ব্লগের আমি ব্লগের তুমি ব্লগ দিয়ে যায় চেনা

আর প্রস্থানোদ্যত নন, তিনি প্রস্থান করলেন
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০৩
জানা ছিলো, সময়ের ব্যাপার মাত্র। সময় ফুরিয়ে আসছে, তিনি চলে যাবেন। বাংলাদেশের ফুটবলের স্বর্ণযুগের এক প্রধান স্তম্ভ নান্নু চলে গেলেন। এইমাত্র খবর পাওয়া গেলো।
মাত্র কয়েক ঘণ্টা আগে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে জেনেছিলাম, ভালো না। কথা বলতে গেলে কেঁদে ফেলতেন। চলে যাচ্ছেন, জেনে গিয়েছিলেন তো!
সপ্তাহ তিনেক আগে Click This Link তাঁর সম্পর্কে...
- ২৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬০৩বার পঠিত
গল্পের শেষ যেভাবে : প্রস্থানোদ্যত আমাদের কালের একজন নায়ক
২৪ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১০
প্রিয় নান্নু ভাই, আমাকে আপনি চেনেন না। চেনার কথা নয়, কোনো উপলক্ষ কখনো সেভাবে তৈরি হয়নি। তবু আপনাকে ভাই সম্বোধন করলাম কেন? কারণ আমি আপনাকে চিনি অনেককাল ধরে। আপনি সেই প্রজাতির মানুষ যাঁকে লক্ষ মানুষ চেনে এবং তাদের অনেকেই আপনাকে ঠিক আমার মতোই খুব কাছের মানুষ বলে জানে। আরেকটি কারণ...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩২৮বার পঠিত
‘ভাঙনের শব্দ শুনি’
১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৪
এই রচনার শিরোনাম সেলিম আল দীনের লেখা একটি টিভি নাটক থেকে ধার করা। আশির দশকের গোড়ার দিকে বিটিভিতে অসম্ভব জনপ্রিয়তা পাওয়া একটি মিনি সিরিয়াল। যতোদূর মনে পড়ে, এই টিভি পর্দায় হুমায়ূন ফরীদির সর্বপ্রথম খল চরিত্রে অভিনয়, অতি তরুণ বয়সে সে করেছিলো মধ্যবয়সী গ্রাম্য মাতবর সেরাজ তালুকদারের চরিত্রটি। ‘আমি তো জমি...
- ১৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৫৭বার পঠিত
পড়ো অথবা পরো
৩১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩০
'র' এবং 'ড়' নিয়ে একটা বিভ্রাট আমাদের প্রায়ই ঘটে, বিশেষ করে কথা বলার সময় হয়তো কিছু আলস্যবশেই 'ড়'-কে 'র' উচ্চারণ করে ফেলি। তো এই সত্যিকারের ঘটনাটি 'পরা' আর 'পড়া'-র গোলমাল সংক্রান্ত।
ধরা যাক ছেলেটির নাম অরূপ । তাদের বাড়িতে গ্রাম থেকে এসেছেন এক বয়স্ক আত্মীয়। তার নাম জুবায়ের। জুবায়েরের কীর্তিকলাপে...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩০৯বার পঠিত
হাবিব, বন্ধু আমার
২৫ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২৩
চিত্রকর কাজী হাসান হাবিব অকালে প্রয়াত হন ১৯৮৮ সালের ২৫ ডিসেম্বর। ওই দিনই ছিলো তাঁর চল্লিশতম জন্মদিন। এই রচনাটি তাঁকে স্মরণ করে লেখা ২০০৩-এ, তাঁর মৃত্যুর ১৫ বছর পর। প্রথম আলো-তে ছাপা হয়েছিলো।
১.[/sb
একটি ছবির নাম আপনি দিয়েছিলেন ‘উইদিন, উইদাউট’। আপনার প্রথম একক প্রদর্শনীর প্রস্তুতির সময় ছবিটির উপযুক্ত বাংলা নামের জন্যে...
- ১৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৩৫বার পঠিত
একটি উপন্যাসের কিছু অংশ : বিজয় দিবসের স্মরণ
১৭ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২০
'চুপকথা' নামে একটি উপন্যাস এখানে ধারাবাহিক পোস্ট করা হয়েছিলো কয়েকমাস আগে। আজ বিজয় দিবসকে স্মরণ করে তার কিছু অংশ উদ্ধৃত করে দিলাম। লেখাটি যাঁরা পড়েছেন, তাঁরা আশা করি ক্ষমা করবেন। যাঁরা পড়েননি, তাঁরা আগ্রহী হতে পারেন ভেবে দেওয়া।
পুরো লেখাটি পিডিএফ হিসেবে নিচের এই লিংকে পাবেন:
Click This Link
* * *...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩০৯বার পঠিত
প্রলয়ের একরাত্রি : 'ঘুমো বাছা ঘুমো রে / সাগর দিলো চুমো রে...'
১২ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৫
১৯৭০ সাল। আর মাসখানেক পর পাকিস্তানে সাধারণ নির্বাচন। ৪৭-এ পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর ২৩ বছরে এই দ্বিতীয়বার। আগের বছর প্রবল গণঅভ্যুত্থানে লৌহমানব বলে কথিত আইয়ুব খানের সামরিক শাসনের জগদ্দল ভেসে গেছে খড়কুটোর মতো। এই বিজয়ের জন্যে মূল্য অবশ্য কম দিতে হয়নি পূর্ব বাংলাকে। পুলিশ ও সেনাবাহিনীর নির্দয় প্রহার, টিয়ারগ্যাস, গুলি...
- ১৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৯৭বার পঠিত
হিরোশিমার সেই অ্যাটম বোমারু মারা গেলো
০২ রা নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৭
পল টিবেটস নামের লোকটি আজ মারা গেলো। ৯২ বছর বয়সে। তার যখন ৩০ বছর বয়স তখন সে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম সময়ে সর্বাধিক মানুষকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার কাজে শামিল হয়েছিলো। জাপানের হিরোশিমায় ১৯৪৫ সালের ৬ অগাস্ট সর্বপ্রথম যে আণবিক বোমা ব্যবহার করা হয়, সেই বোমাবাহী বিমানের চালক ছিলো...
- ১৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৪৩বার পঠিত
১৯৭১ সালে কিছু হয়েছিলো নাকি?
২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:২৮
আজ কে একজন বলেছে (একে চিনি নাকি? মনে পড়লো না) বাংলাদেশে যুদ্ধপরাধী বা স্বাধীনতাবিরোধী বলে কিছু ছিলো না কোনোকালে।
ঠিক কথা। যুদ্ধ হলে তবে না যুদ্ধাপরাধী থাকার কথা ওঠে। এ দেশে যুদ্ধ কবে হয়েছিলো? অর্বাচীনদের জানিয়ে দাও, আমাদের স্বাধীনতা আকাশ থেকে অবতীর্ণ হয়েছিলো।
এইসব ভাবতে ভাবতে কী কী আর মনে পড়ে না...
- ১৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩১৯বার পঠিত
বৃদ্ধা বিহারি : তানভীর মোকাম্মেল-এর কবিতা
০৫ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:১৬
আজ প্রথম আলো-র সাহিত্য পাতায় প্রকাশিত কবিতাটি ভালো লাগলো। সবার সঙ্গে ভাগাভাগি করার ইচ্ছায় এখানে তুলে দিচ্ছি।
বৃদ্ধা বিহারি / তানভীর মোকাম্মেল
(ভারত বিভাগের ৬০তম বার্ষিকী উপলক্ষে)
লিখেন সাম্বাদিক সাব আমি বিহারি...
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩১৪বার পঠিত




