আমি বিগত দিনের কথা বলছি
যখন আমার নিরব এক মৃত্যু ঘটেছিল!
ত্রিশীয় শেষ দিনের ঠিক কয়েক ঘন্টা আগে;
আমি স্বপ্নহীন জীবন অথবা মৃত্যুর কথা বলছি।
মনভূমের কর্ষিত বীজতলা প্রস্তুত ছিল
সে তো বহু দিন; বহু রৌদ্র-ছায়ায়
আমি বীজ বুনেছিলাম 'জ্যোতি'র আবাদে
পল্লবিত হলো সকল শাখা-ডাল-পালা;
আমি চুড়ায়িত হলাম জ্যোতির্ময় পাখালীর বিমুগ্ধ কলরবে
ক্ষুদ্র আমার জীবনের সর্বোচ্চতায়
শিখরিত স্বপ্নীল হিমালয়ে।
ধ্বসে পড়া পার্বতী বরফের সাথে
তুলনা হতে পারে স্বপ্নের নিঃশব্দ ভাঙ্গনের!
আমি জানি না আগামী দিন
কেমন হবে মুকুটহীন রাজার স্বপ্নীল দিন
সে কি নতুন জীবন?
না কি সমাপনি হাতে গোণা?
শুধু জানি চলতে হবে
আর জানি বলতে হবেঃ
"সকল প্রশংসা কেবলি তোমার"।
হে মহীয়ান!
আমি প্রশংসাকারী হব চিরদিন
উতলা আমার অন্তর দহনে
দাও ছুঁড়ে কিছু প্রশান্ত অনুদান।
১০.০৬.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য কৃতজ্ঞ যেখানে ।
আলোচিত ব্লগ
দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
(The Hertiest Light, The Fleeting Memory)

তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন
বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন
মুসা নবী এবং ফেরাউন

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন
৭২০১৪
"ভাই, এইখানেই নামবেন?"
হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।