somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাপানী তরুণদের সঙ্গী হচ্ছে virtual মেয়েবন্ধু

০২ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপানে মানুষের মাঝে বিয়ে করবার প্রবনতা হ্রাস পাচ্ছে। মানুষ বিয়ে করছে তাদের কর্মজীবনকে, জীবনের বেশিরভাগ সময় তারা কাটাচ্ছে তাদের কর্মক্ষেত্রে। গতকাল ওয়াল স্ট্রীট জার্নালে একটি লেখা এসেছে যার বিষয়বস্তুঃ জাপানে ২০ এবং ৩০ এর কোঠায় যেসব তরুণদের বয়স তারা নিজেদের জন্য বেছে নিচ্ছে ভারচুয়াল মেয়েসঙ্গী। এখানেই শেষ নয়, সেই মেয়েবন্ধুদের সাথে তারা ঘুরে বেড়াচ্ছে, কথা বলছে, টেক্সট মেসেজ পাঠাচ্ছে, মান-অভিমান করছে এমনকি ছবিও তুলছে একসাথে। ভাবছেন ব্যাপারটা কি করে সম্ভব? আসলে পুরো ব্যাপারটাই হচ্ছে একটি simulation গেইম, যেখানে তিন ধরণের মেয়ে থেকে একজন গেইমার যেকোন একটি মেয়েকে বেছে নিতে পারেন। একটি হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে দেখা যায় সেই মেয়েটিকে এবং তার সাথে কথোপকথন করা যায়। গেইমটির নাম হচ্ছে LovePlus+।

জাপানের আতামী শহর তাদের পর্যটন ব্যবসা বাড়াতে LovePlus+ এর নির্মাতা কোনামী ডিজিটাল এন্টারটেনমেইন্টের সাথে চুক্তি করেছে। উদ্দেশ্য, LovePlus+ এর গেইমারদের আতামীতে আসতে আকৃষ্ট করা। একসময় মধুচন্দ্রিমা কাটাতে অনেকে আসতো আতামীতে কিন্তু এখন আর আসে না। কারণ ঐ যে, বিয়ে করবার প্রবণতা দ্রুত হ্রাস পাচ্ছে জাপানে। এখন আতামীতে ঘুরতে আসা এসব তরুণেরা তাদের ভারচুয়াল মেয়েবন্ধুর সাথে সময় কাটিয়ে তাদের অবকাশযাপনকে মুক্ত করছে দূর্বিসহ একাকীত্বের হাত থেকে।

LovePlus+ শুধু একটি খেলাই না। এই গেইমে খেলোয়াড় মেয়েটির সাথে একটি সম্পর্ক তৈরী করে। মেয়েটিকে সময় না দিলে, মেয়েটি অভিমান করে, ঘুরতে যেতে চায় না, রাগ করে কথা পর্যন্ত বলেনা ঠিক মত। সময়ের একটি ব্যাপারও আছে, খেলাটি সত্যিকারের ঘড়ি এবং ক্যালেন্ডার মেনে চলে। যে কারণে গেইমারকে মনে রাখতে হয় তার বান্ধবীর জন্মদিন অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখগুলো।

আতামী শহরের হোটেলরুমগুলো তৈরী করা হচ্ছে এসব তরুণ LovePlus+ গেইমারদের কথা চিন্তা করে। জাপানের বেশীরভাগ হোটেলেই কতজন থাকছেন তার উপর ভাড়া নির্ধারিত হয়ে থাকে। যদি দু’জন থাকেন তাহলে তো ভাড়া অবশ্যই বেশী। আর এসব গেইমারদের কথা চিন্তা করে আতামীর অনেক হোটেলকক্ষই সাজানো হচ্ছে দু'জনের কথা চিন্তা করে। এক একটি হোটেলকক্ষের প্রতিরাতের ভাড়া $৫০০ পর্যন্ত কিন্তু তারপরও অনেকেই থাকছেন। একাকীত্ব থাকতে পারে কিন্তু জাপানী এসব তরুণদের পয়সা-কড়ির ঘাটতি নেই।

পৃথিবী পাল্টে গিয়েছে এবং প্রতিনিয়ত যাচ্ছে। সংসার ব্যাপারটি অনেকের কাছেই এখন আর মধুর নয়। মানুষের কাছে প্রাধান্য পাচ্ছে তাদের কর্মক্ষেত্র। এই ধরণের জীবনযাত্রা পৃথিবীর জন্য ভবিষ্যতে সুখকর হবে কিনা সেটি সময়ই বলে দিবে।
Wall Street Journal


সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:৩৬
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×