somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাদের নখ-দাঁত এখন প্রকাশ্য হতে শুরু করেছে

২১ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নরম পালকে ঢেকে রাখা সামরিক নখ-দাঁত এখন প্রকাশ্য হতে শুরু করেছে। আগেও কমবেশি শোনা যাচ্ছিলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটির পর তা আর লুকিয়ে ফেলা সম্ভব হবে বলে মনে হয় না।

কী ঘটনা ঘটেছিলো? পত্রপত্রিকার বিবরণে যা জানা যাচ্ছে তা এইরকম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের মধ্যে ফুটবল খেলা চলছিলো। কয়েক সেনাসদস্যের খেলা দেখা বিঘ্নিত হচ্ছিলো এক ছাত্রের খোলা ছাতার কারণে। সুতরাং গালাগালি এবং প্রতিবাদ করলে ছাত্রটিকে সম্মিলিত প্রহার। ষাধারণ ছাত্ররা প্রতিবাদ করতে গেলে পুলিশের বেধড়ক মারে শতাধিক আহত।

এখন যদি প্রশ্ন করা হয়, বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলায় সেনাসদস্যদের উপস্থিত থাকার কী দরকার পড়েছিলো? তারা যখন ক্যান্টনমেন্টে খেলাধূলা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাউকে সেখানে যেতে দেওয়া হবে? হবে না, কারণ সেটা তাদের তালুক। সেই যুক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ ছাত্রদের তালুক হবে না কেন? মানা গেলো, খেলা দেখতে এসেছে। তা মাস্তানিটা কেন? দেখতে অসুবিধা হচ্ছিলো, একটু সরে বসলেই হতো। অনুমান করি, গ্যালারি উপচে-পড়া দর্শক সেই খেলায় ছিলো না। তাহলে? আসলে শুধু ক্যান্টনমেন্ট নয়, পুরো বাংলাদেশকে তারা নিজেদের তালুক ভেবে বসে আছে এবং সকল শ্রেণীর মানুষকে তারা দাসানুদাস মনে করছে।

গত আট মাস ধরে একটা নতুন শব্দ শুনে আসছিলাম। বাংলাদেশের বর্তমান সরকার "সেনাসমর্থিত"। এই শব্দের সঙ্গে আমাদের আগে পরিচয় ঘটেনি। যদিও বাংলাদেশের ভাগ্যে সেনাশাসক বা সেনাসমর্থিত সরকারই বেশিরভাগ সময় ছিলো এই রাষ্ট্রের জন্মের পর থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরে এখন দেখার বিষয় কখন তা বিশুদ্ধ সেনা সরকারে পরিণত হয়।

যখন বোধবুদ্ধি হয়েছে তখন আইয়ুবের সামরিক শাসন। তারপর ইয়াহিয়া। স্বাধীন বাংলাদেশে প্রথম সাড়ে তিন বছর সামরিক বাহিনী ক্ষমতায় ছিলো না। জীবনে সেই প্রথম অসামরিক শাসন পেলাম। তার কিছু সময় রক্ষীবাহিনীর দাপট ছিলো, কিন্তু তাদের শাসন করার ক্ষমতা ছিলো না।

ফল যা হয়েছে, সেনাশাসনকে কোনোকালে মানতে পারিনি। এখনো না। অথচ আমার দুর্ভাগা দেশ বারবারই সামরিক বুটের তলায় কাতরায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিক্ষোভ কোনো আন্দোলনে রূপ নেবে কি না তা সময়ই বলে দেবে। মহাজনরা বলেছেন, ইতিহাসের সবচেয়ে বড়ো শিক্ষা হলো, ইতিহাস থেকে কেউ শেখে না। এই বিশ্ববিদ্যালয় রুখে দাঁড়ালে সারা বাংলাদেশ জাগ্রত হয়। সেই শক্তির সামনে কোনো মহাপ্রতাপশালী টিকে গেছে, এমন উদাহরণ নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো ছাত্র হিসেবে লাঞ্ছিত ছাত্রদের জন্যে আমি আজ কয়েক ফোঁটা চোখের পানি বিসর্জন দিতে পারবো। এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আমার নেই। তাদের শরীরে পুলিশের লাঠির যে আঘাত, তা তো আসলে আমার মাথায়ই এসে লাগে।
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×