somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেয়ার ব্যাবসায় জুয়া থেকে দূরে থাকুন। যারা শেয়ার ব্যবসায় নবীন তাদের জন্য উপদেশঃ

২৭ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সম্মানিত ব্লগার গন, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভাল আছেন।আপনারা অনেকেই শেয়ারে সম্পর্কে জানতে চেয়ে ব্লগে লিখেছেন, আবার অনেকেই শেয়ার বাজার সম্পর্কে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন।অনেকে ভালো কিছু পরামর্শ দিয়াছেন।বিভিন্ন জনের বিভিন্ন পরামর্শ এই ব্লগকে করেছে সমৃদ্ধ ।আমিও চাকরির পাশাপাশি শেয়ার ব্যাবসা করে থাকি।আমার কিছু উপদেশ আপনাদের জ্ঞাতার্থে প্রকাশ করছি।যদি আমার লিখা কিছু মাত্র আপনাদের উপকার করে থাকে তাহলে আমার লিখা সার্থক হবে।
১) শেয়ার ব্যাবসায় যারা নবীন তাদের উচিত হবে ভালো ভাবে বুঝে বিনিয়োগ করা। কারন না বুঝে অতিমুল্যায়িত শেয়ার কিনে নিলে আপনিই ক্ষতিগ্রস্থ হবেন।

২) কিনার আগে দেখেনিন ওই কম্পানির সুনাম,ওই শেয়ারের আর্নিং রেশিও এবং মৌলিক ভিত্তি।শেয়ারের গুনগত মান আপনার পুজির নিরাপত্তা দিবে।

৩) এই ধরনের শেয়ারের দাম কমেগেলেও আপনি ক্ষতি গ্রস্থ হবেন না কারন ওই শেয়ারের গুনগত বৈশিস্ট্য তাকে আবারো আগের দামে ফিরিয়ে নিয়ে যাবে।যেমন ধরেন আপনি একটি কম্পানির শেয়ার কিনলেন প্রতিটি ২৫০ টাকা করে, ১০০ টি। তাহলে আপনার ক্রয় মুল্য দারালো ২৫০*১০০=২৫০০০ টাকা। কিন্তু ওই কম্পানির শেয়ারের দাম কমে হলো ২০০ টাকা। তখন আপনি আবারো ১০০ শেয়ার কিনে নিন।ক্রয় মুল্য দাড়ালো ২০০*১০০=২০০০০। এবং এটি আবারো কমে ১৫০ টাকায় দাড়ালো আপনি আবারো ১০০ শেয়ার কিনে নিন আপনার ক্রয় মুল্য দাড়ালো ১৫০*১০০=১৫০০০ টাকা। লক্ষ্য করুন, আপনার আভারেজ ক্রয় মুল্য কমে যাচ্ছে।
এখন সহজ হিসেব করেনঃ আপনার টোটাল ৩০০ শেয়ারের ক্রয় মুল্য ২৫০০০+২০০০০+১৫০০০=৬০০০০ টাকা।
এই শেয়ার গুলোর গুনগত মান তাকে অবশ্যই তাকে আগের দামে নিয়ে যাবে। তার মানে ঐ শেয়ার ২৫০ টাকায় বা তার চাইতেও বেশী দামে বিক্রয় হবেই।
এখন এই ৩০০ শেয়ার আপনি ২৫০ টাকা করে বিক্রয় করুন।
৩০০*২৫০=৭৫০০০ টাকা। আপনার লাভ(৭৫০০০-৬০০০০)=১৫০০০ টাকা।
৩) বাজারে অনেক ভালো ও গুনগত বৈশিস্ট্যের শেয়ার রয়েছে তাদের দামও কম রয়েছে।যেমনঃ southeastbank,onebank,abbank,bracbank,bsrm,bextex,icbemf. ইত্যাদি।



8) কখনোই জুয়ার ফাদে পা দিবেন না।তাহলে আপনার পুজি নিমিষেই হাওয়া হয়ে যেতে পারে এবং আপনি ভীষন ক্ষতিগ্রস্থ হবেন।যেমনঃ আপনি জানতে পারলেন এক্স শেয়ারটির দাম বাড়বে, আপনি ঝোকের বশে ওইটা কিনে নিলেন সর্বোচ্চ দামে। তারপরেই ওইটার দাম ফল করল। আপনিই হবেন ক্ষতিগ্রস্থ। এই ক্ষেত্রে আমার উপদেশ হলো, যতটুকু সম্ভব ক্ষতি কাটিয়ে ওই শেয়ার থেকে বের হয়ে আসা।আর যদি ভালো শেয়ার হয়ে থাকে এবং বাজার সংশোধনের কারনে প্রাইস ফল করে, তাহলে আপনি আমার ৩ নং পয়েন্ট অনুসরন করুন।

৫) কনো শেয়ার কেনার আগে ওই শেয়ারের বিগত ১ মাস আরও নিরাপত্তার জন্য এক বছরের প্রাইস দেখে নিন।শেয়ার গুলোর প্রাইস গ্রাফ ঢাকা স্টক এক্সচেজ্ঞ ওয়েব সাইটে পাবেন। যদি দেখেন শেয়ারটির দাম সর্বোচ্চ দামে রয়েছে তাহলে ওই শেয়ারটি কেনা থেকে বিরত থাকুন।

৬) জেড ক্যাটাগরির শেয়ার নিয়ে জুয়া চলে বেশী, এই গুলা ভিত্তিহীন শেয়ার।এই শেয়ার গুলো এড়িয়ে চলুন।জুয়াডিরা এই শেয়ার গুলোর দাম বাড়াতে বাড়াতে আকাশ ছোয়া পর্যায়ে নিয়ে যায়। এরপর তারা শেয়ার বিক্রয় করে কেটে পড়ে।

৭)একটি শেয়ার নিয়ে ব্যাবসা করবেন না।তাহলে আপনাকে লং টাইম বসে থাকতে হবে। বিভিন্ন শেয়ার কিনুন, নিয়মিত কেনা বেচাই আপনাকে লাভোবান করবে।

৮)ক্রয়-বিক্রয়ে একাধিক বিও একাঊন্ট ইউজ করুন। কারন একাউন্ট লিমিট এক্সিট হলে আপনি অন্য একাউন্ট দিয়ে ক্রয় করতে পারবেন।
৯) জুয়াড়িরা শুধুই গুজব ছড়ায় এবং অনাকাংক্ষিত ভাবে শেয়ারের দাম বাড়াতে থাকে। একটি বা একাধিক সংঘবদ্ধ গ্রুপ ক্রমাগত একটি শেয়ার ক্রয় করতে করতে দাম বাড়ায়। আপনি যখন ওই শেয়ারটি কিনবেন আপনিও শেয়ারটির দাম বাড়াতে সহায়তা করছেন।আপনার গানিতিক লজিক সময় মত আপনাকে নিরাপদে বেরিয়ে যেতে বলবে।
১০) মনে রাখবেন জুয়াড়িদের ক্রয় ক্ষমতা অনেক বেশী।কিন্তু অসীম নয়।বাজারের মোট মুলধন প্রায় ২লাখ কোটি টাকার মতন।তাই তারা বাজারকে অতোটা অস্থিতিশীল করতে পারবে না, যদি সাধারন বিনিয়োগকারীরা সতর্ক থাকে।
১১) সর্ব শেষ বলব কিনার আগে ব্রোকার হাউজে বসে ওই দিনের মার্কেট পর্যবেক্ষন করুন। তার পর আপনার শেয়ার বিক্রয় বা ক্রয় করুন।
*** শেয়ার সম্পর্কে একটি প্রচলিত গল্প বলি হয়ত অনেকেই জানেন, এক শহরে বানরের প্রচুর উপদ্রব ছিল। শহরবাসী বানরের অত্যাচারে অতিস্ট ছিল। হঠাত হ্যামিলনের বাশিওয়ালার মতন এক ব্যাবসায়ীর আবির্ভাব হলো। সে বল্ল আমি বানর ক্রয় করবো প্রতি বানর ১০ টাকা করে। শহরবাসী হুমরী খেয়ে পড়ল বানর ধরার জন্য। শত শত বানর ব্যাবসায়ীর খাচায় বন্দি হলো।
ব্যাবসায়ী আবার ঘোষনা দিলেন, আরো বানর কিনবেন প্রতিটি ২০ টাকা করে। করে। শহরবাসী হুমরী খেয়ে পড়ল বানর ধরার জন্য। বানর প্রায় শেষ হয়ে আসলো। সবাই টাকা নিয়ে খুশি মনে ঘরে ফিরে গেল। ব্যাবসায়ী আবার ঘোষনা দিলেন, আরো বানর কিনবেন প্রতিটি ৩০ টাকা করে।শহরবাসী আবারো হুমরী খেয়ে পড়ল বানর ধরার জন্য। বানর একদম শেষ হয়ে গেলো। সবাই টাকা নিয়ে খুশি মনে ঘরে ফিরে গেল। ব্যাবসায়ী আবার ঘোষনা দিলেন, আরো বানর কিনবেন প্রতিটি ৫০ টাকা করে। কিন্তু শহর বাসী আর কোনো বানর খুজে পেলো না। সবাই আক্ষেপ করতে লাগ্লো যদি আরো বানর থাকতো!!! ব্যাবসায়ী পাশের শহরে চলে গেলেন এবং বলে গেলেন কেউ বানর ধরে দিতে পারলেই আমি ৫০ টাকা মুল্যে ক্রয় করবো, এবং আমার ম্যানেজারকে এখানে রেখে গেলাম। শহরবাসী বানর খুজে খুজে হয়রান হয়ে গেলো। ম্যানেজার বললেন আমি ৪০ টাকা দামে আমার হাতে খাচায় থাকা সব বানর বিক্রয় করতে পারি। আমার বস আসলে আপ্নারা ৫০ টাকায় বিক্রয় করতে পারবেন। শহরবাসী হুমরী খেয়ে পরলো তাদের বিক্রয় করা বানর গুলো কিনার জন্য। সব বানর বিক্রয় করা হয়ে গেলে ম্যানেজার গায়েব হয়ে গেলো। আর ঐ ব্যাবসায়ীর ও দেখা পাওয়া গেলো না। শহর বাসী হায় হায় করতে লাগ্লো।
*** প্রিয় ব্লগার গন আপনার অবস্থা যেন উপরের নির্বোধ শহরবাসীর মতন না হয়। আপনার টাকা,পুজি সব নিরাপদে থাকুক। আপনাদের উন্নতি কামনা করি। আল্লাহ হাফেজ।









১৮টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×