somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক লাইনচ্যুত বন্ধু

০৭ ই জুন, ২০০৭ ভোর ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যানেঞ্জারে ইনভিজিবল ছিলাম। সাধারনত ইনভিজিবলই থাকি।পেপারের হেড লাইনগুলো পড়া হয়। বিস্তারিত মাঝে মাঝে। আজকে যেমন জাফর ইকবাল স্যারের লেখাটা পড়া হতো না যদি ব্লগে সম্মানিত ব্লগার কষ্ট করে লিংক না পাঠাতেন।
মামাতো ভাই আখেন থেকে লিংকটা সেন্ড করেছে। ক্লিক করে সুদুর অতীতে ফিরে গেলাম। প্রথম হোস্টেল লাইফ। আমাদের স্হান হয়েছিল হোস্টেলের চার তলায়। এক রুমে ৪জন। কেউ কাউকে চিনি না। বেশির ভাগ স্টুডেন্ট স্হানীয় না। রুম বন্টনে যার কপালে যে ছিলো।খুব সহজেই বন্ধ হয়ে গেলাম।

রুমের চারজনের মধ্যে একজন ছিলো বেশ গান পাগল। তখন আশিকি ছবি হিট। সবার মুখেই ঐ ছবির গান। আমাদের গান পাগলা রুমমেটও গানের সাথে ঠোট মেলাতো। কখনো নিজেই গেয়ে উঠতো তখন আমাদের হাসি দেখে কে। আমাদের ধমক দিয়ে বলতো গানের অর্থ না বুঝে কেন হাসাহাসি করি। খুবই সাধারন একটি ছেলে। বাবা ডাক্তার। সেই সুবাদে আমাদের পরিবারের সাথে কিছু সম্পর্ক ছিলো। মা-বাবার একমাত্র ছেলে। বেশ ভীতু টাইপের।হোস্টেলের নিয়ম ছিলো খুব কড়া। রাত ১১টার পর কোন রুমেই লাইট জ্বালানো যাবে না। আমরা সবাই যখন রাত জেগে সেবা প্রকাশনির সিরিজগুলো লুকিয়ে পড়তাম।ও তখন ঘুমে। পড়াশোনায় বেশ কম্পিটিশন ছিলো। রেজাল্টও ছিলো মোটামোটি।তবে ওর মা-বাবাকে দেখতাম খুবই কম। যেখানে বিভিন্ন দিন বিভিন্ন জনের গার্জিয়ান আসতো সেখানে ওর কাউকে খুব একটা দেখা যেতো না।

টেষ্ট পরিক্ষার পর নিয়ম অনুসারে সবাই হোস্টেল ত্যাগ করতে হতো।কিছু গার্জিয়ান নিয়ে আলোচনার মাধ্যমে আমরা হোস্টেলে থেকে যেতে পেরেছিলাম।কিছু বন্ধু নিজেদের মতো মেছ ভাড়া করে চলে গেলো। হোস্টেলে থাকলে কড়াকড়ির মাধ্যমে থাকতে হবে। সবাই একটু হাওয়া লাগানোর ধান্ধায় চলে গেলো। থেকে গেলাম আমরা ৭/৮ জন।

আমার সেই বিখ্যাত বন্ধুটিও থাকার ইচ্ছে ব্যক্ত করলো। কিন্তু কোন এক কারনে আমাদের সাথে রুম নিয়ে বাক-বিতন্ডা হলো। প্রতিবাদ স্বরূপ আমাদের থ্রেড দিয়ে ও বাসায় চলে গেলো। হোস্টেলে ফেরার সময় ওর ব্যাগ চেক করে কিছু বন্দুকের গুলি পাওয়া গেলো। সেই উছিলায় হোস্টেল থেকে বহিষ্কার করা হলো।

এস.এস.সি তে মোটামুটিভাবে পাশ করে সিলেট সরকারী কলেজে ভর্তি হয়। আমরা এম.সি কলেজে।মাঝে মাঝে শুনতাম ও নাকি ছাত্রদলের ক্যাডার হয়েছে। দেখা হয়নি কখনো। আরও পরে শুনলাম উনি বেশ বড়ো ক্যাডার। বিভিন্ন বাহিনীর অভিযানে উনি ধরা পড়েন। আজকে দেখলাম উনার এক যুগের কারাবরনের নোটিশ।
সবশেষে শুধু দীর্ঘশ্বাস।

Click This Link
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

×