ব্লগের আমি ব্লগের তুমি ব্লগ দিয়ে যায় চেনা

আর প্রস্থানোদ্যত নন, তিনি প্রস্থান করলেন

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০৩

শেয়ারঃ
0 0 0

জানা ছিলো, সময়ের ব্যাপার মাত্র। সময় ফুরিয়ে আসছে, তিনি চলে যাবেন। বাংলাদেশের ফুটবলের স্বর্ণযুগের এক প্রধান স্তম্ভ নান্নু চলে গেলেন। এইমাত্র খবর পাওয়া গেলো।

মাত্র কয়েক ঘণ্টা আগে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে জেনেছিলাম, ভালো না। কথা বলতে গেলে কেঁদে ফেলতেন। চলে যাচ্ছেন, জেনে গিয়েছিলেন তো!

সপ্তাহ তিনেক আগে Click This Link তাঁর সম্পর্কে গল্পের শেষ যেভাবে : প্রস্থানোদ্যত আমাদের কালের একজন নায়ক শিরোনামে একটি পোস্ট দিয়েছিলাম।

গল্পটির সমাপ্তি হলো। এখন আর প্রস্থানোদ্যত নন, তিনি প্রস্থান করেছেন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আর প্রস্থানোদ্যত ননতিনি প্রস্থান করলেন ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৭
প্রশাসন বলেছেন: প্রতিটি মানুষ ও সৃষ্টিকেই এভাবে চলে যেতে হবে।
এক ফুটবল নায়কের প্রস্থান।
২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৬
রোবোট বলেছেন: আমাদের ছোটবেলার এক নায়ক
৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৮
এস্কিমো বলেছেন: উনি কি আবাহনীতে খেলতেন?
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৮

লেখক বলেছেন: হ্যাঁ। আমার দেওয়া লিংক ধরে লেখাটা পড়লে বিস্তারিত পাবেন।

৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৯
রোবোট বলেছেন: হুম। পরে রহমতগনজে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৯

লেখক বলেছেন: রহমতগঞ্জে খেলার তথ্যটা ঠিক নয়। এই লেখার সঙ্গে আমার দেওয়া লিংক ধরে লেখাটা পড়লে বিস্তারিত পাবেন।

৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১৪
ফারহান দাউদ বলেছেন: তাঁর আত্মা শান্তি পাক।
৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪০
না বলা কথা বলেছেন: যিনি কিছুদিন আগে একজনের মৃত্যু সংবাদ দিলেন ,তিনিই আজ এভাবে চলে গেলেন।
এই লিখার জবাব প্বথিবীতে আর কেউ কোনোদিন দিবে না।
৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৫৭
কৌশিক বলেছেন: ব্লগের প্রথম মৃত্যু। জুবায়ের ভাইয়ের স্মরণে একটা ব্যানার করার জন্য অনুরোধ করছি কর্তৃপক্ষকে।
৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৬
মু্ক্ত মানব বলেছেন: জুবায়ের ভাইয়ের স্ম্বতির প্রতি গভীর শ্রদ্ধা।
৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০২
বিবর্তনবাদী বলেছেন: আপনার নিরুদ্দেশ যাত্রা শুভ হোক।
১০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩০
পারভেজ বলেছেন: নিয়তির কি পরিহাস!! যিনি একজনের বিদায় দিয়ে তার ব্লগের শেষ রচনাট করেছিলেন, আজকে উনি নিজেই অনেক দূরে চলে গেছেন। তার আত্মা শান্তি পাক।
১১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৬
মুকুল বলেছেন: জুবায়ের ভাই, যেখানেই যান ভালো থাকুন...
১৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৩
আহসান হাবিব শিমুল বলেছেন: কেন জানি মনে হ্য়, প্রতিটা মানুষ নিজের মৃত্যকে দেখতে না পেলেও তার আগমন কেমন যে উপলব্ধি করতে পারে।

মৃত্য পূর্ববর্তী কাজে কোথায় যেন তার অস্পষ্ট ছাপ থেকে যায়।

নিয়তি যেন এমনই!!!!

সবকিছুই আছে শুধু মানুষটি নেই।এমন স্থানে আমি এখণ বিচরণ করছি যেটা কিছুদিন আগেই ছিলো উনার দুহাত আগলে ঘর।

চিনতাম না আগে, এখন জানলাম উনি-আমি একই শহরের লোক অন্তত: জন্মসুত্রে।হয়তোবা আমরা পড়েছিও একই স্কুলে, কলেজে ভিন্নভিন্ন সময়ে।

যেখানেই যান, ভালো থাকবেন।
১৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২২
রাঙা মীয়া বলেছেন: আপনার আত্মা সম্মানিত হোক
১৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪
রোদ্দূর মিছিল বলেছেন: আর প্রস্থানোদ্যত নন, তিনি প্রস্থান করলেন।
১৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
ত্রিভুজ বলেছেন: আপনার রুহের মাগফেরাত কামনা করছি...
১৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
আরিফ থেকে আনা বলেছেন: আপনার নিরুদ্দেশ যাত্রা শুভ হোক।
১৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০১
শুভ বলেছেন: জুবায়ের ভাই,
কার যাওয়া কে যায়!

ভার্চুয়াল কষ্ট, এতটা কষ্ট হবে বুঝিনি।
ভাল থাকুন, অনেক অনেক ভাল।

১৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫৯
সাইফ সামির বলেছেন:

খুব মন খারাপ লাগছে!
আল্লা জুবায়ের ভাইকে বেহেশত দিক।
২০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৩৭
মাহমুদুল হাসান রুবেল বলেছেন: আপনার ব্লগে কোনদিন মন্তব্য করিনি । আজ করলাম । কিন্তু আপনি উত্তর দিবেন না । এ মাসে আমার বাবাকে হারিয়েছি চিরদিনের জন্য । আর ব্লগের একজনকে হারিয়ে কেমন জানি লাগছে ! আমার বাবার সাথে আপনার দেখা হলে বলে দিয়েন উনার সন্তান ভাল আছে ।
২১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৯
রবিউলকরিম বলেছেন: প্রস্থান কখনো প্রস্থান নয়
আরেকটি যাত্রা- শুভ হোক।
২২. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৮
পারভেজ রবিন বলেছেন: কিছুই বলতে পারলাম না অন্ততঃ প্লাসটা দিতে পারলাম। সবাইকে অনুরোধ প্লাসে প্লাসে ভরিয়ে দিন। উনি একটা দরজা খুলে দিলেন সেই দরজা দিয়ে সবাইকে বেরিয়ে যেতেই হবে। হয়তো আমরা গুনতেই থাকব।
২৩. ০২ রা এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০৫
কে এম তানভীর আহম্মেদ বলেছেন: স্রষ্টা আপনাকে শান্তিতে রাখুন।
২৪. ২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:৩৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আপনিও আমাদের ছেড়ে চলে গেলেন, জুবায়ের ভাই ! সে কতোদিন ! তবু, মাঝেমাঝে আপনার এই ব্লগটা দেখে যায়, যা বেঁচে থাকবে সবসময় ।
২৫. ২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:৪২
আকাশচুরি বলেছেন: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আপনিও আমাদের ছেড়ে চলে গেলেন, জুবায়ের ভাই !


সে কতোদিন ! তবু, মাঝেমাঝে আপনার এই ব্লগটা দেখে যায়, যা বেঁচে থাকবে সবসময় ।

যেখানেই থাকুন ভালো থাকুন......
২৬. ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:০৮
আসিফ মুভি পাগলা বলেছেন: জুবায়ের ভাইয়ের পোস্টে তারাপদ রায়ের কবিতা পড়লাম । ভাবলাম কমেন্ট করবো । কিন্তু এ কি? উনিই চলে গেছেন চিরতরে??
২৭. ১১ ই মার্চ, ২০১১ দুপুর ১:৩৭
মরুর পাখি বলেছেন: আমি নতুন ব্লগার-- এই মাত্র জানলাম আপনি নেই-- এসে দেখলাম ৩টি বছর আগের একটি পোষ্ট। চোখ দিয়ে পানি পড়ছে, ধরে রাখতে পারছিনা। পারছিনা আপনার জন্য একটা মন্তব্য লিখতে। হাত কাপছে। কষ্টে বুকটা ছিড়ে যাচ্ছে। মনে হচ্ছে আপনি কত আপন ছিলে ব্লগারদের।

ভাল থাকুন সবসময়।

 

মোট সময় লেগেছে ১.৪৪৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখানটা শূন্যই থাক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ