ছিলো স্বার্থের ক্যালকুলেশনে !
সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠেছে একই
স্বার্থের আওয়াজ নিয়ে।
গরম কিছু নাই! সুপ্ত, সুপ্ত স্বার্থ।
উগ্র কুকুর মারিতে উগ্র হইতে
হবে মানুষ কে! যারা দাবী করে..।
সে দলে আমি নাই!
উগ্রতা সকল সুন্দর স্বপ্ন কে
নিমিষে শেষ করবে।
যেমন করেছে অতীতে ....
যে দেখেনি, যে জানে নি,
সে তা বুঝিবে না আজ,আগামীকাল।
তবে সময়ে সব কিছু আলো দেখাবে...,
হয়তো অন্তিম শয়নে....।
চোখের জল আর ক্ষুদ্র দ্বীর্ঘশ্বাস
ছাড়া কিছু রইবে না সাধনের....।
ভালোবাসা কত বড় ?
বুঝানো যাবে না ...!
জানিতে বুঝিতে না চাহিলে....।
ঈশ্বর জানে...। ঈশ্বর বিশ্বাসী আমি।
অবিশ্বাসী মানুষ হইতে পারে হয়তো !
পশু যে হবে না তা নয়।
মানবতাবাদী আজ তারাই আপন স্বার্থে ....,
যারা সত্য তারা নিরব, অসহায়
কুকুর আর চোরের হিংস্র খেলায়।
ধন্যবাদ তোমায় হে জননী,
তুমি আমায় ভালোবাসা দিয়েছো।
ভালোবাসার মতো মন দিয়েছো ......
ধন্যবাদ তোমায় .....
ধন্যবাদ।
*** কোন দল বা মতের বিপক্ষে আমার এই পোষ্ট নয়। আমার
নিজের প্রশ্ন নিজের কাছে, বা আমার মতো যারা আছে তাদের কাছে। অহেতুক কোন মন্তব্য এই পোষ্ট করবেন না কেউ দয়া করে।
যদি করেন, তাহলে মন্তব্য .... সহ ..... করা হবে।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



