চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে অপহরণ, ধর্ষণ ও খুনের অভিযোগে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার একটি পিটিশন মামলা দায়ের হয়েছে। চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক শহীদুল করিম আগামী ৪ জুলাই এ মামলার শুনানির দিন ধার্য করেছেন। মামলার বাদী হচ্ছেন কচুয়া উপজেলার কড়ইয়া এলাকার দিলীপ চন্দ্র দে। এ মামলায় মিলনকে প্রধান আসামি করে মোট ৩২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, ২০০১ সালের অক্টোবরে সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট হওয়ায় কচুয়া উপজেলার কড়ইয়া এলাকায় ওই সময় মিলনের নির্দেশে আসামিরা ঘরে ঢুকে বাদীর মা রাখি রানী শীলকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ বিষয়টি তখন বাদীর পরিবার কচুয়া পৌরসভার চেয়ারম্যান ও কমিশনারদের জানালে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওই বছরের ২৯ অক্টোবর আবারো রাখি রানীকে ধর্ষণ করে কচুয়া দক্ষিণ বাজার বাসস্ট্যান্ড এলাকায় ফেলে রাখে। পরে তাকে কচুয়া হাসপাতালে ভর্তি করা হলে ওই বছরের ৩ নভেম্বর সকালে তিনি মারা যান। ব্রজ গোপালদের পরিবার-পরিজন ও স্থানীয় আওয়ামী লীগ ওই সময়ে থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ সেই অভিযোগ নেয়নি বলে বর্তমান বাদী পক্ষ জানায়।
এদিকে ২০০১ সালের ৩ নভেম্বর রাখি রানী শীলের মৃত্যুর পরপরই এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় রাখি রানী শীলের স্বামী ব্রজ গোপাল দে’কে আসামি করা হয় এবং পুলিশ তার বিরুদ্ধে চার্জশিটও দাখিল করে। ওই মামলাটি দায়েরের পর ভয়ে ব্রজ গোপাল দে এলাকা ছেড়ে চলে যান।
এদিকে বিএনপি নেতা ও সাবেক পিপি এড. কামরুল ইসলাম জানান, মিলনকে হেয় করার জন্যই নতুন করে এ অভিযোগ আনা হয়েছে। এ মামলায় বর্তমান কচুয়া পৌরসভা চেয়ারম্যান হুমায়ুন কবির প্রধানকেও আসামি করা হয়েছে।
উতসর্গ ত্রিভূজ-হিন্দুদের ওপরে জামায়ত আর বি এন পির অত্যাচার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!
এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন
দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
(The Hertiest Light, The Fleeting Memory)

তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন
বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন
মুসা নবী এবং ফেরাউন

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।