somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"সামহোয়্যার ইন ব্লগ" কেন এলাম? কিভাবে এলাম?

০২ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগ সম্পর্কে আমার ধারনা খুব নেই বললেই চলে । কখনো ছিলওনা। ব্লগ বলতে বুঝতাম ব্লগস্পটগুলোকে যেখান থেকে খুব সহজেই বিভিন্ন ফাইল ডাউনলোড করা যায়। খুব বিচ্ছিন্নভাবে শুনেছি বাংলা ব্লগ সম্পর্কে, কিন্তু কখনো আগ্রহ বোধ করিনি।

ব্লগে প্রথম লেখা আমার সেপ্টেম্বর ২০১২ এর এক দিনে।

তখন হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ সিনেমা নির্মাণের পর বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। ফেসবুকে একজন গালি দিচ্ছে তো আরেকজন ব্যঙ্গ ছবি পোস্ট করছে, একজন ইউটিউব ব্যান করতে বলছে তো আরেকজন আমেরিকা কে দোষারোপ করছে। তো আমিও কম কিসে... দিলাম একটা ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করে, ৪/৫ টা কমেন্ট পেলাম, কতগুলো লাইক পেলাম, ব্যস আমার দায়িত্ব শেষ।

এরই মাঝে একদিন একটা পোস্ট দেখলাম, ঠিক মনে নেই তবে পোস্টটা এরকম ছিল,
সামহোয়্যার ইন ব্লগকে নিষিদ্ধ করা হোক
সামহোয়্যার ইন ব্লগ বাংলাভাষায় স্বাধীন মতপ্রকাশের কথা বলে ইসলাম ও মুসলমানদের বিপক্ষ শক্তিকে সহায়তা করছে। উক্ত ব্লগের পরিচালকরা হযরত মুহাম্মদ সাঃ কে নিয়ে ব্যঙ্গ লেখা প্রকাশ করছে। অনেক প্রতিবাদের মুখেও তারা লেখা ও লেখককে ব্যান করছে না। তাই আসুন, আমরা সব মুসলমান সামহোয়্যার ইন ব্লগকে নিন্দা জানাই এবং নিষিদ্ধ করার জোর দাবি জানাই।"


উপরের পোস্টটি ফেসবুকে দেখে ভাবলাম সামহোয়্যার ইন ব্লগকে খারাপ যেহেতু বলছে, একটু গিয়ে দেখিতো আসল ঘটনা কি?

আমি একটা জিনিস বিশ্বাস করি, না জেনে মন্তব্য করা ঠিক নয়, সেটা ভালো হোক কিম্বা মন্দ। তাই দেখতে এলাম। দুঃখের বিষয় যেই পোস্টটি সম্পর্কে পড়েছিলাম তা ততক্ষণে মডারেটর কর্তৃক মুছে ফেলা হয়েছিল। পোস্টে কি লেখা ছিল, কতটুকু খারাপ লেখা ছিল, আসলেই কিছু ছিল কিনা কিছুই জানা হলনা।

মাঝখান থেকে আমি হয়ে গেলাম একজন নতুন ব্লগার............

এখানে এসে খুঁজে পেলাম আমার হাইস্কুল বন্ধু কালা মনের ধলা মানুষকে যিনি একজন প্রতিষ্ঠিত ব্লগার এবং একজন চমৎকার লেখক। ওর "রাগান্বিত গালিবাজ মুসলিম (??)" এবং "“ইন্ডিয়া বাংলাদেশের জন্মদাত্রী মা” এবং আমাদের ধর্মীয় সম্প্রীতির মিথ" এই দুটি লেখা আমাকে প্রতিদিন সামহোয়্যার ইন ব্লগের পোস্টগুলো পরার জন্য অনুপ্রানিত করেছে।

আমার ১৯৯৮-২০০৫ পর্যন্ত লেখা কিছু ছড়া-কবিতা ছিল। ভাবলাম লেখাগুলো ছাপানোর একটা প্ল্যাটফরম পাওয়া গেল। আমি ফিরে পেতে চাইছিলাম আমার সংস্কৃতিমনা সত্ত্বাটিকে...

আমার এক ছোটভাই আমাকে প্রশ্ন করেছিল, "ভাই, আপনি বর্জন করার কথা শুনে বর্জন তো করলেনই না উলটো নিজেই জড়িয়ে গেলেন ?"

ওকে বলেছিলাম, "সামহোয়্যার ইন ব্লগের অধিকাংশ ব্লগার যদি সত্যিকার অর্থে খারাপই হয়, তাহলে তো আমার সেখানে থাকাটা আরও বেশী জরুরী। কেননা, একটা খারাপ লেখা যদি ছাপা হয়, আর আমি সেখানে জড়িত না থাকি তাহলে তো আমি সরাসরি তার প্রতিবাদ করতে পারব না। খারাপ ভাবলেই যে তার কাছ থেকে দূরে থাকতে হবে, তাকে ঘৃণা করতে হবে, কে বলেছে তোমাকে? কাছে গিয়ে দেখনা, সে কি আসলেই খারাপ নাকি এটা অপপ্রচার। যদি খারাপ হয় তবে তাকে শুধরানোর দায়িত্ব কি তোমার নয়? আর ইসলাম ধর্মে নিশ্চই দায়িত্ব এড়িয়ে গিয়ে বড় বড় কথা বলতে বলেনি, তাই না?"

ভাইটি আমার আর কিছুই বলেনি......
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১৯
৮টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: দখলদার আমেরিকার যুদ্ধাপরাধ ও ক্ষয়ক্ষতির হিসাব

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৬

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: দখলদার আমেরিকার যুদ্ধাপরাধ ও ক্ষয়ক্ষতির হিসাব

অন্তর্জাল থেকে।

এ যাবত প্রকাশিত সংবাদ অনুসারে, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। এই অবৈধ যুদ্ধে ইতোমধ্যে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

×