somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ জুড়ে ফাটল আতঙ্ক!!

২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ জুড়ে ফাটল আতঙ্ক
দেশজুড়ে ফাটল আতঙ্ক দেখা দিয়াছে,, আর এই আতঙ্ক সংক্রামিত হইয়া মানুষ, পাগল (তারাও উচ্চ তলার মানুষ)সহ অবোধ প্রাণীদের মাঝে ছড়াইয়া পরিতেছে। সামান্য ফাটল দেখা মাত্রই আতঙ্কগ্র¯— এইসকল প্রাণীসকল অংগুলি দিয়া দেখাইতাছে। কাহারা আবার যেনো ফাটল সংশি­ষ্ট পিলার ধরিয়া ‘নাড়াইয়া’ ৯ তলা ইমারত চোখের পলকেই ধ্বসাইয়া ফেলিয়াছে। বঙ্গ দেশীয় এক পাগল (যিনি উচ্চ তলায় বসবাস করিয়া ফাটল দেখিয়াছেন) তিনি ফাটল দেখিয়া জাতীর উদ্দেশ্যে ভাষণ দিয়াছেন। তাহার এই মূল্যবান ভাষণ দেশের পত্রিকাগুলোর প্রথম পাতায় অতি গুর“ত্বের সঙ্গে ছাপা হইয়াছে। কেহ কেহ তাহাকে পাগলের সাথে তুলনা করিয়া পাগলদের অপমান করিয়াছেন। কিন্তু তাহার পরেও পরের দিন আরেক দফা ভাষণ গণমাধ্যমে স্থান করিয়া নিয়াছে। কেউ কেউ ইহাকে বিনোদন বলিয়া কিঞ্চিৎ হাসিয়াছেন। শত শত লাশের মিছিলে কান্নার জলও যেখানে শুকাইয়া গেছে,,, সেখাানে এই ধরনের সরল বিনোদন সবার মাঝে আশা সঞ্চার করিয়াছে। যাহারা গত কয়েকদিন যাবৎ হাসি নামক বস্তুটিতে ভুলিতে বসিয়াছেন তাহারাও ইহার প্রয়োজন অনুভব করিয়াছেন। কেউ কেউ উচ্চ তলার এই প্রানীকে বুুদ্ধি-প্রতিবন্ধি বলিয়া বিতর্কের জন্ম দিয়াছেন,,, অর্থ¯—াস্ত্রে সর্বোচ্চ মেধার পরিচয় লইয়া যিনি বুদ্ধি বেচিয়া আয় রোজগার করিতে পারিতেন .. তিনি তা না করিয়া দেশ সেবার মতো মহান দায়িত্ব কাধে তুলিয়া নিয়াছেন, বোধকরি এই জন্য বুদ্ধির সাথে প্রতিবন্ধি শব্দটি যোগ করিয়াছেন কেউ কেউ। তা যাই হোক,,, দেশের বর্তমান পরিস্থিতিতে অবোধ প্রাণীদের গুর“ত্ব বাড়িয়াছে তাহা নিসন্দেহে বলা যায়। টানা দুই দিন কোন কারন ছাড়াই ইহাদের কর্মস্থল বন্ধ রাখিয়া ইহাদের মালিকগণ প্রধানমন্ত্রীর নিকট নিরাপত্তা চাহিয়াছেন। ইহার চেয়ে আর বড় কী পাওনা হতে পারে এই সকল অবোধদের!!!। এই সকল অবোধদের আবারো গুর“ত্ব বাড়িবে। সাভারের ঘটনা সর্বকালের রেকর্ড ভাঙ্গিয়াছে। অবোধদের দ্বারা আবারো রেকর্ড ভাঙ্গিয়াগেলে ... গুর“ত্ব বোধকরি বাড়বেই, কমবেনা
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×