somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধে নিহত কতো?

০২ রা এপ্রিল, ২০০৭ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই বিষয়ে এস্কিমো-র পোস্ট পড়ে একটা ঘটনা মনে পড়লো।

1998 সালে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পৃথিবীর বিভিন্ন দেশে খবরের কাগজে ও পত্রিকায় মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষের নিহত হওয়ার ও দুই লক্ষ নারীর সম্ভ্রমহানির কথা লেখালেখি হয়েছিলো। পাকিস্তানীরা তা পছন্দ করেনি। কারণ, তার আগে দুই দশকের বেশি সময় এই বিষয়টি ততো জোরেশোরে বলা হয়নি। হলেও কারা এসবের হোতা ছিলো তা ঢেকেঢুকে রাখা হয়েছিলো।

পাকিস্তান সরকার ইসলামাবাদে বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে জানায়, এইসব প্রচারণা বন্ধ করতে হবে। কারণ তাদের মতে এই তথ্যগুলি ঐতিহাসিকভাবে অসত্য এবং সংখ্যাগুলি অনেক বাড়িয়ে বলা হয়েছে।

বাংলাদেশের হাই কমিশনার কিউ এ এম এ রহিম খুব বিনয়ের সঙ্গে বললেন, সঠিক সংখ্যাটা তাহলে আপনারাই বলে দিন।

পাকিস্তানীদের তখন মাথায় হাত। বলে কী লোকটা? পাকিস্তান এইসব অপরাধের কোনোটাই কখনো স্বীকার করেনি। এখন যদি তারা বলে তারা দু'জন নিরস্ত্রমানুষকেও খুন করেছিলো, তাহলেও দোষ স্বীকার করা হয়। তা তো তারা করতে পারে না।

রহিম সাহেব আরো জানিয়েছিলেন, দেশের স্বাধীনতার জন্যে ত্যাগ স্বীকার করেছিলো যে মানুষগুলি তাদের সম্মান জানালে যদি পাকিস্তানের মন খারাপ লাগে, যদি দুই দেশের সম্পর্ক খারাপ হয়, বাংলাদেশের তাতে কিছু করার নেই।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র দফতর ঢাকায় পাকিস্তানী হাই কমিশনের মিসেস রিফাত ইকবালকে ডেকে পরিষ্কার জানিয়ে দেয়, পাকিস্তান যদি একাত্তরের অপরাধের জন্যে ক্ষমা চায়, আমরা ক্ষমা করে দিতে পারি। তাদের অপরাধগুলি ভুলে যাওয়ার চেষ্টা করতে পারি। কিন্তু স্বাধীনতার জন্যে যে মানুষেরা প্রাণ দিয়েছেন, সম্মান হারিয়েছেন যেসব নারী তাদের আমরা ভুলে যাই কী করে?

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×