fb.com/saif.samir
fb.com/moviecriticblog
fb.com/SaifSamirDotCom
twitter.com/MovieCriticBlog
![]() | আর এস এস ফিড |
পোস্ট আর্কাইভ
- জুন,২০১৩(২)
- মে,২০১৩(২)
- এপ্রিল,২০১৩(৬)
- মার্চ,২০১৩(৮)
- ফেব্রুয়ারী,২০১৩(১৭)
- জানুয়ারী,২০১৩(৯)
- ডিসেম্বর,২০১২(১৩)
- নভেম্বর,২০১২(৪)
- অক্টোবর,২০১২(৭)
- সেপ্টেম্বর,২০১২(৯)
- আগস্ট,২০১২(৭)
- জুলাই,২০১২(৮)
- জুন,২০১২(২)
- মে,২০১২(১)
- ফেব্রুয়ারী,২০১২(১)
- জানুয়ারী,২০১২(৫)
- ডিসেম্বর,২০১১(১)
- সেপ্টেম্বর,২০১১(১)
- জুলাই,২০১১(১)
- জুন,২০১১(১)
- এপ্রিল,২০১১(২)
- মার্চ,২০১১(১)
- ফেব্রুয়ারী,২০১১(১)
- জানুয়ারী,২০১১(২)
- ডিসেম্বর,২০১০(৭)
- নভেম্বর,২০১০(২)
- অক্টোবর,২০১০(২)
- সেপ্টেম্বর,২০১০(২)
- আগস্ট,২০১০(৬)
- জুলাই,২০১০(৩)
- জুন,২০১০(১২)
- মে,২০১০(২৮)
- এপ্রিল,২০১০(২৩)
- মার্চ,২০১০(১০)
- ফেব্রুয়ারী,২০১০(১৩)
- জানুয়ারী,২০১০(১৪)
- ডিসেম্বর,২০০৯(৩)
- নভেম্বর,২০০৯(১)
- অক্টোবর,২০০৯(৪)
- সেপ্টেম্বর,২০০৯(১)
- আগস্ট,২০০৯(৬)
- জুলাই,২০০৯(১)
- জুন,২০০৯(৯)
- মে,২০০৯(৪)
- এপ্রিল,২০০৯(১২)
- মার্চ,২০০৯(১)
- ফেব্রুয়ারী,২০০৯(১)
- জানুয়ারী,২০০৯(২)
- ডিসেম্বর,২০০৮(১)
- নভেম্বর,২০০৮(১০)
- অক্টোবর,২০০৮(২)
- সেপ্টেম্বর,২০০৮(৪)
- আগস্ট,২০০৮(৭)
- জুলাই,২০০৮(১২)
- জুন,২০০৮(১৮)
- মে,২০০৮(৫)
- এপ্রিল,২০০৮(২৯)
- মার্চ,২০০৮(৪)
- ফেব্রুয়ারী,২০০৮(৪)
- জানুয়ারী,২০০৮(৩)
- ডিসেম্বর,২০০৭(৩)
- নভেম্বর,২০০৭(৬)
- অক্টোবর,২০০৭(৫)
- সেপ্টেম্বর,২০০৭(১২)
- আগস্ট,২০০৭(১৭)
- জুলাই,২০০৭(১৮)
- জুন,২০০৭(১৩)
- মে,২০০৭(৩)
- এপ্রিল,২০০৭(৮)
- মার্চ,২০০৭(৩)
আমার লিঙ্কস
আমার প্রিয় পোস্ট
- ★ফেসবুক অ্যাডিকশনের লক্ষণ ও উত্তরণের উপায়, ফেসবুকে কি করা উচিত ও কি করা উচিত না★ (ফেসবুক ইউজারদের জন্য অবশ্যপাঠ্য) - সাইফ সামির
- সরকারের পাখা গজিয়েছে মরিবার তরে? - সাইফ সামির
- রমণী সংক্রান্ত: অপরিণামদর্শী, প্রেমের প্রবঞ্চনা, সম্পর্ক পারস্পরিক - সাইফ সামির
- আমার চোখে বঙ্গবন্ধু: চারটি কঠিন প্রশ্নের উত্তর - সাইফ সামির
- ★ পাঁচটি মুভি রিভিউ যা আপনি অন্য কোথাও পাবেন না! ★ - সাইফ সামির
- ব্রেকিং নিউজ: বাংলাদেশ ব্লগারস অ্যাসোসিয়েশনের যাত্রা হলো শুরু! - সাইফ সামির
- মৃত ব্যক্তির অতি বন্দনা থেকে সাবধান!! - সাইফ সামির
- আমার বাংলা ব্লগিংয়ের ৬ বছর বা ৭২ মাস অথবা ২১৯২ দিন পূর্তি... সপ্তম বছরে পদার্পণ! - সাইফ সামির
- এটি কোন নাস্তিক ব্লগারের লাশ নয়... তবে কার লাশ? - সাইফ সামির
- শ্লোগানে, দাবিতে, শপথে দয়া করে কোন রাজাকারি করবেন না! - সাইফ সামির
- এক দফা - সাইফ সামির
- একতরফা - সাইফ সামির
- বাংলা চলচ্চিত্র ধর্ষণের প্রতিবাদে! - সাইফ সামির
- ★ কমেডি কিং জিম ক্যারির সেরা ১০টি মুভি ★ - সাইফ সামির
- ধর্ষকের জবানবন্দি - সাইফ সামির
- ★ক্রিটিক'স কাট★ সেরা মুভি কিভাবে নির্বাচিত হয়? - সাইফ সামির
- ★ক্রিটিক'স কাট★ ভালো মুভি, মন্দ মুভি চেনার সহজ উপায় - সাইফ সামির
- ☀ মানসিক অসুস্থতা ও আত্মহত্যা থেকে বাঁচার সহজ উপায় ☀ - সাইফ সামির
- ইমন জুবায়ের: এমন শ্রদ্ধা আদায় করতে পারে কয়জন? - সাইফ সামির
- ☀ ফিরে দেখা ২০১২: ৫৭টি পোস্টের সংকলন ☀ - সাইফ সামির
মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

★মুভি রিভিউ★ জনপ্রিয় হলিউড জুটি Bogart ও Bacal -এর রহস্য থ্রিলার Dark Passage!
১০ ই আগস্ট, ২০১২ রাত ৯:৪৬ |
মুভি ক্রিটিক ব্লগ পোস্ট#১৩৫
নিজের স্ত্রীকে হত্যা করেছে সে। পালিয়েছে জেল থেকে। যুক্ত হয়েছে প্রিয় বন্ধুকে হত্যা করার কালিমা। মাথার দাম ঘোষণা করা হয়েছে তার। পিছু লেগেছে পুলিশ ও বাউন্টি হান্টার। এমন বিপদে তাকে সাহায্য করছে ধনাঢ্য এক রহস্যময় সুন্দরী। কিন্তু কেন? পলাতক আসামী কি আসলেই খুনী? প্লাস্টিক সার্জারি করে কি পার পাবে সে?
সেবা প্রকাশনীর কোন থ্রিলার গ্রন্থের শেষ প্রচ্ছদের অংশ নয় উপরের পরিচ্ছদটি। ১৯৪৭ সালের মুভি ডার্ক প্যাসেজের প্লটটি এভাবেই ধরা দিল কলমে। উত্থাপিত প্রশ্নগুলোর উত্তর জানতে হলে দেখতে হবে মুভিটি।
হলিউডের জনপ্রিয় অভিনেতা হামফ্রে বোগার্ট (Humphrey Bogart) ও অভিনেত্রী লরেন ব্যাকল (Lauren Bacall) জুটির অসাধারণ মুভি চতুষ্টয়ের তৃতীয়টি হলো ডার্ক প্যাসেজ। এটি ফিল্ম নয়ার (Film Noir) ঘরানার রোমান্টিক রহস্য থ্রিলার। সৃষ্টিশীল ফার্স্ট পারসন ক্যামেরা-শৈলী এই ক্লাসিক মুভিটির প্রধানতম বৈশিষ্ট্য। বলা যায় এই প্রথম বৃহৎ পরিসরে হলিউডের কোন মুভিতে ফার্স্ট পারসন ক্যামেরা অ্যাঙ্গেলের সফল ব্যবহার হলো। চিত্রনাট্যকার/পরিচালক ডেলমার ডেভস (Delmer Daves) তার এই স্টাইলিস্ট মুভিটিতে তৎকালীন গতানুগতিক স্টুডিও ধারার বাইরে এসে আউটডোর লোকেশনে (সান ফ্রান্সিসকো) মনোযোগী হয়েছেন। বাস্তব জীবনেও যুগল বোগার্ট-ব্যাকল নিজস্ব চমৎকার পারফরম্যান্সের সঙ্গে যৌথ কেমিস্ট্রির সমন্বয় ঘটিয়েছেন মুভিটিতে। বিশেষত সুন্দরী আইরিনের চরিত্রটিতে ব্যাকল ছিলেন রীতিমতো মোহময়ী।
পৌনে দুই ঘণ্টা ব্যাপ্তির মুভির প্রথম ঘণ্টায় ছিল ফার্স্ট পারসন ক্যামেরার আধিপত্য ও থার্ড পারসন ক্যামেরার সফল সংমিশ্রণ। অর্থাৎ মুভির সিংহ ভাগই আমরা দেখেছি পলাতক আসামী ভিনসেন্ট প্যারির (বোগার্ট) চোখে। প্লাস্টিক সার্জারির ব্যান্ডেজ খোলার পরই আমরা প্রথম মুভির প্রধান চরিত্রটির চেহারা দেখতে পায়। যদিও আমরা কখনোই প্যারির আসল চেহারাটি দেখি না। পরিবর্তিত চেহারার প্যারিকে দেখাতেই বদলে যায় মুভির পয়েন্ট অফ ভিউ।
প্রশ্ন জাগে মনে, কেন ডিরেক্টর ডেলমার ডেভস (Broken Arrow, 3:10 to Yuma, Cowboy) চরিত্রের চোখে কাহিনীটিকে এগিয়ে নিয়েছিলেন? শুধুই কি স্টাইলের দোহাই? মনে হয় না। আচ্ছা, আমরা কখনও কি একজন অভিযুক্ত আসামীকে তার দৃষ্টিকোণ থেকে দেখি? কিংবা তার অবস্থান থেকে দেখি চারপাশটা? তার একান্ত বক্তব্য কি শুনি কখনও? আসলে আমরা তখন 'নিরপেক্ষ' থাকতেই পছন্দ করি। হয়তো তাই এই অভিযুক্ত অপরাধীর চোখ মুভির সঞ্চালক। সাহায্য-কারিণী আইরিন সমব্যথী। কিন্তু দুঃখের বিষয় এই থিমটা প্রত্যাশা অনুসারে সংলাপ ও চিত্রনাট্যে গভীর হয়নি । সম্ভবত সম্পূর্ণ মুভিটির গতি সমান্তরাল রাখার জন্যই এই ফাঁকিবাজি।
প্রধান চরিত্র দুটির পাশাপাশি পার্শ্ব চরিত্রগুলোও দারুণ দেখিয়েছে অভিনয়। বিশেষত Madge Rapf যে প্যারিকে একসময় পছন্দ করতো কিন্তু এখন তার মৃত্যু কামনা করে সেই চরিত্রটিতে Agnes Moorehead (Citizen Kane, The Magnificent Ambersons, The Big Street)-এর শক্তিশালী অভিনয় ছিল নজর কাড়া। তবে দুঃখের বিষয় চরিত্রটি খুব বেশি বেড়ে উঠতে পারেনি, পর্দায় তার সময়সীমা ছিল কম। অন্যদিকে প্লাস্টিক সার্জনের ছোট্ট চরিত্রটিতে Houseley Stevenson-এর ডার্ক অভিনয় ছিল এক কথায় দুর্দান্ত।
চিত্তাকর্ষক প্লট, চমৎকার অভিনয়, অনন্য ক্যামেরা-শৈলী, পরিচ্ছন্ন নির্দেশনা - সব মিলিয়ে Bogart ও Bacal জুটির Dark Passage (১৯৪৭) আপনার দর্শনপ্রার্থী হওয়ার দাবি রাখে। বিশেষত যারা অন্ধকারাচ্ছন্ন ক্রাইম মুভি দেখতে পছন্দ করেন এবং যারা ক্যামেরার পেছনে কাজ করেন তাদের জন্য এই মুভিটি দেখা প্রয়োজন। B & B জুটির বাকি তিনটি মুভি হলো: To Have and Have Not (১৯৪৪), The Big Sleep (১৯৪৬) ও Key Largo (১৯৪৮)।
রেটিং: ★★★★½ (৪.৫/৫)
রেটিং ভাষা: প্রায় ক্লাসিক/ডোন্ট মিস
_______
মুভি পোস্ট# ১৩৪: ★মুভি রিভিউ★ The A-Team: মস্তিষ্ক-বিহীন ফরমালিনযুক্ত অ্যাকশন মুভি
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): Dark Passage Movie Review by Saif Samir, ডার্ক প্যাসেজ সাইফ সামির মুভি রিভিউ ;
প্রকাশ করা হয়েছে: মুভি ক্রিটিক ব্লগ বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সেভেরাস স্নেইপ বলেছেন:
দেখি নাই মুভিটা, তবে কাহিনী কৌতুহলী মনে হচ্ছে। আর রিভিউ যখন পড়লাম, দেখতে তো হবেই। বরাবরের মত গুরুগম্ভীর বিশ্লেষণধর্মী রিভিউ। প্লাস।
ভাগ্য দোষে সিরিয়াস টাইপের (ভাব নিচ্ছি না কিন্তু!
অসংখ্য ধন্যবাদ!
আরজুপনি বলেছেন:
উহ! অসাধারণ আপনার বর্ণনা। মুগ্ধ হয়ে গেলাম।
শেয়ার নিয়ে রাখলাম। ছবিটা পেলে দেখার আশা রাখি।
অহর্নিশ ধন্যবাদ সিস্টার!
কাউসার রুশো বলেছেন:
Film Noir ঘরানার ছবিতে বোগার্ট এক অবিসংবাদিত নাম। বোগার্টকে দারুন লাগে। এ ছবিটা দেখিনি কিন্তু দেখবো।
বোগার্টের The Maltese Falcon দেখছেন??
আমার ঘর নতুন নতুন ডিভিডিতে ভর্তি থাকে সবসময়। নতুন-পুরাতন সিনেমার জগাখিচুড়ি! কোনটা ফেলে কোনটা দেখব, কোনটা আবার দেখব এই সব নিয়ে মহা মুশকিলে থাকি!
কিন্তু Film Noir আমার খুবই প্রিয় একটি মুভি ঘরানা। এই জাতের সেরা মুভিগুলো আগেই খাওয়া শুরু করেছি, শিগগির সব খেয়ে ফেলবো, একটাও বাকি রাখবো না ইনশাল্লাহ!
রাহি বলেছেন:
রিভিউ সুন্দর হইছে। কিন্তু দেখব না।
হিঃ হিঃ দেখা না দেখা তো সম্পূর্ণ আপনার ব্যাপার!
আমার কাজ আমি করেছি, এবার আপনারটা আপনি করবেন!
মন্তব্যের জন্য ধন্যবাদ!
বলা যায় এই প্রথম বৃহৎ পরিসরে হলিউডের কোন মুভিতে ফার্স্ট পারসন ক্যামেরা অ্যাঙ্গেলের সফল ব্যবহার হলো।
প্রত্যাবর্তনের জন্য ধন্যবাদ।
রিভিউ ভালো লেগেছে জেনে আনন্দিত। ধন্যবাদ।
আরজুপনি বলেছেন:
একটা কথা বলে যাওয়ার প্রয়োজন বোধ করছি...
ব্লগে আমি একেবারেই সাধারণ একজন ব্লগার আর বাস্তব জীবনে একজন সাধারণ মানুষ
আমি মোটেও নারীবাদী নই। শুধু বৈষম্যগুলোই সহ্য করতে পারি না। তবে সেটা শুধুই যে নারীর ক্ষেত্রে তা কিন্তু নয়...আমার কাজতো জেন্ডার নিয়ে।
আর আমার পিসির কাছে একটা এক্সটার্নাল হার্ডডিস্ক সবসময়েই থাকে...যেটাতে শুধুই ম্যুভি থাকে
সময়সুযোগ পেলে বসে যাই ম্যুভি দেখতে
মনে হচ্ছে আপনার আগের সবগুলো পোস্টই পড়ে ফেলতে হবে
নারীবাদীদেরকে আমি পছন্দ করি। নিজেও নারী সচেতন কিনা তাই!
মনে হচ্ছে আপনার এক্সটার্নাল হার্ডডিস্কটা গায়েব করে দিতে হবে!
তন্ময় ফেরদৌস বলেছেন:
++++++
সজল_হাসান বলেছেন:
ডার্ক লেখাটা দেখে হঠাৎ মনে হলো ডার্ক নাইট রাইজেস এর রিভিউ হবে ভিতরে ডুকে দেখি ডার্ক পেসেজ
ডার্ক নাইট রাইজেস এখনও দেখি নাই, দেখার পর রিভিউ দেয়ার আশা রাখি। কিন্তু মুভি না দেখেই কোন ফ্যান বয়ের মতো নকল মার্কা তথাকথিত 'রিভিউ' দিয়ে বগলবাজানোর বা হিট হয়ার কোন লোভ নাই।
স্নিগ বলেছেন:
আরে, এই মুভি দেখিনি।ক্লাসিক যুগের মুভিগুলো আমার খুব পছন্দ।অনেকগুলো না পড়া পোস্ট দেখলাম।আপনার লেখার হাত ভালো।আমি নিজে রিভিউ লিখতে পারিনা, কিন্তু রিভিউ সম্পর্কে (কিছুটা হলেও) ধারণা রাখি।
আপনার মুভি বিষয়ক লেখাগুলো যতটা না রিভিউ, তার চেয়ে বেশি মুভির বর্ণনা।রিভিউতে প্রশ্নের চে, সিদ্ধান্ত বেশি থাকে।রিভিউতে মুভির ভালো দিকের পাশাপাশি মন্দ দিকের বর্ণনাও থাকে(ইংরেজীতে যাকে SWOT Analysis বলে)।আপনার কোনো লেখায় এসব খুঁজে পেলাম না
আশা করি, একসময় আপনার কাছ থেকে রিভিউও পাবো, সে পটেনশিয়ালিটি কিন্তু আপনার মাঝে আছে
লেখা ভালো হয়েছে।+++
হাঃ হাঃ হাঃ তোমার দুরভিসন্ধিমূলক মন্তব্যটা পড়ে মজা পাইলাম! তুমি এতো পণ্ডিত হইয়া গ্যালা কবে থেইকা? শোন ভাইডি, আমি ব্লগে নতুন না। এই সব খেলা আমার মুখস্থ। সো আমার সঙ্গে খেলে কোন ফায়দা নাই। অন্য কোথাও খেল!
কালা মনের ধলা মানুষ বলেছেন:
সামির ভাই, রিভিউ দারুন, বরাবরের মতই। কিন্তু ফিল্ম নয়ার ঘরানা, ফার্স্ট পারসন / থার্ড পারসন ক্যামেরা এংগেল - এগুলা বুঝলাম না।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।