আমার প্রিয় পোস্ট

লেখালেখির অভ্যাস কোনোকালেই ছিল না। আমি শুধু পড়তে এসেছি

আপনাদের সাহায্যের অপেক্ষায় একটি জীবন - ব্যাঙ্ক ইনফরমেশন আপডেটেড

২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৮

শেয়ারঃ
0 26 0



শারমিন কাজী বহ্নি, NSU এর মাইক্রোবায়োলজির ছাত্রি। বিগত ৬ বছর ধরে বিভিন্ন শারিরীক সমস্যায় ভূগছে। দেশে প্রয়োজনীয় রোগ নির্ণায়ক ব্যাবস্থার অভাবে সঠিক ট্রিটমেন্ট দেয়া সম্ভব হয়নি। এ বছরের প্রথম দিকে বহ্নির জন্য ক্যাম্পেইন করা হয় চিকিৎসা খরচের জন্য কিন্তু প্রয়োজনের তুলনায় খুব সামান্যই জোগাড় হয়। বহ্নিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাস্পাতালে নেয়া হয় দু’বার। এছাড়া সম্প্রতি ইন্ডিয়ার সিএমসি হাস্পাতালে নেয়া হয়। কিন্তু প্রতিবারই টাকা সল্পতার কারনে ট্রিটমেন্ট শেষ করা সম্ভব হয়নি।

বর্তমানে ওর অবস্থা খুবই খারাপ। তাকে যত দ্রুত সম্ভব ইন্ডিয়াতে নিতে হবে চকিৎসার জন্য। ওর শরীরের চামড়া ফেটে যাচ্ছে এবং সেখান থেকে রক্ত পড়ছে। তাকে ৫ দিন স্কয়ার হা্সপাতালে রাখার পর ডাক্তার বাসায় পাঠিয়ে দেয় এই বলে যে তার চকিৎসা দেশে সম্ভব নয়। ইন্ডিয়াতে তাকে একটি ইঞ্জেকশন দিতে হবে। সেখানে তার চিকিৎসার খরচ পড়বে ৩৪-৩৫ লাখ টাকা।

মেডিকেল ডিটেইল ইংরেজিতে দিলাম।

Her diagnosed diseases include:

Irritable Bowel Syndrome
Bronchial asthma
Systemic Hypertension
Polycystic ovary (laproscopy done twice)
Myopathy
Neurogenic bladder
Reflux esophagitis
Oseteoarthritis
Temporal Lobe Epliepsy

She was recently taken to India’s CMC Hospital where she was diagnosed with Systemic Vasculitis with multiple sites of involvement possible including PAN (Polyarteries Nodosa),Wegern's, Churg Strauss due to the history of Ashthma, MCTD and Overlap Syndrome of Muscle and Nerve Involvement.
-Possibilities involve Sarcoidosis/histiocytosis/Sjogren's Syndrome
-Possibilities involve Channelopathies with multiple sites of Attacked
-Possibilities involved Storage Disorders
She has been planned to be treated with
-Immunomodulation(Mycophenolate)
-Steroid Pulse(Methyl prednisolone)
-IVIG(Gamma globulin IV)

আপনাদের সবার সহযোগীতায় মেয়েটি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। অর খুব তাড়াতাড়ি সাহায্যের প্রয়জন। যারা আগ্রহী তারা একটু তাড়াতাড়ি করবেন দয়া করে।

আমি বহ্নিকে পার্সোনালি চিনি না। আমার এক বন্ধুর ছোট ভাইয়ের বন্ধু বহ্নি। তার কাছ থেকেই শোনা।

ইন্ডিয়ার সিমসি হাসপাতালের ডিসচার্জ পেপার আছে নিচের লিঙ্কে। এতে ওর এখন পর্যন্ত করা ট্রিটমেন্ট এবং পরবর্তি ট্রিটমেন্ট প্ল্যান দেয়া আছে।

http://i45.tinypic.com/2jea52f.jpg
http://i45.tinypic.com/1y5umb.jpg
http://i46.tinypic.com/v8j5o2.jpg

এই নম্বরে যোগাযোগ করলে বহ্নির রিসেন্ট অবস্থ জানা যাবে। এটা বহ্নির ভাইয়ের নম্বর
01673302525

Bank Information:

Sharmin Quazi Bonny
A/C No: 108-101-93610
Dutch-Bangla Bank Limited
Shantinagar Branch
Swift Code: DBBLBDDHXXX

Sharmin Quazi Bonny
A/C No: 34086626
Agrani Bank
Shantinagar Branch

এখন পর্যন্ত ৪ লাখ টাকা জোগাড় হয়েছে। ওর বন্ধুরা চেষ্টা করছে জোগাড় করার। খবু শীঘ্রই ওকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হবে একটা ইঞ্জেকশন দেবার জন্য। এর জন্য ৯ লাখ টাকা জরুরী। আর পুরো ট্রিটমেন্ট এর জন্য ৩৪-৩৫ লাখ টাকা।

একবার নিচের ছবিটি দেখুন। ওর শরীরে অনেক জায়গায় এমন হয়ে আছে।



জানুয়ারির ২ তারিখের মধ্যে টাকা প্রয়োজন, কারন জানুয়ারির প্রথম সপ্তাহে ওকে ইন্ডিয়া নিয়ে যাবার চেষ্টা চলছে

 

সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:০৬
নিউটন বলেছেন: পোষ্টটি স্টিকি করার জন্য অনুরোধ করছি
২. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৪৪
অভিমানী মেঘ বলেছেন: পোস্টটি স্টিকি হোক
৩. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৬
এ আর খান বলেছেন: পোষ্টটাকে ষ্টিকি করা হোক।
৪. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৭
অন্যআলো বলেছেন: আপুর দ্রুত সুস্থতা কামনা করছি।
৫. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৮
এমডি লাভ বলেছেন: পোষ্টটি স্টিকি করার জন্য অনুরোধ করছি
৬. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৭
লাল নীল দীপাবলী বলেছেন: পোষ্টটাকে ষ্টিকি করা হোক।
৭. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৬
জর্জিস বলেছেন: ষ্টিকি করার জন্য ধন্যবাদ
৯. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১০
আইরিন সুলতানা বলেছেন: বিবর্তনবাদী'র একটি পোস্ট ছিল গত বছর বহ্নি'কে নিয়েই....গতবার সুস্হ হয়ে ওঠার পর আবারো অসুস্থ হয়ে পড়ল বহ্নি ।
এসো আমরা বহ্নির যুদ্ধে শামিল হই
১০. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১১
আইরিন সুলতানা বলেছেন: পোস্টাদাতাকে অনুরোধ করছি, যদি সময় করে নামটা ঠিক করে দেয়া যায়...নামটা মনে হয় বহ্নি হবে ।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৭

লেখক বলেছেন: ঠিক করে দিলাম

১১. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৪
কালপুরুষ বলেছেন: কর্তৃপক্ষের নিকট পোষ্টটি ষ্টিকি করার অনুরোধ রইলো।
১২. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৮
এস বাসার বলেছেন: কষ্টকর, ছবিটা দেখেই মনটা খারাপ হয়ে গেলো। ওর সুস্থতা কামনা করছি। কিছু করার চেষ্ঠা করবো।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৮

লেখক বলেছেন: একটু তাড়াটাড়ি করবেন সময় খুব কম

১৩. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৬
একরামুল হক শামীম বলেছেন: সবাই এগিয়ে আসলে বহ্নির চিকিৎসা করা সম্ভব হবে।

সুস্থতা প্রার্থনা করছি।
১৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৭
সিউল রায়হান বলেছেন: এন.এস.ইউ পড়ুয়ারা স্বাভাবিকভাবেই একটু ধনী বলে ধরে নেয়া যেতে পারে, তাই ওখানকার খুব সামান্য পরিমাণ স্টুডেন্ট এগিয়ে এলেও মেয়েটির পর্যাপ্ত হেল্প হতে পারে....... আমি ভাল করেই জানি ওখানে মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্টরাও পড়ে ( বহ্নিও তাদের একজন).... এরপরেও ওখানে অনেক সামর্থ্যবান স্টুডেন্ট পড়েন..... তারা আশা করি এগিয়ে আসবেন

যাই হোক, তাদেরটা তারা দেখবে..... আমি চেষ্টা করব কিছু সাহায্য করার..... পোস্ট লেখককে অনুরোধ করব, আপনি রেগুলার আপডেট দিবেন এবং মনজুরুল হক ভাইয়া কিংবা জ্বীনের বাদশা ভাইয়ার সাথে যোগাযোগ করুন ফান্ড কালেক্টিং এর ব্যাপারে..... উনারা ভাল হেল্প করতে পারবেন...
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩২

লেখক বলেছেন: আমি কোন আপডেট পেলে পোস্টে দিয়ে দিব।

আমি নিজেই অসুস্থ তাই আমার পক্ষে ফান্ড কালেক্ট করাটা সম্ভব নয়। আর তাছাড়া আমি ওনাদের চিনি না। আমার পক্ষে স্বশরীরে কোথাও যাওয়া সম্ভব না। ব্লগারদের কেউ যদি উদ্যোগি হয়ে কাজটা করে তাহলে খুব ভাল হয়।

১৫. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৮
আরিফ সিদ্দিকি বলেছেন: সুস্থতা কামনা করছি।
১৬. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৯
সায়েম মুন বলেছেন: সামর্থ্যমত সহযোগীতার হাত বাড়িয়ে দিন যেন বহ্নি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে:(
১৭. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:০০
হামিদ পায়োনিয়ার বলেছেন: নির্বাক!
তার আরোগ্য কামনা করছি । যার যতটুকু সামার্থ আছে তা দিয়েই সাহায্য করার অনুরোধ জানাচ্ছি।
১৮. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:০৪
হামিদ পায়োনিয়ার বলেছেন: নির্বাক!
তার আরোগ্য কামনা করছি । যার যতটুকু সামার্থ আছে তা দিয়েই সাহায্য করার অনুরোধ জানাচ্ছি।
১৯. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৩৭
নাজিরুল হক বলেছেন: স্টিকি করার জন্য কর্তপক্ষকে ধন্যবাদ।
২০. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:১৩
দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: বাংালিরা যে কবে vikkabrittir koruna theke mukti pabe ta Allah e jane... NSU te micro Biology pore then Ma babar kom tk nischoi na.... Ami ei karn a eta bolchi j ami more jabo but vikka kokhnoi korbona... Zodi keu bole j apni to r or obosthay nei thakle bujhten... Ami ans dibo vai amiio khub gorib ekjn manus... N amar o chikotsar tk dorkar bt tk nei ta chikitsa korate parina... Ki osukh janen amar??? Ta bolar age boli... Ami BUET a pori....Amar ei osukh ta BUEt a admit hobar por hoeche zodi age hoto then kokkhnoi ami BUEt a chance petam na . Ebar amar osukher kothata sunen goto 1 yr theke ami kan a suni khub kom matro 20%... Kan a hearing aids lagale ta bere 45% hoy... eta diyei kaj chalai. Khub kosto hoy... Class a pora bujhte khub kosto hoy. Valomoto sir der kotha sunte pai na... Doctor bolese j amar kan 90% cure kora somvob... But er chikitsa dese somvob na USA or AUSTRALIA te jete hobe.. Tar jnno 30/40 lakh tk lagbe... But eto tk amar nai... Vai amar jaygay apnara thakle bujhten j ami kotota koste achi.. But more jabo tobu vikka kore nijeke kokhnoi choto korbo na...
৩০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩২

লেখক বলেছেন: বুয়েটে পড়েন আর এইটা বুঝলেন না যে কোন সমস্যার গুরুত্ব কতটুকু???

বহ্নির জায়গায় আপনি থাকলে বুঝতেন তার কষ্ট কতটুকু।

বুয়েটের ছাত্র/ছাত্রিদের জন্যও কিন্তু ফান্ড জোগাড় করা হয় সেটা ভুলে যাবেন না।

আপনার মত মানুষের জন্যই দেশের এই অবস্থা খালি নিজের আখের গুছানোতে ব্যাস্ত

নিজে কিছু যদি না করতে পারেন অন্যদের নরুৎসাহিত করার কোন অধিকার আপনার নাই।

২১. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:১৬
দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: Ei sob "Sharmin Kazi Bohni" ra NSU te pore futani kore thik e... But vikka korte lojja shorom kore na.. Dhik!!!
৩০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: ধ্বিক আপনাকে

২২. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:০২
পিথক বলেছেন: Please be with us to show your sympathy as well as help to Bohni instead of criticism.

Although the exact cause for general vasculitis in unknown, however, viral hepatitis or other bacterial investigation should be done.

I wish her a quick recovery of the complex diseases and new life in new year.
২৩. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪১
যীশূ বলেছেন: দ্বীন মুহাম্মদ সুমন-এর পাছায় লাথি।
২৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪২
মাসুদ চৌধুরী বলেছেন: স্টিকি করার জন্য ধন্যবাদ কর্তৃপক্ষকে
২৫. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫১
মন মণষা বলেছেন: আমি বুঝলাম না...২১ ডিসেম্বরের পোষ্ট এ এতো কম মন্তব্য কেন? সেটাকি আলোচ্চ ব্যাক্তি এন.এস.ইউ তে পরে সে জন্য?

আমি বহ্নীর দ্রুত চিকিৎসা শুরু করার মত সঙ্গতি হোক এই কামনা করি...

@দ্বীন মুহাম্মদ সুমনঃ ভাই এতই যদি মান সম্মান বোধ আপনার তাহলে বিদেশি অক্ষ্রর ভিক্ষা করে বাংলা ব্লগে লিখতে আসা কেন?...আগে নিজে চিনি কম খান পরে অন্যকে কম খেতে বলেন...আমাদের প্রফেট তো সেই রকম ই করতেন শুনেছি...
৩০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: মন্তব্য ইম্পর্টেন্ট নয়। সাহায্য করাটাই মূখ্য

২৬. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৬
সৈয়দ নূর কামাল বলেছেন: বহ্নি'র সুস্থতা কামনা করছি।
২৭. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৯
সিরাজ বলেছেন: দ্বীন মুহাম্মদ সুমন-এর পাছায় লাথি।
২৮. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৬
আলিম আল রাজি বলেছেন: বহ্নি'র সুস্থতা কামনা করছি।
২৯. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৭
শেহযাদ নুর তায়ুস বলেছেন: আপুর দ্রুত সুস্থতা কামনা করছি।
৩০. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২০
সরল মানুষ বলেছেন: সুস্থতা কামনা করছি।
৩১. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩২
ইশতে আশিক বলেছেন: যে রোগে আক্রান্ত তার পরিবারই বুঝে তাদের কত দুঃক্ষ।সামর্থবানরা সাহায্যে এগিয়ে আসবে এই প্রার্থনা রইল।
@দ্বীন মুহাম্মাদ সুমন ভাই আপনার কথাটা খুবই খারাপ লাগছে আমারকাছে। বিপদে যে কেউ পরতে পারে আর তা যখন হয় প্রচন্ড বেদনা দায়ক তখন অন্য কোন কিছুর সাথে তা তুলনা হয়না। আপনি আপনার কানে না শুনাকে তুলনা করছেন এরকম একটি ভয়াবহ রোগের সাথে ?আপনি পারেন ও বটে। আর আপনি বুয়েটের নাম টা না নিলেও পারতেন। নামটি নিয়ে আপনি বুয়েট কে অপমান করেছেন। আমার বোন ও বুয়েটে পরে, আমি দেখেছি তাদের একজন বন্ধুর বিপদে সবাই কিভাবে একত্রে ঝাপিয়ে পরে(এটাই হওয়া উচিত)।

@লেখকঃ আমার মনে হয় চ্যারিটি কনসার্ট এর আয়োজন করা উচিত। আমাদের দেশের ব্যান্ড গুলোকে দেখেছি মানুষের বিপদে আপদে এগিয়ে আসতে।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: ৩৫ নং কমেন্ট দ্রষ্টব্য

৩২. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৩
ইযাচিন মিযা বলেছেন: ছবিটা দেখেই মনটা খারাপ হয়ে গেলো। ওর সুস্থতা কামনা করছি। কিছু করার চেষ্ঠা করবো।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২১

লেখক বলেছেন: একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। ধন্যবাদ

৩৩. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১০
সাফির বলেছেন: স্টিকি করার জন্য কর্তপক্ষকে ধন্যবাদ। আপুর দ্রুত সুস্থতা কামনা করছি।
৩৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৯
আশফাকুর র বলেছেন: যত টুকু সম্ভব সাহায্য করব।@সুমন : মানুষ মানুষের জন্য।আপনি কারো সাহায্য নিলে ছোট হবেন না ছোট হবেন যদি তা ভুলে যান,ছোট হবেন যদি পরে সেরকম মানুষদের সাহায্য না করলে।মানুষকে ভালোবাসতে শিখুন।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২২

লেখক বলেছেন: একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। ধন্যবাদ

৩৫. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৪
তানিয়া মুন বলেছেন: @ইশতে আশিক-
ভাই আমি যতদূর জানি, এই মূহূর্তে চ্যারিটি কনসার্ট করা সম্ভব নয়। একটা কনসার্টের আয়োজন করতে যে পরিমান সময় লাগে, তা হাতে নেই, খুব দ্রুত আপুকে ইন্ডিয়া নিতে হবে। স্কয়ার হসপিটালের পর আপুকে গ্রীন লাইফ হসপিটালে নেয়া হয়, সেখানেও ডক্টররা চিকিত্সা দিতে রাজি হয় নাই। বলছে যত দ্রুত সম্ভব ইন্ডিয়া নিতে।
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ

৩৬. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
সায়েম মুন বলেছেন: দ্বীন মুহাম্মদ সুমন ভাই আপনি তো শুধু কানে খাটো না। পাঠ্যপুস্তক পড়তে পড়তে কমন সেন্সেও খাটো হয়ে গেছেন।

আপনি তো সেই লোক--পাশের বাড়িতে আগুন লাগলে বালতিতে পানি নিয়ে প্রস্তুত থাকবেন যতক্ষণ না আপনাদের বাসায় আগুন আসবে।

ব্লগে এসেছেন নতুন, এর হাবভাব বুইঝা কথা কইয়েন। না হলে গদাম লাথি খাইতে থাকবেন!
৩৭. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৭
অন্ধ দাঁড়কাক বলেছেন: সায়ম মুন বলেছেন: দ্বীন মুহাম্মদ সুমন ভাই আপনি তো শুধু কানে খাটো না। পাঠ্যপুস্তক পড়তে পড়তে কমন সেন্সেও খাটো হয়ে গেছেন।

এই মানসিকতা নিয়ে বুয়েটে পড়ে এই লোক দেশতো দূরের কথা, কোনদিন কারুরই কোন কাজে আসবেনা।

বহ্নি সুস্হ হয়ে উঠুক এই দোয়া করছি।



৩৮. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৭
আশরাফুল ইসলাম সাগর বলেছেন: আরোগ্য কামনা করছি।
৩৯. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৬
আইরিন সুলতানা বলেছেন: পোস্ট স্টিকি হয়েছে কয়েকদিন হয়ে গেল প্রয়োজনীয় তথ্যও আছে এই পোস্টে যথাসম্ভব।

এই পোস্টদাতা নিজে চিকিৎসাধীন থাকায় শারীরিকভাবে ছোটাছুটি করতে পারছেন না আপাতত, তারপরও সে যে, এভাবে উদ্যোগী হয়ে বহ্নির বিষয়টি বারবার ব্লগে তুলে ধরছে, তথ্য আপডেট করছে তার জন্য তাকে ধন্যবাদ।

আমার মনে হয়, কেউ যদি বাড়তি বা আরো বিস্তারিত কোন উদ্যোগ নিতে চান বা পরিকল্পনা থাকে তো এখানকার যোগাযোগ নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারেন, একক ও পর্যায়ক্রমে সম্মিলিতভাবে।

এছাড়া আমরা এখানে প্রদত্ত ব্যাংক ইনফোতে যার যার সামর্থ অনুযায়ী সাহায্য করতে পারি।
৪০. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৮
শিমন বলেছেন: বহ্নি এর জন্য সহমর্মিতা রইল; আমাদের কাছে বুয়েটে যখন প্রথম আবেদন এসেছিলো তখনো যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করেছি; এখনো করবো ।

@দ্বীন মুহাম্মদ সুমন ভাইঃ বুয়েটের নাম তুলেছেন; ভালো। ০৩ এর হৃদয় ভাইয়ের কথা মনে আছে তো? তাকে ক্যান্সারের হাত থেকে ফিরিয়ে আনতে তার পরিবারের আবেদনের কথা যদি আপনার মনে থাকে; ছোট্ট একটা ইনফরমেশন আপনার অবগতির জন্য জানাচ্ছি।

উনি বর্তমানে সুস্থ; আমাদের সাথে ক্লাস করছেন; শেষ বর্ষে; ( I am proud to state that he has been my partner in most of the labs) ;তার কারন, এরকম কিছু আবেগপ্রবন এবং হৃদয়বান ব্যক্তি তার সাহায্যের সময়ে উদ্দ্যোগী হয়েছিলেন।

আপনার মত বুদ্ধিমানের কারনে নিজেকে বুয়েটিয়ান হিসেবে পরিচয় দিতে মাঝে মাঝে লজ্জ্বা করে।
৪১. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪০
ঈশান৭২৮৫ বলেছেন: ছবিগুলো দেখে প্রচন্ড খারাপ লাগল। অবশ্যই সাহায্য করব।

@ দ্বীন মুহাম্মদ সুমন, আপনার টাকা পয়সা নাই, চিকিৎসা করার পয়সা নাই প্রেম তো ঠিকই করেন। আবার স্ট্যাটাস মাইরা রাখছেন ভালবাসি আমার জানুকে।

আপনি যে কেমন বুয়েটিয়ান বুঝা গেছে।

৪২. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১০
ডিজিটাল কলম বলেছেন:

সুস্থ্যতা কামনা করি.............



সবার উপরে মানুষ সত্য..........
৪৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪০
মৈত্রী বলেছেন: এটা একটা মানবতার আহবান! এনএস ইউ বনাম বু্য়েট বিতর্ক না......
৪৫. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪১
দীপান্বিতা বলেছেন: বহ্নি'র দ্রুত সুস্থতা কামনা করি ......
৪৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৯
এস বাসার বলেছেন: বহ্নি'র দ্রুত সুস্থতা কামনা করি।

@ দ্বীন মুহাম্মদ সুমন : বুয়েটে কার বাপের টাকায় পড়েন? এদেশের মুটে, মজুর, শ্রমিক, কৃষক অর্থাৎ দেশের আম জনতার মানুসের টাকায় বুয়েট তথা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমস্থ খরচ বহন করা হয়।

মানুষের বিপদে সাহায্য না করেন , অন্তত: ক্রিটিসাইজ করবেন না।
৪৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৫
উত্তরেরকল্পতরু বলেছেন: বহ্নি'র সাথে থাকছি।

আর সুমন তুমি আমাদের প্রকৌশল সমাজে অনাকাঙ্খিত।
৪৮. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৫
সায়েম মুন বলেছেন: Sharmin Quazi Bonny
A/C No: 108-101-93610
Dutch-Bangla Bank Limited
Shantinagar Branch

এই ব্রাঞ্চটা আমার অফিসের কাছেই। আর এই ব্রাঞ্চেই আমারও একাউন্ট আছে।

কার্জন হল/ দোয়েল চত্বর এলাকায় আগামীকাল বিকেল ৫.১৫ থেকে রাত ৯/১০ টা পর্যন্ত আগামী ৪.০১.২০১০ তারিখ পর্যন্ত থাকব। কাজেই এই এলাকা/ বা এর আশেপাশের কেউ সহযোগীতা করতে চাইলে (কেউ যদি টাকা জমা দেয়া ঝামেলাকর/ সময়সাপেক্ষ মনে করেন)। তাহলে আমার কাছে দিলে আমি বহ্নির নাম্বারে টাকাটা জমা দিতে পারব। অথবা বহ্ণির ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে তাকে টাকাটা দিয়ে দিতে পারব। আর আপডেট এই পোষ্টের মাধ্যমেই জানিয়ে দিব। আজকে অনেক রাত হয়ে যাওয়ায় তার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারলাম না। আর আমরা এলাকা ভিত্তিক টাকা সংগ্রহ করতে খুব সহজেই।
আর আমরা সবাই জানি ডাচ-বাংলা অনলাইন ব্যাংকিং। সুতরাং আপনি ডাচ-বাংলা ব্যাংকের যেকোন ব্রাঞ্চ থেকে টাকা জমা দিতে পারেন খুব সহজেই। আসুন আমরা সবাই মিলে সামর্থ্য অনুযায়ী সাহায্য করি আর আমাদের বোন বহ্নিকে সুস্থ করে তুলি।

আমার নাম্বার: ০১৭১৬৭১১৭৫৪/০১১৯০৯৬৯৩০৮


৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনার উদ্যোগের জন্য। আমি নিজে অসুস্থতার কারনে ছুটাছুটি করতে পারছি না। অন্য এলাকার ব্লগাররা যদি এগিয়ে আসে তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়

৪৯. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৯
সায়েম মুন বলেছেন: ব্লগে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে সাইন্স ফ্যাকাল্টির/ কার্জন হল এলাকার ছাত্র ভাইরা থাকলে আওয়াজ দিয়েন।
৫০. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:০০
জাকিরুল হক তালুকদার বলেছেন: @সুমন: সুমন শব্দের অর্থ কী? সুন্দর মন? তাই যদি হয় তবে সুন্দর মনের পরিচয় দিলেই খুশি হবো। ভদ্র এবং জ্ঞানী লোককে ইশারা দিলেই বুঝে আর কুকুরকে লাঠি হাতে ধাবড়ানি দিতে হয়! ধাবড়ানি খাবার ইচ্ছে পরিহার করুন। আপনার মতো মনমানসিকতার মানুষকে বুয়েট থেকে বের করে দেয়া উচিত।


@বহ্ণি, তোমার জন্য এ ভাই হয়তো কিছু করতে পারবেনা কিন্তু স্মৃষ্টিকর্তার কাছে দোয়া করতে পারবে। সুস্থ্য হয়ে ফিরে আসো আমাদের মাঝে।
৫১. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৮
শিমুল বলেছেন: এইসব গ্লানি নিয়ে, আমি হারিয়ে গেছি
অনেক অনেকদিন আগে।
৫২. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৯
জাকিরুল হক তালুকদার বলেছেন: আমি ডাচবাংলা নবাবপুর ব্রাঞ্চে আছি। গুলিস্থানের পাশেই। কোনধরনের সহযোগিতা লাগলে আওয়াজ দিয়েন। আমার সেল নাম্বার ০১৭১১৯৮৪৬৯৬
৫৩. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১১
ফারহান দাউদ বলেছেন: দেখছি কি করা যায়।

সুমন, বুয়েটে একবার চেহারাটা দেখাও তো, দেইখা রাখি চাঁদমুখটা, এত বড় কুলাঙ্গারটা ক্যামনে এইখানে ঢুকলো দেখতে চাই।
৫৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৩
অজানা এক পথিক বলেছেন: যারা সাহায্য করতে আগ্রহী তারা দয়া করে তাড়াতাড়ি করুন কারণ সময় খুব কম। ওকে সাম্নের সপ্তাহেই ইন্ডিয়া নিয়ে যেতে হবে
৫৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৭
তানিয়া মুন বলেছেন: Click This Link


ফেইসবুকে য়ারা আছেন, তাদের জন্য.....http://www.facebook.com/photo.php?pid=633627&id=1456884418&subject=27776208108#/group.php?gid=27776208108
৫৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫৮
নুর মোহাম বলেছেন: বহ্নি'র সুস্থতা কামনা করছি।আল্লাহ যেন ওকে দ্রুত সুস্থ করে তুলে সেই প্রার্থনা করছি।

সুমন এর মাথায় গোবর ছাড়া মনে হয় কিছুই নেই। ওর শরীরে মনে হয় ইংরেজ দের রক্ত প্রবাহিত হচ্ছে কারন আমারা বাঙ্গালি,
আর বাঙ্গালিদের আবেগ,অনুভুতি সম্পর্কে ওর কোন ধারনা নেই যদি থাকত তাহলে এরকম মন্তব্য করতে সাহস পেতনা। যার মধ্যে মানবিক গুনাবলী নেই আমার মনে হয় তাকে সামু থেকে বহিস্কার করা উচিৎ? সবাই কি আমার সাথে একমত?
৫৮. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:৫৪
বিডি আইডল বলেছেন: স্টিকি পোষ্টে সুমন ছাগলের এইসব কমেন্ট থাকে কি করে?
৫৯. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:২১
সংবাদশিরোনাম বলেছেন: হে আল্লাহ , বহ্নি যদি কোন পাপ করে থাকে তবে তাকে ক্ষমা করে দাও, তাকে পাপ থেকে মুক্তির উপায় দেখিয়ে দাও, তবু ওকে এভাবে কষ্ট দিও না।
৬০. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৩৯
সংবাদশিরোনাম বলেছেন: দ্বীন মুহাম্মদ সুমন, নিজের পশুবৃত্তিকে দয়া করে নিজের মধ্যে লুকিয়ে রাখেন অথবা তা সমাজের অন্যান্য পশুদের সামনে প্রকাশ করুন, মানুষের সামনে নয়। এই সমাজ মানব সমাজ নামে এখনও মর্যাদাপূর্ণ। আপনার মত দুর্গন্ধময় আবর্জনা ক্রমেই সমাজকে ক্ষতি করে চলেছে। BUET আপনার মত নোংরা একটি কীটকে কিছুই শেখাতে পারে নি, হয়তো পারবে ও না। ছিঃ ছিঃ ছিঃ । শত ধিক্কার আপনাকে, একটা ভাল উপদেশ দেই, "মানুষ হতে চেষ্টা করুন"।
৬১. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২০
িকম্ভূত িকমাকার বলেছেন: আল্লাহ্‌র কাছে দোয়া করি, মেয়েটি সুস্থ হয়ে উঠুক।

দ্বীন মুহাম্মদ@ আপনি অসুস্থ কিন্তু আপনার থেকে বোনটির অবস্থা কিন্তু আরও খারাপ। কানের অসুস্থতা আপনার মনকেও অসুস্থ করে তুলেছে হয়তো। অসুস্থ মন কিন্তু আপনাকে জীবন যুদ্ধে হারিয়ে দিবে।
৬২. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৯
সায়েমুজজ্জামান বলেছেন: মাসুদ চৌধুরী বলেছেন: স্টিকি করার জন্য ধন্যবাদ কর্তৃপক্ষকে
৬৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৪
তানিয়া মুন বলেছেন: ফেইসবুক ইউজারদের জন্য..... Click This Link


আরেকটি ব্লগ... Click This Link
৬৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০০
কালের শপথ বলেছেন: বহ্নি'র সুস্থতা কামনা করছি।আল্লাহ যেন ওকে দ্রুত সুস্থ করে তুলে সেই প্রার্থনা করছি।
৬৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০০
কালের শপথ বলেছেন: বহ্নি'র সুস্থতা কামনা করছি।আল্লাহ যেন ওকে দ্রুত সুস্থ করে তুলে সেই প্রার্থনা করছি।
৬৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০১
বডটজসৃ বলেছেন: আরোগ্য কামনা করছি
৬৮. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪২
জুয়েল ফুজি বলেছেন: বহ্নি আপুর দ্রুত সুস্থতা কামনা করছি। আপুর জন্য দোয়া রইল।
৬৯. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২২
আইরিন সুলতানা বলেছেন:
সায়ম মুন'কে ধন্যবাদ ঊদ্যোগী হওয়ার জন্য। যারা উনার সাথে যোগাযোগ করতে চান, তারা আওয়াজ দিন।


>>> আর দ্বীন মুহাম্মদ সুমন কে আমরা আপাতত আউট অফ ডিসকাশন রাখি, একে যা বলা হইসে তাই অনেক, জ্ঞান-বুদ্ধি থাকলে অন্তত দুঃখ প্রকাশ করত ।
৭০. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৮
কিবর বলেছেন: বর্তমানে টাকার কি আবস্থা।
৭১. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৩
আত্মায়না বলেছেন: অবশ্যই হেল্প করব।নববষের্ প্রত্যয়।

@সুমন আল্‌লাহ আপনাকে য়েন এমন কোন অসুখ না দেয়।কারন আপনাকে তিনি বধির করেছেন।

৭২. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৬
অপ্রয়োজন বলেছেন: আশা করি বহ্নি দ্রুতই সুস্থ হয়ে উঠবে।

@সুমন: আপনার শুধু শারীরিকই নয়, মানসিক সমস্যাও আছে।ওটার জন্য বুয়েটের পাশে ঢাকা মেডিকেলেই চিকিৎসা পাবেন।
৭৩. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১২:০৫
এম এস সোহেল বলেছেন: কামনা নয় শু্‌ধু, ভালো হওয়া চাই, খুভ দ্রুত,
৭৪. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১২:১৮
নেতাজী বলেছেন: দীন(হীন) মুহাম্মদের মত লোকজন ব্লগে আসে ফাজলামি করতে । তার কথায় কেউ কিছু মনে করবেন না ! সে মানসিক ভাবে অসুস্থ হতে পারে ......

বহ্নির জন্য শুভকামনা, যেন সে আবার সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে......
৭৫. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১২:১৮
রাজসোহান বলেছেন: দোয়া রইলো আপুর জন্য
৭৬. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:১৯
স্তব্ধতা' বলেছেন: @দ্বীন মুহাম্মদ সুমন: আপনার অসুস্থতার জন্য ঠিক ততটাই দুঃখ প্রকাশ করছি যতটা ক্ষোভ প্রকাশ করছি আপনার মানসিকতার জন্য।মানুষের পাশে মানুষ হয়ে দাড়ানোর আহবানকে কেনো ভিক্ষাবৃত্তির সাথে তুলনা করছেন বুঝলামনা।বুয়েটের মাথায় এভাবে ঘোল না ঢাললেও পারতেন।

@ বহ্নি: আপনি সুস্থ হয়ে উঠুন দ্রুত, এই কামনাই রইলো।আমরা সবাই আপনার পাশে আছি।নববর্ষের শুভেচ্ছা রইলো।
৭৭. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:২৪
স্তব্ধতা' বলেছেন: @লেখক-অজানা এক পথিক: আপনারও সুস্থতা কামনা করছি ভাই। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ

৭৮. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:২৮
নার্ডী বয় বলেছেন: দ্রুত সুস্থ হয়ে উঠুক বহ্নি এই কামনাই করি।
৭৯. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১০
সায়েম মুন বলেছেন: রাত ১০টা পর্যন্ত কার্জন হলে ছিলাম, কারও কোন আওয়াজ পাইলাম না!। যাই হোক আপনারা যেভাবেই পারেন সেভাবেই সহযোগীতার হাত বাড়িয়ে দিন বহ্নি বোনটির জন্য!
০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১১:২১

লেখক বলেছেন: আজকের আড্ডায় যদি কিছু করা যায় তার চেষ্টা করবেন আশা করি

৮০. ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩৭
আইরিন সুলতানা বলেছেন: সায়ম মুন বলেছেন: রাত ১০টা পর্যন্ত কার্জন হলে ছিলাম, কারও কোন আওয়াজ পাইলাম না!। যাই হোক আপনারা যেভাবেই পারেন সেভাবেই সহযোগীতার হাত বাড়িয়ে দিন বহ্নি বোনটির জন্য!

--------------

হুমম!

আশা করছি, মন্তব্যের বাইরেও সবাই যার যার সুবিধামত, সামান্য করে হলেও কিছু সহযোগীতা করবেন।

সবার দৃষ্টি আকর্ষণ করছি।
৮১. ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫১
মাছুম পলাশ বলেছেন: বহ্নি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এই কামনায় করি। আর ফেইসবুকে শেয়ার করলাম। পোস্টে +
৮২. ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১১:২০
অজানা এক পথিক বলেছেন: টাকার পরিমানটা কিন্তু আমাদের সবার সাধ্যের মধ্যেই। সবাই এগিয়ে আসলে এটা কোন বড় এ্যমাউন্ট নয়। বাংলাদেশে ১৫ কোটি মানুষ। এর মধ্যে সবার হয়ত সাহায্য করার সামর্থ্য নেই। কিন্তু যারা ঢাকায় থাকেন তারা সবাই যদি ১ টাকা করেও দেন তাহলে প্রয়োজনের চেয়ে অনেক বেশি টাকা উঠানো সম্ভব। আশা করি সবাই সবার সাধ্যমত চেষ্টা করবেন
৮৩. ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৯
দুরন্ত মানুষ বলেছেন: আমরা দোয়া করি সে তারাতারি সুস্থ্ হয়ে উঠুক।
৮৪. ০১ লা জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৭
হামানিদস্তা বলেছেন: সরি,

আমার কাছে ব্যাপারটা ফ্রড মনে হচ্ছে !!!!
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৯:১৪

লেখক বলেছেন: আপনার ঠিক কেন এটা মনে হল জানি না। তবে এটা মোটেও ফ্রড না।

আর না জেনে কিছু বলাটা মনে হয় ঠিক না। ফ্রড বলার পিছনে কি কোন যৌক্তিক কারণ অথবা প্রমাণ আছে?

৮৫. ০১ লা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৩
শূদ্র বলেছেন: আমার মনে হয় আমি মেয়েটাকে চিনি।
আমি যখন সাপ্তাহিকে কাজ করতাম বহ্নির বিষয়টি নিয়ে ড.আব্দুর নুর তুষার সাহায্যের আবদেন জানিয়ে একটি লেখা সাপ্তাহিকে প্রকাশ করেছিলো।
অনেকদিন পরে গত পরশু সাপ্তাহিকে গেলে আমার সঙ্গে দেখা হয় বৈশাখি টেলিভিশনের প্রগাম হেড আহসান কবির ভাইয়ের। কবির ভাই গোলাম মোর্তুজাকে (সাপ্তাহিকের সম্পাদাক) অনুরোধ করছিলেন, বহ্নির র্ব্যপারে চ্যানেল আই-এর ফরিদুর রেজা সাগর ভাইকে বলা যায় কিনা। সাপ্তাহিক হলো চ্যানেল আই এর অর্থে পরিচালিত একটি প্রত্রিকা। মোর্তুজা ভাইকে দেখলাম, রাজি হলেন সাগর ভাইকে বলার জন্য।
আমি বুঝতে পারছিনা এই বহ্নি সেই বহ্নি কিনা। আমি উপরের বহ্নির যতোগুলো রোগ দেখলাম তাতে মনে হচ্ছে এই বহ্নি ভুয়া নয়। আমাদের যতোটুকু সামথ্য আছে ততোটুকু নিয়ে কারো জীবনের পাশে দাড়ানো উচিত।
৮৬. ০১ লা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৯
অািলফ বলেছেন: হে অিগ্ন কন্যা তুিম িফরে অাসবে অামাদের মােঝ । িবশ্সাস অার অার ভালবাসায় িসক্ত বহ্নি তুিম িফরে অাসো ।
৮৭. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৯:০৩
ক্লান্ত ঈগল বলেছেন: সবার পোস্ট পড়া হয় নি...........কিন্তু সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে ওর বন্ধুদের উচিত অন্যান্য ভার্সিটি গুলাতে যোগাযোগ করা এবং সেখানে যারা বেশ কর্মঠ তাদের মাধ্যমে সে সব জায়গায় প্রচার চালান
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৯:১৫

লেখক বলেছেন: ওর বন্ধুরাও চেষ্টা করছে ফান্ড কালেক্ট করার জন্য। যে যেভাবে পারছে করছে।

৮৮. ০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২০
মোহাম্মদ শওকত বলেছেন: ষ্টিকি করার জন্য ধন্যবাদ
৮৯. ০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৩
এস. আরিফিন বলেছেন: বহ্নি সুস্থ হয়ে উঠুক, এই কামনা করছি ।

 

মোট সময় লেগেছে ১.০৯৭৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
Life is what happens to you while you are making other plans
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই