somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Fast-a-thon

১২ ই আগস্ট, ২০১০ সকাল ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Fast-a-thon আমেরিকা এবং ক্যানাডার বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত মুসলিম স্টুডেন্টস এসোসিয়েশনের (MSA) একটি প্রজেক্ট। এই প্রজেক্টের মূল স্লোগান হচ্ছে “go hungry for one day, so someone else won’t have to।” এটি মূলত অমুসলিম ছাত্রছাত্রীদের উব্দুদ্ধ করে একদিন রোজা পালন করতে।

এই প্রজেক্টের কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালের MSA এর সদস্যরা স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানদের সাথে চুক্তি করে। চুক্তি অনুযায়ী প্রত্যেক অমুসলিম ছাত্র অথবা ছাত্রীর রোজা পালন শেষে অংশগ্রহনকারী ব্যবসা প্রতিষ্ঠানেরা নির্দিষ্ট পরিমাণের একটি টাকা MSAকে দিয়ে থাকে। MSA সেই টাকাগুলো যেইসব অমুসলিম ছাত্রছাত্রী রোজা পালন করেছে তাদের নামে কোন সেবামূলক প্রতিষ্ঠানে দান করে থাকে। এই প্রজেক্ট থেকে প্রতিবছর অর্জিত হয় হাজার হাজার ডলার। সেইসব সেবামূলক প্রতিষ্ঠানদেরই টাকাটি দেয়া হয়ে থাকে যাদের সুনাম রয়েছে একই সাথে এলাকার মুসলিম এবং অমুসলিমদের মাঝে।

Fast-a-thon প্রজেক্টটি প্রথম শুরু হয়েছিলো নক্সভিলের ইউনিভার্সিটি অফ টেনেসীতে ২০০১ সালে সেপ্টেম্বর ১১ এর হামলার পরপর। গত ২০০৯ সালে উত্তর আমেরিকার প্রায় ২৫০টি বিশ্ববিদ্যালয় Fast-a-thon এ অংশগ্রগণ করে। Fast-a-thon সাধারণত রমজান মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। Fast-a-thon এর মূল উদ্দেশ্য মানু্ষের মাঝে ক্ষুধা-বিষয়ক সচেতনতা তৈরী করা, কেন মুসলিমবিশ্ব একমাস সিয়াম সাধনা করে সেই ব্যপারে অমুসলিমদের একটি ধারণা দেয়া এবং সর্বপরি ইসলামবিষয়ক কিছু ভ্রান্ত ধারণার উপর আলোকপাত করে সেসব ব্যপারে একটি সঠিক ধারণা প্রদান করা।

সারা বিশ্বে প্রতিদিন লাখ লাখ মানুষ খালিপেটে ঘুমোতে যায়। এইসব মানু্ষেরা কোন ধর্মীয় অনুশাসন থেকে রোজা অথবা সূর্যদয় থেকে সূর্যাস্ত না খেয়ে থাকেনা। রোজা তাদের জন্য প্রতিদিনের একটি বিষয়। দারিদ্রের কষাঘাত তাদেরকে বাধ্য করে খালিপেটে দিনাতিপাত করতে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রেও প্রতিদিন হাজার হাজার মানুষ না খেয়ে দিনযাপন করে, অনেকের মাথা গুঁজবার ঠাঁইটুকু পর্যন্ত নেই। অথচ আমাদের একটু সচেতনতা এবং সাহায্য আমাদের আশেপাশের মানুষদের জন্য করে দিতে পারে একদিনের আহারের সংস্থান। মূলত এই উদ্দেশ্যকে মাথায় রেখেই MSA শুরু করেছিল তাদের Fast-a-thon প্রজেক্টটি।

MSA এর যাত্রা শুরু হয়েছিল ১৯৬৩ সালে ইউনিভার্সিটি অফ ইলিনয়ের আরবানা-শ্যাম্পেইন ক্যাম্পাসে। বর্তমানে এটির চ্যাপ্টার আছে আমেরিকার স্বনামধন্য সব বিশ্ববিদ্যালয়ে, যার মধ্যে আছে হার্ভার্ড, প্রিন্সটন, ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস ইন্সটিউট অফ টেকনোলজি, জন্স হপকিন্স, কলাম্বিয়া, স্ট্যানফোর্ড ইত্যাদি।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১০ সকাল ৮:২৯
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×