মা আমার মাতৃভূমি,
তোমার পরশে-আদরে পড়ি ঘুমি।
পিপাসা পেলে মেটে
তোমার বুকের বহতা নদীর জলে।
কেমন করে তোমায় যায় ভুলি
বড় অপারগ আমি
কিভাবে দেই তোমার বুক থেকে
সব অন্যায় অত্যাচার তুলি
পারি না লড়তে অন্যায়ের সাথে
ভেবো না কাপুরুষ আমাকে!
একা রক্ত ঝরাতে না পারলেও
লিখে যাব আমার রক্তঝরা লিখা।।
কবে পাব সুন্দর একটা দেশ
যেথায় থাকবে সবাই বেশ,
স্বপ্ন দেখতে তো আর লাগে না টাকা
তাইতো আমার এ স্বপ্ন দেখা।
ভেবোনা মা,
তোমার এ সন্তান শুধু স্বপ্ন দেখে না
দেখাতে ও জানে।
বাস্তবে না পারলেও তো স্বপ্নে
স্বপ্নের একটা দেশ পারবো দিতে। ,
তোমার পরশে-আদরে পড়ি ঘুমি।
পিপাসা পেলে মেটে
তোমার বুকের বহতা নদীর জলে।
কেমন করে তোমায় যায় ভুলি
বড় অপারগ আমি
কিভাবে দেই তোমার বুক থেকে
সব অন্যায় অত্যাচার তুলি
পারি না লড়তে অন্যায়ের সাথে
ভেবো না কাপুরুষ আমাকে!
একা রক্ত ঝরাতে না পারলেও
লিখে যাব আমার রক্তঝরা লিখা।।
কবে পাব সুন্দর একটা দেশ
যেথায় থাকবে সবাই বেশ,
স্বপ্ন দেখতে তো আর লাগে না টাকা
তাইতো আমার এ স্বপ্ন দেখা।
ভেবোনা মা,
তোমার এ সন্তান শুধু স্বপ্ন দেখে না
দেখাতে ও জানে।
বাস্তবে না পারলেও তো স্বপ্নে
স্বপ্নের একটা দেশ পারবো দিতে।
[লেখার কিছু না পাওতে পুরান গুলা আবার দিতাছি রাগ কইরেন না পাঠক ভাইরা ও স্যামুর বন্ধুরা]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



