Black Friday শেষ না হতেই এখানে শুরু হয়ে গেল সাইবার মানডে। এই দিনে কোম্পানীরা মূল্যহ্রাসে তাদের পণ্য বিক্রি করে। সাধারণত দেখা যায় শিপিং এর জন্য কোন আলাদা টাকা গুনতে হয়না ক্রেতাকে এই দিনে।
সাইবার মানডের কালচারটা অত পুরোনো না। ২০০৬ সালে বলতে গেলে এর শুরু। এখন সব কোম্পানীই বলতে গেলে এতে অংশগ্রহণ করছে। জুতো, জামা, ইলেকট্রনিক্স, খেলনা, এয়ারলাইন কোম্পানী, ডিপার্টমেন্ট স্টোর কেউ বাদ নেই। সংগত কারণেই বাদ নেই এমাজন এবং ইবে'র মত ইন্টারনেটনির্ভর কোম্পানীগুলো।
অবস্থা দেখে বোঝাই যাচ্ছে না যেই এই দেশ দেউলিয়া হবার পথে। অবশ্য Black Friday এবং সাইবার মানডে কিছুদিনের জন্য হলেও চাঙ্গা করে তুলে দোকানপাট এবং বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


