
খয়েরি বড়দিন
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৫৯
শুভ্রসাদার বদলে মিনেসোটাতে এবার খয়েরি বড়দিন উদ্যাপিত হলো। তুষারে ঢাকা বড়দিন হলো না বলে অনেকের মন খারাপ যদিও। কোনো বিচিত্র কারণে এবার এখানে তুষারের দেখা নেই। আমি নিজে খুশি কারণ দিনের পর দিন তুষারপাত ভাল লাগেনা। যাই হোক, এখানে বড়দিনে ধর্মীয় আচারের চাইতে ফানটাই বেশি মনে হয়। বেশিরভাগ মানুষ ব্যস্ত...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৯বার পঠিত
পরবাসে বাসা খোঁজা
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:৫৪
দেশে থাকতে কখনও এই ঝামেলা কাঁধে নিতে হয়নি, বাবা-মার ঘাড়ের উপর দিয়ে সুন্দর পার পেয়ে গেছি। অবশ্য বয়সও কম ছিল। তার চেয়ে বড় ব্যপার, বাবা-মা তাদের সন্তানদের ওপর বাসা খোঁজার দায়ীত্ব দিয়ে তাদের রাতের ঘুম হারাম করতে চাননি। যাই হোক, প্রথম বাসা খুঁজলাম দেশে থাকতেই কিন্তু সেটি দেশের কোন ঠিকানায়...
- ১৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৪১বার পঠিত
একমাস পর পাওয়া লাগেজ
১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৫৪
২০০৮ সালের কথা - বরের সাথে আমেরিকা যাচ্ছি। দু'জনেই চাকরি-টাকরি ছেড়ে আবার ছাত্রাবস্থায় ফিরে যাচ্ছি। উত্তেজনার সাথে উৎকন্ঠারও শেষ নেই। ফ্লাইট রাত ৯টায়। দুপুর চারটা পর্যন্ত ব্যাংকেই দৌড়াদৌড়ি করলাম। শুরু থেকেই বিপদ আমাদের পিছু নিল। প্লেন ছাড়লো সময় মতো কিন্তু ৫ মিনিট পরই আবার ফিরে এলো। কি কারণ? একটি চাকা...
- ৩০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৫১বার পঠিত
হুমায়ূন আহমেদের ব্ল্যাক ফ্রাইডে
০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:১৪
কাল রাতে প্রথম আলোর ওয়েবসাইটে পড়লাম হুমায়ূন আহমেদের "ব্ল্যাক ফ্রাইডে" লেখাটি। পড়ে ভাল লাগেনি। প্রথমত লেখাটিতে ভারসাম্যর অভাব টের পেলাম। আমেরিকার ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটার ধুম্ নিয়ে কথা বলতে শুরু করে উনি ওনার জ্যামাইকাবাসী বন্ধুকে টেনে আনলেন। আরও কিছু ব্যপারও ছিল। যেমন, উনি যে পল্লীগীতি শিল্পীর কথা তার লেখাতে উল্লেখ করেছেন,...
- ২৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৫৬বার পঠিত
আমেরিকার আদিবাসীরা
৩০ শে নভেম্বর, ২০১১ ভোর ৪:১৪
সেদিন এক প্রোফেসরের সাক্ষাৎকার নিলাম। সে আমেরিকার আদিবাসীদের নিয়ে কাজ করে। ভেবেছিলাম আধা ঘন্টায় হয়তো শেষ হয়ে যাবে সাক্ষাৎকার কিন্তু কথা বলতে বলতে ঘন্টা পার হয়ে গেল। আদিবাসীদের সম্পর্কে আমার জ্ঞান খুবই ভাসা ভাসা তাই তার কথা বুঝতে প্রথমে কিছু সমস্যাই হচ্ছিল।
কেলি ব্রেনাম এর কাছ থেকে যতদূর জানলাম যে বিগহর্ন...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮৬বার পঠিত
সাইবার মানডে
২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:০০
আমার জিমেইল একাউন্ট কাল থেকে উপচে পড়ছে নানা কোম্পানীর নানা রকমের সাইবার মানডের অফারে ভরপুর ইমেইলে। ব্লুমবার্গে একটু আগে পড়লাম যে দুপুর ১২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গত বছরের চাইতে এবারের বিক্রয় ২০% বেশী। বিশ্লেষককদের মতে গতবারের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে এই বছরের সাইবার মানডে - ২০১০এ এক বিলিয়ন ডলার...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯২বার পঠিত
i এর দুনিয়া
২৮ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:০৯
শুধু খোদ আমেরিকাতে না সারা বিশ্বেই আইপড, আইফোন এবং আইপ্যাড তৈরী করেছে আলোড়ন। এখানকার দোকানগুলোর ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে গেলে দেখা যায় ডিসপ্লেতে সাজানো আইফোন, আইপ্যাড অথবা আইটাচ নাড়াচাড়া করবার জন্য উৎসুক মানুষের ভীড়। সেদিন এক ডিপার্টমেন্ট স্টোরে গিয়ে দেখলাম যে তারা তাদের আইফোন 4S কাঁচের শোকেসে তুলে রেখেছে। ধারণা করছি জনতার...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৫৬বার পঠিত
বাংলাদেশী চিংড়ি
২৭ শে নভেম্বর, ২০১১ সকাল ৭:৪০
বাংলাদেশী গলদা চিংড়ির বিদেশে ব্যাপক সুনাম। আমি যেই মাঝারি সাইজের শহরে থাকি আমেরিকাতে সেখানে দেশি চিংড়ির দেখা পাব কখনও ভাবিনি। এখানকার ৯০% এর বেশি মানুষ ইউরোপিয়ান আমেরিকান।
এখানকার এক গ্রোসারি চেইনের নাম ক্যাশওয়াইজ, ওখানে গিয়েই প্রথম দেখা পাই দেশি গলদা চিংড়ির। ট্রেতে সাজানো চিংড়িগুলোর সামনে লেখা ছিল সেগুলো বাংলাদেশের। নিজের...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৭৫বার পঠিত
হ্যাপি থ্যাংক্সগিভিং
২৫ শে নভেম্বর, ২০১১ ভোর ৬:৪৫
আমার অল্পদিনের প্রবাসজীবনে এটিই প্রথম থ্যাংক্সগিভিং যেটিতে আসলেই আমেরিকান কায়দায় খাওয়া-দাওয়া করলাম। বন্ধুবান্ধব মিলে জমজমাট গল্প আর তার সাথে টার্কি এবং নানান টুকিটাকি খাদ্য।
টার্কি কখনই ওভাবে খাওয়া হয়ে উঠেনি। নিজেও কখনও টার্কি রোস্ট করিনি। সাহসেও কুলোয়নি - বিশালাকৃতির পাখি এটি। কালকে মনে মনে ভাবছিলাম কেউ যদি দাওয়াত দিত। অবিশ্বাস্য হলেও...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬৩বার পঠিত
প্রবাসে কোরবানী ঈদ
১৮ ই নভেম্বর, ২০১১ রাত ৯:২৩
আগেই বলে রাখা উচিত যে কোরবানী ঈদে এখানে দেশের মত মজা, হৈ হুল্লোড় হয় না। "দাম কতো? দাম কতো?" কেউ জিজ্ঞাসা করেনা। দিনভর হাম্বা বা ম্যা-ম্যা ডাকও কানে আসেনা।
বিদেশে অনেকেই কোরবানী দেয়। আমরা প্রথমে ঠিক করলাম অন্য আরো ছয় পরিবারের সাথে মিলে একটা গরু দিব। এখানে কোরবানী সাধারণত ভাগেই...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫১বার পঠিত




