হলিউডে মদ এবং মাদকের কবলে অকালে প্রাণ হারিয়েছে এমন বিখ্যাত ব্যক্তির লিস্ট লিখে শেষ করা যাবে না। এলভিস প্রিসলী, জুডি গারল্যান্ড, জিমি হেনড্রিক্স, মেরিলিন মনরো তাদের কয়েকজন মাত্র। বাংলাদেশেও এমন মৃত্যু প্রথম নয়। দেশের মিডিয়াতে সর্বপ্রথম এমন কোন মৃত্যু সংবাদ যেই তারকার পেয়েছিলাম, তিনি হচ্ছেন নায়ক জাফর ইকবাল। অত্যাধিক মদ্যপানের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। খুব সম্ভবত ১৯৯১ সালের কথা এটি। দেশের মিডিয়া জগতে মদ, মাদকের অনিয়ন্ত্রিত ব্যবহারের কথা আমরা প্রায়ই শুনতে পারি বিভিন্ন মাধ্যম থেকে।
জানিনা আরও কত মেধাবী প্রাণ ঝরে যাবে এভাবে অকালে - ভাবতেই খারাপ লাগে।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



