somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুলো মানুষ

১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছুটিতে প্রতি বছরই যাওয়া হয়। কিন্তু ছুটি কাটাতে গিয়েছি আর কোনো জিনিষ হারিয়ে ফেলিনি সেটি খুব সময়ই হয়। আমি এমনিতেই ভুলো মানুষ, আমার জন্য ছুটি মানে হচছে যে শহরে যাচ্ছি সেখানে নিজের কিছু জিনিষ অবশ্যই উপহার হিসেবে রেখে আসা। বেশিরভাগ সময়ই আমার সেসব উপহারগুলো পায় হোটেলগুলো।

গতমাসে মাকে এয়ারপোর্টে তুলে দিতে New York গিয়েছিলাম একরাতের জন্য। পরদিন বাসায় ফিরে এসে টের পেলাম যে আমার মেয়ের সবচেয়ে ভাল জিনস্ জোড়া আমরা হোটেলেই ফেলে এসেছি! কিন্তু বিশ্বাস করুন, হোটেলরুম থেকে বের হবার আগে আমরা বার বার পুরো রুম খুঁজে দেখেছিলাম কিছু ফেলে যাচ্ছি কিনা। কিচ্ছু চোখে পড়েনি তখন!!

গত এক সপ্তাহ খুব ঘুরলাম ভাই আসা উপলক্ষে। New York City তে ছিলাম তিনদিন - ওখান থেকে বাসায় ফিরে মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে দেখি তার বালিশ নেই। বালিশ কোথায়, বালিশ কোথায়? বালিশটি সাথে করে নিয়ে গিয়েছিলাম এবং যথারীতি হোটেল কক্ষেই ফেলে এসেছি। আমাদের এবারের লম্বা সফরের শেষ অবস্থান ছিল Washington, D.C.। পরশু বিকেলে বাসায় ফিরে সদর দরজার সামনে দাঁড়িয়ে বর পকেট হাতরাচ্ছে চাবির জন্য। নাহ্‌, কোন চাবি তো পকেটে নেই। থাকবেই বা কি করে, চাবির গোছা যে হোটেলরুমেই ফেলে চলে এসেছে সে। ভাগ্যিস এ্যাপার্টমেন্ট ম্যানেজমেন্টের অফিস শনিবার খোলা থাকে, তাদের কাছ থেকে তাদের বাড়তি চাবিগুলো নিয়ে বাসায় ঢুকলাম।

দোকানপাটে আমি প্রায়ই হাতব্যাগ অথবা শপিং ব্যাগ ফেলে আসি। এটা আমার জন্য খুবই স্বাভাবিক একটি ব্যাপার। দেশে থাকতে দোকানে গেলে আমাকে আম্মু পাহারা দিয়ে রাখতো, ব্যাগ ফেলে উঠে দাঁড়ানোর সাথে সাথে মনে করিয়ে দিত যে আমি আমার হাতব্যাগ ছাড়াই রওনা দিচ্ছি। বিদেশে একটা জিনিষ ভাল, বেশিরভাগ সময় কারও ব্যাগ পড়ে থাকলেও কেউ হাত দেয়না। আধা ঘন্টা পরও ফিরে গিয়ে ব্যাগ যেখানে ফেলে এসেছিলাম ঠিক সেখানেই খুঁজে পেয়েছি। অনেক সময় দোকানের কর্মচারীরাও সযত্নে তুলে রাখে আমার ব্যাগগুলো।

ঢাকায় একবার ওয়ালেট/মানিব্যাগ হারিয়ে ফেলেছিলাম অটোরিক্সাতে - কয়েক হাজার টাকা, আইডি কার্ড, ব্যাংকের ডেবিট কার্ডসহ আরও নানা টুকটাক দরকারী কাগজ ছিল ওতে। আমার ঠিকানাও লেখা ছিল ভিতরে কিন্তু যে পেয়েছে সে ফেরত দেয়ায় প্রয়োজন বোধ করেনি ওয়ালেটটি। সেদিন ওয়ালেট হারিয়ে দিশেহারা হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আমার স্কুলের এক বান্ধবীকে ফোন করে সব বলবার পর সে এসে আমাকে নিয়ে আগে একটি কফিশপে ঢুকলো, কফি খাওয়ালো - ওর কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফিরেছিলাম সেদিন।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×