somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয়জনের অন্তরে বিচরণ করবেন যেভাবে

৩১ শে মে, ২০২০ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুহাম্মদ কেফায়েতুল্লাহ



আপনার অবর্তমানে কেউ আপনাকে স্মরণ করছে। এটা যখন জানবেন বা বুঝবেন, তখন আপনার অনুভূতি কেমন হবে? আমি বলছি, আমাকে মানসিক তৃপ্তি দিতে এর চেয়ে বড় কোন ঘটনা নেই। পরিবার-পরিজন, বন্ধুমহল বা অন্য কোথাও কারো আলোচনা আড্ডায় কিংবা একাকী ভাবনায় আমি অনুপস্থিত থেকেও প্রসঙ্গ হয়েছি এটা আমাকে দারুণভাবে ফুলকিত করে। অন্ততপক্ষে কেউ চায়না, একান্ত প্রিয় কেউ তাকে ভুলে থাকুক দীর্ঘ সময় ধরে। দেখা-সাক্ষাৎ, যোগাযোগ, বিচ্ছেদ কিংবা জীবনের অবসান ঘটলেও আপনাকে ভুলে যাবেনা প্রিয়জন। হঠাৎ ব্যস্ততার মাঝে থ' হয়ে ক্ষনিকের জন্য হারিয়ে যাবে চিন্তারাজ্যে। আপনার কিছু কথা, কিছু কাজ, কিছু ভাব-ভঙ্গির স্মৃতি ভাবিয়ে তুলবে তাকে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনোযোগ দেবে কাজে। এটাই চাই আমরা সবাই। আপনার কাছের মানুষগুলোর অন্তরাজ্য শাসন করবেন অথবা কম করে হলেও সময়ে সময়ে তাদের ভাবনায় উঁকি দেবেন যেভাবে-
১. যথেষ্ট ভালোবাসুন। সম্মান, ভালোবাসা, স্নেহ-মমতা দিয়ে তার হৃদয়ে শক্তভাবে খুঁটি গাড়ুন।
২. ধীরে ধীরে বুঝার চেষ্টা করুন, সে আপনার আদেশ, পরামর্শ অথবা চাওয়া-পাওয়ার গুরুত্ব দিচ্ছে কিনা?
৩. উত্তর হ্যাঁ হলে, প্রথম অস্ত্র প্রয়োগ করুন। তার সবচেয়ে প্রিয় একটি নিত্য বদ অভ্যাস বাছাই করুন। তাকে সেটি চর্চা করতে বারণ করুন। প্রথম দিকে হবেনা। কিন্তু হাল ছাড়বেন না। প্রতি মুহুর্তে অভ্যাসটি থেকে ফিরে আসার অনুরোধ করুন। আপনার অনুপস্থিতিতে এ অভ্যাসটি চর্চা করতে গেলেই তার চোখের সামনে আপনার চেহারা ভেসে উঠবে।
৪. আপনার কিছু পছন্দের খাবারের কথা তার কাছে শেয়ার করুন। আপনার অনুপস্থিতিতে এসব খাবার তার সামনে আসা মাত্রই আপনার কথা তার মনে পড়ে যাবে।
৫. যখন কিছুদিনের জন্য দূরে থাকবেন, তখন নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে কিছু আদেশ করে রাখুন। যেমন-রাত বারোটার পর যেন নেটে এক্টিভ না দেখি, এলার্ম দিয়ে রাখো সূর্যোদয়ের আগে উঠে যেন নামাজ পড়তে পারো ইত্যাদি। কিছুদিন তদারকি করে বিষয়গুলো নিয়মিত করান যাতে অভ্যাসে পরিণত হয়। আপনার বিচ্ছেদ কিংবা অনুপস্থিতিতে নির্দিষ্ট এ সময়গুলোতে তার ভাবনায় আপনি সরব থাকবেন।
৬. তার কোন টেনশনে আপনিই হউন সবচেয়ে বড় কাউন্সিলর। আপনার কাউন্সেলিং এর ফলে দুশ্চিন্তা মুক্ত হওয়া প্রিয়জন আপনার সাময়িক বা চিরন্তন বিয়োগের পর যখনই দুশ্চিন্তাগ্রস্ত হবে, তখনই আপনার কথা স্মরণ করবে। "আজ সে বা তিনি থাকলে কতোভাবেই না আমার মন ভালো করার চেষ্টা করতো!" ফলাফল দু'টোই। আপনাকে স্মরণ করতে গিয়ে দুশ্চিন্তার প্রসঙ্গটিই হাল্কা হয়ে যাবে।
৭. আপনি যদি শুধু একজনের হৃদয়ে সজীব থাকতে চান, তাহলে তাকে নিত্য ব্যবহার্য স্থায়ী কিছু উপহার দিন। যদি পরিবারের সবার হৃদয়ে থাকতে চান তাহলে ঘরে কিছু নিত্য ব্যবহার্য আনকমন আসবাব যোগান দিন, বাড়ীর বাগানে বা আঙ্গিনায় দীর্ঘমেয়াদী উপকারী গাছ লাগান। যদি সমাজের মানুষদের হৃদয়ে অবস্থান করতে চান, তাহলে দীর্ঘস্থায়ী কোন সামাজিক কাজে অংশগ্রহণ করুন, শিক্ষা/স্বাস্থ্য বা দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলুন। আপনার অবর্তমানে আপনার কর্মই আপনাকে স্মরনীয় করে রাখবে।
৮. সর্বোপরি ঘৃণাভরে কেউ স্মরণ করুক এমন আচরণ করবেন না। এর চেয়ে বড় ব্যর্থতা আর হতে পারেনা।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২০ বিকাল ৪:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

×