somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এম্পায়ার স্টেট বিল্ডিং

১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত জানুয়ারিতে নিউ ইয়র্কে বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম দু'দিনের জন্য। অনেক অনেক বছর পর কোন বান্ধবীর বাড়িতে থাকা। শেষ থেকেছিলাম যখন ইউনিভার্সিটিতে পড়ি। যাই হোক, দু'জন মিলে আগে থেকেই প্ল্যান করেছিলাম যে এম্পায়ার স্টেট বিল্ডিং এর উপর উঠে নিউ ইয়র্ক শহর দেখব।

এক সোমবার সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে তৈরি হলাম, বের হবার আগে অনলাইনে টিকেট কেটে নিলাম। ওতে ঝামেলা কম। কি দরকার লম্বা লাইনে দাঁড়িয়ে টিকেট কাটবার! এক একটি টিকেট নিল $৩২। এই টিকিটে আমরা এম্পায়ার স্টেটের ৮৬ তলার অবজারভেটরি ডেকে যেতে পারব। পরিষ্কার দিনে ৮৬ তলার ছাদ থেকে প্রায় ৮০ মাইল দূর পর্যন্ত চোখ যায়। নিউ ইয়র্ক ছাড়াও দেখা যায় নিউ জার্সি, কানেটিকাট, ম্যাসাচ্যুসেটস এবং পেনসিলভেনিয়া। ডেক থেকে স্ট্যাচু অফ লিবার্টিকে মনে হয় ছোট্ট একটি পুতুল।

অত উঁচুতে কখনও উঠিনি, উপর থেকে নিচে তাকাতেই মাথা কয়েক সেকেন্ডের জন্য শুন্য হয়ে গিয়েছিল। নিউ ইয়র্কে জানুয়ারি মাস বলে কথা, প্রচন্ড ঠান্ডায় জমে যাবার মত অবস্থা। ছবি তুলতেও বেশ কষ্ট হচ্ছিল। গ্লাভস্‌ খোলার কয়েক সেকেন্ডের মধ্যে মনে হচ্ছিল আঙ্গুল বুঝি জমে অবশ হয়ে যাবে! কিন্তু অত ঠান্ডাতেও পর্যটকের অভাব নেই সেখানে। প্রায় দু'ঘন্টা শুধু লাইনেই দাঁড়িয়ে থাকতে হয়েছিল অবজারভেটরি ডেকে উঠবার জন্য। গ্রীষ্মে আরও লম্বা সময় লাইনে দাঁড়াতে হয়, তখন ভীড় থাকে আরও অনেক বেশি।

এম্পায়ার স্টেট বিল্ডিং এর নির্মান যখন ১৯৩১ সালে শেষ হয় তখন এটি পৃথিবীর উঁচুতম ভবন ছিল। এবং পরবর্তী প্রায় ৪০ বছর এটি ছিল পৃথিবীর সবচাইতে উঁচু ভবন। ১০২-তলা এই ভবনে সারা পৃথিবী থেকে মানুষ আসে সারা বছর ধরে। এই পর্যন্ত ১১০ মিলিয়নেরও বেশি পর্যটক ঘুরে দেখেছে এই স্থাপনা। অনেক সিনেমা এবং টেলিভিশন প্রোগ্রামে জায়গা করে নিয়েছে এবং নেয় এই সুদৃশ্য এবং সুউচ্চ ভবনটি। স্লিপলেস ইন সিয়াট্‌ল, এন এফ্যায়ার টু রিমেমবার অথবা কিংকং এর মত সিনেমাগুলো দেখে থাকলে ওগুলোতে হয়তো আপনার চোখে পড়েছে এম্পায়ার স্টেট বিল্ডিং। রাতের বেলায় অপূর্ব দেখায় এই ভবনটি। অনেকে বলেন নিউ ইয়র্ক শহর ঘুরতে গেলে এম্পায়ার স্টেট বিল্ডিং দেখা আপনার চাইই চাই।

*জানিনা কেন কোনো ছবি এট্যাচ করতে পারলাম না লেখাটিতে। আপশনটি কাজ করছিল না।


সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×