সবাই দোয়া করবেন, একটু পরেই আমি ও আমার টীম উদ্ধারকাজের জন্য ভবনের ভেতর যাবো।
২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভবনের ভেতর আর বাহিরের মধ্যে আকাশ-পাতাল তফাত। ভবনের ভেতর লাশের গন্ধ, বাঁচার আকুতি, ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। আমি আমার জীবদ্দশায়ই দোযখ দেখে ফেললাম। আল্লাহ আমাদের সহায় হন, আমরা যেন সব জীবিত মানুষকে বাঁচাতে পারি। আমাদের বিশ্রামের সময় শেষ। এখন আমরা আবার ভবনে প্রবেশ করব উদ্ধারকাজের জন্য। আগামী আট ঘণ্টার জন্য এটা আমার শেষ পোস্ট। যাবার আগে বলছি, একটু পরেই অন্ধকার নামবে। তখন প্রয়োজন হবে আলোর। যারা ত্রাণ নিয়ে সাভারে আসবেন, চেষ্টা করবেন প্রচুর টর্চের ব্যাটারি ও এয়ার ফ্রেশনার, অক্সিজেন, কাটিং টুলস নিয়ে আসার চেষ্টা করবেন। একটা সিগারেট না খেয়ে একটা ব্যাটারি কিনে পাঠান, একটা মানুষের জীবন বাচবে।
ইনশাআল্লাহ, বেচে থাকলে আট ঘণ্টা পর আবার লিখব।
ভেতরে আটকা পড়া মানুষগুলোর জন্য দোয়া করুন। ভবনের ভিতরে এরা কিভাবে আছে সে দৃশ্য আপনার কল্পনারও বাহিরে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি-এস এম আজাদ রহমানস্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ...
...বাকিটুকু পড়ুন
ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন