গত কয়েকদিন থেকেই নিজের মধ্যে বিশ্বযুদ্ধের
তাপ অনুভব করিতেছি।
প্রত্যহ সকালে, প্রকৃতির ডাকে সাড়া দিতে যাইয়া, অনিচ্ছাসত্বেও যে যুদ্ধের ভয়ংকর লজ্জাজনক শব্দ শুনিয়া বাসার সকলের ভ্রূ কুঞ্চিত হইয়া ওঠে! বাথরুম থেকে বাহির হইবার পর সকলে বাঁকা চোখে আমার দিকে তাকায়।
আমিও থোড়াই কেয়ার ভঙিতে জন্ম থেকে চেনা পেটটার ওপর আলতোভাবে হাত বুলাইতে বুলাইতে নিজেকে শুধাই,
কন্ট্রোল দাইসেলফ!
কিন্তু প্রকৃতি যেখানে অনড়, যুদ্ধের বিরূপ ভাব দেখানোর প্রত্যয়ে আমাকে সর্বক্ষণ ব্যতিব্যস্ত রাখে, তখন এই আমার কিই-বা করার আছে?
এই হেতু, আমার চারদিকে পরামর্শদাতার কোনো অভাব বোধ করিতেছি না।
কেউ বলে, ডাবের পানি খা।
কেউ বলে, ওরস্যালাইন দিনে তিন প্যাকেট!
আবার কেউ কেউ বলে, টেট্রাসাইক্লন, পেট্রোনিক্স২০!
আমি সরল মনে তাহাদের কথা দুই কান দিয়া শুনি আর মুখ দিয়া ফোস করিয়া বাহির করিয়া দেই!
কারণ, জ্বর সারাইতে কুইনাইন ভক্ষণ করিতে রাজী বটে, কিন্তু কুইনাইন সারাইবার ভয় আমার মধ্যে বিশ্বযুদ্ধের চাইতে বেশি প্রভাবিত করে।
সেই হেতু, পেটের মধ্যে বিশ্বযুদ্ধের শব্দ ধারণ করিয়া যাইতেছি
এবং করিয়া যাইব বলিয়া দৃঢ় সংক্ল্পবন্ধ হইয়াছি।
শুধু ঢাকা সিটি করপোরেশন এবং ওয়াসার কাছে বিনীত প্রার্থনা, লাইনে যেন সবসময় পানি থাকে।
আর বন্ধুগন, আপনাদের কাছে প্রার্থনা, প্রকৃতি যাহাতে অচিরেই আমাকে তার নিষ্ঠুর ডাকাডাকি হইতে রেহাই দেয়, দয়া করিয়া সবাই সে দোয়া করিবেন।
কারণ দিনটা নিয়ে আমার চিন্তা ভীষণ!!!
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০০৭ সকাল ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



