somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ আমার সারাদিনের উদ্ধারকাজের স্মৃতি ও কিছু অনুরোধ।

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় আট ঘণ্টা পর বের হলাম ভবন থেকে। আজ এক মেয়ের পা কেটে উদ্ধার করতে হয়েছে, নতুবা মেয়েটিকে বাঁচানো যেতনা। কোনদিন ভাবতে পারিনি, আমাকেই এই কাজ করতে হবে। ভবন থেকে বের হয়ে খাবার খাওয়ার একটু চেষ্টা করলাম, বমি করে ফেললাম। মনে হচ্ছে আমার হাতে সব লাশগুলোর রক্ত। আমি বক্সার-জিমন্যাস্ট, সাধারনের চেয়ে অনেক শক্ত মনের মানুষ। সেই আমি আজ অনেকবার কেঁদেছি, এখনো কাঁদছি। হায় আল্লাহ, কেন আমায় দেখতে হল এমন দৃশ্য ! ভবনের ভেতরের লাশগুলো পচেগলে বীভৎস আকার ধারন করেছে। যেকয়টা দেহ উদ্ধার করেছি, সবগুলোই রক্তাক্ত, ক্ষতবিক্ষত। গলিত লাশের গন্ধ, বাঁচার জন্য হৃদয়বিদারক আকুতি, "ভাই, আমি বাঁচতে চাই, আমারে বাঁচান।" কেঁদে কেঁদে উত্তর দিয়েছি, " ভাই, বোন , তুই বাঁচবি, তোকে আমি বাঁচাবো, তোকে আমি মরতে দিব না। " তবুও বাঁচাতে পারিনি এক ছেলেকে, লাশটা যেন আমাকে বলছে, "আমি বাঁচতে চেয়েছিলাম, ওরা আমাকে বাঁচতে দিল না।" তবুও সান্তনা আমি কিছু মানুষের জীবন বাঁচাতে পেরেছি। ১৭/১৮ বছরের এক মেয়েকে যখন উদ্ধার করে এ্যাম্বুলেন্সে তুললাম, তখন মেয়েটা আমার হাত ধরে বলল, "ভাই, আপনি ফেরেশতা" তখন মনে হল সমগ্র পৃথিবীটা বুঝি আমার। আমি ও আমার টিম ১২ টা ৪৫ মিনিটে আবার ভবনে প্রবেশ করব। এইমাত্র শুনলাম, ২য় তলায় কয়েকজন জীবিত মানুষের সন্ধান পাওয়া গেছে। সবাই দোয়া করবেন, আমরা যেন সবাইকে বাঁচাতে পারি। বাহির থেকে দেখে অনেক সহজ মনে হচ্ছে সব, অনেকে ক্ষুব্ধ-হতাশ। কিন্তু বিশ্বাস করুন, এখানে প্রত্যেকটা মানুষ জীবন বাজি রেখে কাজ করছে, কেউ বসে নেই। একটা প্রাণও যেন নষ্ট না হয় তাই অনেক সাবধানে-ধীরে কাজ করতে হয়। প্লিজ, অনেকে অনেক বাজে কথা বলেন-লেখেন ব্লগে, এটা করবেন না। আমরা অনেক কষ্ট পাই, আমরা কোন টাকা পাবোনা এখান থেকে, কোন সার্টিফিকেট পাবোনা। শুধু মনের টান থেকে মানুষগুলোর জীবন বাঁচাবার তাগিদে দূর এসেছি জীবনের মায়া ছুঁড়ে ফেলে। আমাদের সম্পর্কে আজেবাজে কথা বলে আমাদের কষ্ট দেবেননা।

ভেতরে এখনো অনেক মানুষ বেঁচে আছেন, তাদের খাবার, পানি, পেইন কিলার আর অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। সবাই দোয়া করবেন যেন জীবিত সবাইকে বাঁচিয়ে উদ্ধার করতে পারি।

খুব অসুস্থ বোধ করছি, আবার কাজে যেতে হবে। কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই, আজ হয়ত আর লিখতে পারবোনা। সারারাত কাজ করার প্রস্তুতি নিতে হবে। সবাই দোয়া করবেন।
২৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×