somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভনে ২য় বর্ষ ৪র্থ সংখ্যাতে মলয় রায়চৌধুরীর প্রেমের কবিতা

১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভনে পাঠক-লেখক-প্রকাশক আর সবার কাগজ। ভনে একটি গ্রন্থচিন্তার কাগজ। ভনে লেখকদের লেখা ও বই নিয়ে আলোচনা-সমালোচনার তুমুল ঝড় বইয়ে দেবার কাগজ। ভনে পাঠককে প্রয়োজনীয় বইটা চিনিয়ে দেবার কাগজ। ভনে নতুন পাঠককে জাগিয়ে দেবার কাগজ। আপনি লেখক-পাঠক-প্রকাশক যেই হোন, আপনার প্রিয় বইটি নিয়ে লিখুন। আপনার ভালোলাগা, মন্দলাগা তুলে আনুন ভনের পাতায় পাতায়। সমকালীন সাহিত্যের খবরাখবর নিয়ে লিখুন। আপনার আপন অঙ্গনে সাহিত্যের আড্ডাটি নিয়ে লিখুন। সম্প্রতি পঠিত কোন বইয়ের আপনার পাঠের প্রতিক্রিয়া জানান সবাইকে। আপনার কোন নতুন বই, নতুন ম্যাগ প্রকাশের খবরটি সবার আগে আমাদেরকেই জানান। আপনার বই ও ম্যাগটি আলোচনার জন্য ২টি করে কপি অবশ্যই পাঠান, আজই পাঠান।
ভনে এখন প্রতি মাসেই বের হচ্ছে। ভনে পড়ুন। সংগ্রহ করুন। ভনেকে নিয়ে আপনার সার্বিক মূল্যায়ন-মতামত জানান অকপটে।
আপনাদের ক্রিয়া-প্রতিক্রিয়ার জন্য ভনের রয়েছে ডাকবাক্স বিভাগ। ভনের ২০১১ জানুয়ারি সংখ্যাটি উৎসর্গ করা হয়েছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে। ভনে ২০১১ ফেব্রুয়ারি সংখ্যা হচ্ছে বর্ধিত কলেবরে। বর্ধিত অঙ্গ জুড়ে থাকছে বসন্তের কবিতা। আপনার প্রিয় কবির আপনার প্রিয় কবিতা। এ সময়ের কবিদের স্বনির্বাচিত প্রিয় কবিতা। এ সময়ের নতুন কবিতার স্বাদ দিতেই ভনের এই আয়োজন। খুব দ্রুত কবিতা পাঠান।
ভনে প্রকাশের ৩য় বর্ষে এসে জানুয়ারি ও ফেব্রুয়ারি ২টি সংখ্যাতে শুধুমাত্র লেখকদের বইয়ের জন্য ৫০% ছাড় দেয়া হচ্ছে। বইয়ের জন্য নির্দ্দিষ্ট সাইজের বিজ্ঞাপন দেয়া হয়। আর উন্নত কাগজে চার রঙে ছাপা পত্রিকাটিতে আপনার বইয়ের বিজ্ঞাপনমূল্য মাত্র ১০০০/= টাকা।
ভনের জানুয়ারি সংখ্যাটি পাওয়া যাচ্ছে: কাঁটাবন কনকর্ডের ‘চর্চা’ ও ‘সংহতি’ এবং আজিজ মার্কেটের ‘লিটলম্যাগ প্রাঙ্গণে’। চারুকলার সামনে বইয়ের স্টলে। সিটি কলেজের পত্রিকার স্টলে। আর সারাদেশের জেলা শহরগুলোতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিনোদপুরে ম্যাগাজিন কর্ণারে।
আপনার সদ্য প্রকাশিত বই ও ম্যাগ পাঠাতে ভনের যোগাযোগের ঠিকানাটি ব্যাবহার করুন। আপনার লেখাটি ওয়ার্ড ফাইলে সুতন্নি এমজি ও ছবি জেপিইজি ফাইল সংযুক্ত করে মেইল করুন:[email protected]
২য় বর্ষ ৪র্থ সংখ্যাতে যারা যা লিখেছেন:
ভনে জানুয়ারি সংখ্যার নিবন্ধগুলো: সুহৃদ সরকার লিখেছেন রেনেসাঁর মধুসূদন প্রত্যয়ী মধুসূদন, শাহনাজ নাসরীন লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, স্বকৃত নোমান লিখেছেন মান্নান শেখের অশ্রু ও বাঙালি ভাব, শিশির আজম লিখেছেন কবিতা লিখতে গিয়ে যে যে সমস্যায় পড়ি। প্রথম বই প্রকাশের স্মৃতি নিয়ে লিখেছেন কবি কামরুল হাসান ও কথাসাহিত্যিক জাকির তালুকদার। প্রিয় বই নিয়ে লিখেছেন খোন্দকার আশরাফ হোসেন। গল্প লিখেছেন মাহী ফ্লোরা। ফিরিস্তি লিখেছেন টোকন ঠাকুর। শব্দতরী ম্যাগ আলোচনা করেছেন হীরা তাহিরা। আবুল মনসুর আহমেদের ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ বইটা নিয়ে আলোচনা করেছেন যিশু মহম্মদ। ৯ম আন্তর্জাতিক লেখক দিবস পালন নিয়ে বিশেষ প্রতিবেদন লিখেছেন মনির ইউসুফ। জাতীয় লিটলম্যাগ মেলা ও লিটলম্যাগ নিয়ে প্রতিক্রিয়া লিখেছেন শোয়েব সর্বনাম। সাহিত্য সংগঠন নিয়ে লিখেছেন শুভ্রনীল সাগর, আর হাংরি আন্দোলনের প্ররোধা কবি, তারুণ্যেকে দ্রোহের পথে সদাই অনুপ্রাণিত করেন যিনি, আমাদের প্রিয় মলয় রায়চৌধুরীর একগুচ্ছ ভিন্ন মেজাজের প্রেমের কবিতা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ের ‘চিহ্ন’ ম্যাগের যুগপূর্তি উৎসবে ভনের স্টল থেকে প্রথম দিনেই সব কপি বিক্রি হয়ে যাওয়াই যারা ভনে পাননি, তাদের জন্য ঢাকা থেকে আরো বেশ কিছু কপি পাঠানো হয়েছে। আগামীকাল আমাদের ভনের বন্ধু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘শাশ্বতিকী’ সম্পাদক মোজাফ্ফর হোসেনের নিকট থেকে ভনে সংগ্রহ করতে পারবেন। ভনের প্রতি আপনাদের এই বিপুল আগ্রহে আমরা অভিভূত ও অনুপ্রাণিত।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৪৬
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×