দুই লাইনের কথা
০১
তোমাকে ভাবি ; দেখি তোমায়।
মেঘের ঝাকে উড়ে যাও অনেক দূরে . .
০২
সমস্ত মেঘ এক হলে আসে বৃষ্টির নৃত্য;
হাসে বিকেলের চাঁদ সোনালী রোদে।
০৩
দেখি চোখ কাজল মেঘের কালোয়
বৃষ্টির জলে ধরা দাও ঐশ্বরীক তুমি।
০৪
বৃষ্টির জলে টানে না মন কোথাও
চুলের ভেজা গন্ধে আটকে থাকে উন্মাদ প্রেম।
০৫
জলও পর হয়না কচুরী পাতার ,ততক্ষনে;
যতটা সময়ে চলে গেলে তুমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




